|
জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০ ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১ E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd গ্রন্থাগারের বিস্তারিত তথ্য |
||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
গ্রন্থাগারের নাম: সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার
ইমেইল: mitali.talukdar7@gmail.com প্রতিষ্ঠার সাল ও তারিখ: ০৫-০২-২০২১
পূর্ণ ঠিকানা:
শেখ মঞ্জিল, পূর্ব মল্লিকপুর, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ
উপজেলা: সুনামগঞ্জ সদর , জেলা: সুনামগঞ্জ, বিভাগ: সিলেট
|
||||||||||||||||||||||||||||||||||||||||
অনুদান সম্পর্কিত তথ্য |
|
|||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ |
||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের ছবিসমূহ |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের কার্যক্রম |
||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৪ জুলাই, ২০২৬ ৬:১৮ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ তারিখ: ১৫ জুলাই ২০২৬ খ্রি. | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণ সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের পাঠক-শিক্ষার্থীবৃন্দ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক আয়োজিত "স্মৃতিতে জুলাই গণঅভ্যুত্থান" শীর্ষক রচনা/নিবন্ধ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। পাঠাভ্যাস, সৃজনশীলতা ও ইতিহাসচর্চায় শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং জাতীয় চেতনা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা রইল। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৪ জুলাই, ২০২৬ ৫:৫৬ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০২৫–২০২৬ অর্থবছরে সরকারি অনুদান পেল সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার। তারিখ ২৪ মে,২০২৬ খ্রি. | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| অনুদান পেয়েছে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার আলহামদুলিল্লাহ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, লাইব্রেরি শাখা কর্তৃক ২০২৫–২০২৬ অর্থবছরে বেসরকারি গ্রন্থাগারের অনুকূলে অনুদানের সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, সিলেট বিভাগের অন্যান্য বেসরকারি গ্রন্থাগারের সঙ্গে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারও এ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। এ জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, লাইব্রেরি শাখাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও গণপাঠাগারের কার্যক্রম আরও সমৃদ্ধ ও জনমুখী করতে সবার দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৪ মে, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের গ্রন্থাগারিকের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ প্রশিক্ষণ সময়কাল: ১১-১৪ মে, ২০২৬ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| গত ১১-১৪ মে অনুষ্ঠিত ‘বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক’ চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ এ অংশগ্রহণ করেন সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার-এর গ্রন্থাগারিক আসাদ উল্লাহ। প্রশিক্ষণ কর্মশালায় গ্রন্থাগার ব্যবস্থাপনা, পাঠকসেবা, তথ্য সংরক্ষণ, আধুনিক গ্রন্থাগার কার্যক্রম এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণের মাধ্যমে তিনি গ্রন্থাগার পরিচালনা ও সেবার মানোন্নয়নে নতুন অভিজ্ঞতা অর্জন করেন। সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার বিশ্বাস করে, এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে পাঠাগারের কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে সহায়ক ভূমিকা পালন করবে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৭ মার্চ, ২০২৬ ৩:২৭ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| স্বাধীনতা দিবসে সাহিত্য সংসদ গণপাঠাগারের বর্ণাঢ্য আয়োজন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| https://www.sunamganjerkhobor.com/details/42095 স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজন করেছে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার। এ উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ ২০২৬ সকাল ১১টায় শহরের পূর্ব মল্লিকপুরস্থ শেখ মঞ্জিল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানটি প্রাণবন্ত ও শিক্ষামূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। এর আগে, ২৫ মার্চ বিকাল ৩:০০টায় সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির হলরুমে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আনন্দঘন পরিবেশে তারা তাদের মেধা ও সৃজনশীলতার পরিচয় তুলে ধরে। পাঠাগারের সভাপতি শেখ একেএম জাকারিয়ার সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক নুরুল ফাত্তাহ নাফিউয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের কবি ও গীতিকার আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক সুহেল মিয়া, কুরবান নগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিতালি বেগম তালুকদার, হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সামছুল হক, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাজেদা আক্তার এবং কুহিনূর বেগম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের নির্বাহী সদস্য শেখ আরিফ বখতিয়ার, শাইখা জান্নাতুল, শাইখা ফাইরোজ, মাহির বখতিয়ার, লাকি বেগম, আমেনা ছাহরি, নওশিন, সামিহা-সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শিক্ষার্থী, অভিভাবক, সাহিত্যপ্রেমী ও স্থানীয় বিশিষ্টজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৬ মার্চ, ২০২৬ ৫:৩৯ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| সুনামগঞ্জে স্বাধীনতা দিবসে সাহিত্য সংসদ গণপাঠাগারের বর্ণাঢ্য আয়োজন ২৬ মার্চ, ২০২৬ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| শিরোনাম: সুনামগঞ্জে স্বাধীনতা দিবসে সাহিত্য সংসদ গণপাঠাগারের বর্ণাঢ্য আয়োজন ২৬ মার্চ, ২০২৬ স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজন করেছে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার। এ উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ ২০২৬ সকাল ১১টায় শহরের পূর্ব মল্লিকপুরস্থ শেখ মঞ্জিল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানটি প্রাণবন্ত ও শিক্ষামূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। এর আগে, ২৫ মার্চ বিকাল ৩:০০টায় সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির হলরুমে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আনন্দঘন পরিবেশে তারা তাদের মেধা ও সৃজনশীলতার পরিচয় তুলে ধরে। পাঠাগারের সভাপতি শেখ একেএম জাকারিয়ার সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক নুরুল ফাত্তাহ নাফিউয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের কবি ও গীতিকার আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক সুহেল মিয়া, কুরবান নগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিতালি বেগম তালুকদার, হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সামছুল হক, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাজেদা আক্তার এবং কুহিনূর বেগম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের নির্বাহী সদস্য শেখ আরিফ বখতিয়ার, শাইখা জান্নাতুল, শাইখা ফাইরোজ, মাহির বখতিয়ার, লাকি বেগম, আমেনা ছাহরি, নওশিন, সামিহা-সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শিক্ষার্থী, অভিভাবক, সাহিত্যপ্রেমী ও স্থানীয় বিশিষ্টজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৫ মার্চ, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারে শিশুকিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫ মার্চ ২০২৬ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ ২৫ মার্চ ২০২৬ বিকাল ৩:০০ টায় সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার-এর উদ্যোগে সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির হলরুমে রচনা, চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আনন্দঘন পরিবেশে তারা তাদের মেধা ও সৃজনশীলতা প্রকাশ করে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা ২১/০২/২০২৬ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেছে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার। ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একুশের প্রথম প্রহরে সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন পাঠাগারের সভাপতি শেখ একেএম জাকারিয়া, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। পুষ্পস্তবক অর্পণের পর পাঠাগার মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, একুশ আমাদের আত্মত্যাগের শিক্ষা দেয় এবং মাতৃভাষাকে ভালোবাসতে শেখায়। অনুষ্ঠানের শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:০৯ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন ও সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের ৫ম বর্ষপূর্তি পালন উপলক্ষে পত্রিকায় প্রকাশিত সংবাদ। | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন ও সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে দৈনিক সুনামকণ্ঠ, দৈনিক সুনাম দিগন্তসহ বিভিন্ন অনলাইন ও অফলাইন পত্রিকায় অনুষ্ঠান পালনের সংবাদ প্রকাশিত হয়েছে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৪৩ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন ও সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের ৫ম বর্ষপূর্তি পালন( ৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ) | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন ও সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের ৫ম বর্ষপূর্তি পালন #শেখ একেএম জাকারিয়া# সুনামগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের ৫ম বর্ষপূর্তি পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, র্যালি, মোড়ক উন্মোচন ও বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঠাগারের প্রধান উপদেষ্টা আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ আইডিয়াল একাডেমীর সহকারী শিক্ষিকা লাকী দাস, রায়হানা পারভীন, প্রিয়া দেব, শিউলি বেগম ও রামিনা আক্তার শোভা। বক্তারা বলেন, বই ও পাঠাগার মানুষের জ্ঞান ও মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে বইমুখী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঠাগারের নির্বাহী সদস্য সাইফুল ইসলামসহ শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্মল শুক্ল বৈদ্য। শেষে বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৬ মে, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বইপাঠ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে বইপাঠ প্রতিযোগিতা ২০২৫ আয়োজক: সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার তারিখ: ২৫ মে, ২০২৫ ফলাফল ঘোষণা প্রথম স্থান: নাম: পার্থ বৈদ্য শ্রেণি: অষ্টম শিক্ষা প্রতিষ্ঠান: এইচ.এম.পি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ দ্বিতীয় স্থান: নাম: নাফিউল ইসলাম ফুয়াদ শ্রেণি: অষ্টম শিক্ষা প্রতিষ্ঠান: এইচ.এম.পি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ তৃতীয় স্থান: নাম: মোছা: সুমাইয়া আক্তার সুমি শ্রেণি: চতুর্থ শিক্ষা প্রতিষ্ঠান: সুনামগঞ্জ আইডিয়াল একাডেমি, সুনামগঞ্জ বি.দ্র.: ২৮ জন প্রতিযোগীর মধ্যে এই প্রতিযোগিতায় মোট ৭ জন প্রতিযোগী সমান নম্বর অর্জন করেন। লটারির মাধ্যমে স্বচ্ছভাবে তিনজন বিজয়ীকে নির্বাচন করা হয়েছে। অভিনন্দন সকল বিজয়ীকে! নজরুলের বিদ্রোহ, মানবতা ও সাম্যের বাণীকে হৃদয়ে ধারণ করুক আমাদের নতুন প্রজন্ম। সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার সর্বদা জ্ঞান ও সাহিত্য চর্চায় পাশে রয়েছে। #নজরুলজয়ন্তী২০২৫ #বইপাঠ_প্রতিযোগিতা #সুনামগঞ্জসাহিত্যসংসদ #গণপাঠাগার #২৫_মে_২০২৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৬ মে, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পত্রিকায় প্রকাশিত সংবাদ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় দৈনিক ডেল্টা টাইমস, দৈনিক সুনামগঞ্জের খবর, দৈনিক সুনামকণ্ঠ সহ বিভিন্ন অনলাইন গণমাধ্যম | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৬ মে, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারে নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী উদ্যাপন সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ ও বইপাঠ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সহযোগিতায় ছিল সুনামগঞ্জ আইডিয়াল একাডেমি। গতকাল, ২৫ মে ২০২৫, বিকেল ৩টায় শহরের পূর্ব মল্লিকপুরে অবস্থিত গণপাঠাগার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি শেখ একেএম জাকারিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্মল শুক্ল বৈদ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের কবি ও গীতিকার আলহাজ্ব শেখ এম এওয়ারিশ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক শফিকুল হক এবং দৈনিক সুনাম দিগন্ত পত্রিকার সম্পাদক ও কবি রাহমান তৈয়ব। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, নির্বাহী সদস্য আসাদ বিন সফিক, মাজেদা আখতার শিরিন, লাভলী আখতার, তানজিলা বেগম প্রমুখ। আলোচনায় বক্তারা নজরুলের সাহিত্য ও দর্শন, তাঁর বিদ্রোহী চেতনা, ধর্মনিরপেক্ষ মানবিক মূল্যবোধ এবং সাম্যবাদী ভাবনা নিয়ে আলোকপাত করেন। তাঁরা বলেন, নজরুল শুধু কবি নন, তিনি একটি যুগের প্রতিনিধিত্বকারী প্রতিবাদী কণ্ঠস্বর। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বইপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৬ মে, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বইপাঠ প্রতিযোগিতা | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| নজরুল জয়ন্তী উপলক্ষে বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ২০২৫ উপলক্ষে গতকাল, ২২ মে, বৃহস্পতিবার, দুপুর ১টায় অনুষ্ঠিত হয়েছে বইপাঠ প্রতিযোগিতা। সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের আয়োজনে এবং সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শহরের পূর্ব মল্লিকপুরে অবস্থিত সাহিত্য সংসদ গণপাঠাগার সংলগ্ন সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির শ্রেণিকক্ষে। “পাঠাভ্যাস গড়ে তুলি” শীর্ষক এই ব্যতিক্রমধর্মী আয়োজনে শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের বই পড়ার অভিজ্ঞতা তুলে ধরে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। আয়োজকরা জানান, আগামী প্রজন্মের মধ্যে সাহিত্যের প্রতি ভালোবাসা সৃষ্টি এবং পাঠের প্রতি আগ্রহ জাগিয়ে তুলতে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার নিয়মিতভাবে এমন আয়োজন করে আসছে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে আগামী ২৫ মে ২০২৫ তারিখে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে। | ||||||||||||||||||||||||||||||||||||||||