বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা

জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০
ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১
E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd
গ্রন্থাগারের বিস্তারিত তথ্য
গ্রন্থাগারের নাম: সচেতন শিক্ষার্থী সংঘ (সশিস) পাঠাগার
ইমেইল: soshispathagar@gmail.com
প্রতিষ্ঠার সাল ও তারিখ: ০৩-০৫-২০১১
পূর্ণ ঠিকানা: গ্রাম: সাদী, ডাকঘর: মন্ডলের হাট-৫৬২০, উপজেলা: উলিপুর, জেলা: কুড়িগ্রাম
উপজেলা: উলিপুর , জেলা: কুড়িগ্রাম, বিভাগ: রংপুর
তালিকাভুক্তি নম্বর, প্রদানকারী প্রতিষ্ঠান ও তারিখ কুড়ি-১৯, গণগ্রন্থাগার অধিদপ্তর, ২০-১০-২০১২
তালিকাভুক্তি ডকুমেন্ট
গ্রন্থাগারের কার্যক্রম পরিচালনার স্থান মন্ডলহাট উচ্চ বিদ্যালয়ের অব্যবহৃত কক্ষ (সম্মানিত প্রধান শিক্ষক এবং এলাকাবাসীর অনুমতি সাপেক্ষে)
দৈনিক পত্রিকা ও সাময়িকীর সংখ্যা ও নাম প্রথম আলো, সমকাল, কালের কণ্ঠ,কিশোর আলো,বিজ্ঞানচিন্তা,চাকরির খবর এবং জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক প্রকাশিত 'বই' নামক সাময়িকী নেয়া হয়।
মোট সংগ্রহ/পাঠোপরকরণ সংখ্যা ০ সংখ্যা প্রতিদিন উপস্থিত গড় পাঠকের সংখ্যা ২৪ জন
গত ১ বছর গ্রন্থাগারের কার্যক্রম ১. পাঠক এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে 'পাঠক সমাবেশ' এর আয়োজন করা হয়। ২. গ্রন্থাগার দিবস পালন করা হয়। ৩. সাতভিটা গ্রন্থনীড়, বন্ধু পাঠাগার এবং সচেতন শিক্ষার্থী সংঘ (সশিস) পাঠাগার এর সম্মিলিত প্রচেষ্টায় 'বইয়ের সাথে পরিচয় পর্ব ২’ শিরোনামে জেলা সরকারি গণগ্রন্থাগার, কুড়িগ্রামে একটি আয়োজন করা হয়। ৪. বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৫.জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে বেসরকারি গ্রন্থাগারসমূহের অংশগ্রহণে জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম ২০২৫ এর মূল্যায়ন অনুষ্ঠান করা হয়। ৬.জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত রংপুর বিভাগীয় বইমেলায় অংশগ্রহণ। ৭.বজলুর রহমান গ্রন্থাগার আযোজিত রংপুর বিভাগীয় পাঠক সম্মেলনে অংশগ্রহণ।
ক্যাটাগরি No Category. অনুদানের সাল ও তারিখ
অনুদান সম্পর্কিত তথ্য
গ্রন্থাগারের সভাপতি/সাধারণ সম্পাদক/পরিচালকের নাম দেবেন্দ্রনাথ মানিক
মোবাইল নম্বর ০১৭৮৪৯৭৭৪২২ , ০১৭৮৪৯৭৭৪২২ হোয়াটস্যাপ নম্বর ০১৭২০৫৫১০৮৭
আপলোড ডকুমেন্ট
অনুদান সম্পর্কিত তথ্য
ক্রমিক অর্থবছর ক্যাটাগরি তারিখ টাকার পরিমান তথ্য
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ
গ্রন্থাগারের কার্যক্রম
১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ
বই লেনদেনের চিত্র জানুয়ারি ২০২৬
image image image
২০২৬ সালের জানুয়ারি মাসে যে সকল পাঠক বই লেনদেন করেছেন তাদের তালিকা।
৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:০১ পূর্বাহ্ন
জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন
image image image image
৫ ফেব্রুয়ারি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়।জহির রায়হানের আরেক ফাল্গুন নিয়ে বই পাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নিরব রবিদাস। জ্ঞানেই মুক্তি,আগামীর ভিত্তি এই শিরোনামের ওপর রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মোঃ ইব্রাহিম হক আসাদ। 'আমাদের পাঠাগারের ভবিষ্যৎ'এই শিরোনামের ওপর নির্ধারিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করে হুমায়রা তাসনিম এবং কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করে মালিহা মুনতাহা। আলোচনা সভা এবং রালীর আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে পাঠকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
৩১ জানুয়ারী, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
মাসিক পাঠচক্র এবং পুরস্কার বিতরণ (জানুয়ারি ২০২৬ খ্রি.)
image image image image
জানুয়ারি মাসের পাঠচক্রে শ্রেষ্ঠ পাঠক নির্বাচিত হয় নিরব রবিদাস। নিরব জাপানি বই কাইজেন নিয়ে আলোচনা করে এবং লিখিত বুক রিভিউ জমা দেয়। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাস নিয়ে উপস্থিত সকল পাঠক আলোচনা করেন।
২০ জানুয়ারী, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
সশিস পাঠাগার পরিদর্শন (ডা.এটিএম আব্দুর রাজ্জাক)
image image image image
১১ জানুয়ারী ২০২৬ খ্রি. তারিখে জনাব ডা.এটিএম আব্দুর রাজ্জাক মহোদয় তাঁর সহধর্মিণী এবং আরো কিছু পাঠাগার শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে সচেতন শিক্ষার্থী সংঘ(সশিস) পাঠাগার পরিদর্শন করেন।
২৫ ডিসেম্বর, ২০২৫ ৮:০০ পূর্বাহ্ন
২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
image image image image image image image image image
১৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।কমিটির তালিকা ঘোষণা করেন ৬নং বুড়াবুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সশিস পাঠাগারের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা জনাব মোঃ আফতাব উদ্দিন মন্ডল।্ এ সময় আরো উপস্থিত ছিলেন যমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সশিস পাঠাগারের প্রতিষ্ঠাকালীন তত্ত্বাবধায়ক জনাব প্রবীর কুমার রায়, মন্ডলহাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জনাব মোঃ আব্দুল বাতেন, প্রতিষ্ঠাকালীন সদস্য জনাব পলাশ কুমার রায়, বিগত সেশনের বিদায়ী সভাপতি জনাব বায়েজীদ বোস্তামী এবং পাঠাগারের অন্যা্ন্য গুরুত্বপুর্ণ সদস্য। নতুন কমিটির নতুন সভাপতি জনাব দেবেন্দ্রনাথ মানিককে অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের আয়োজন শেষ করা হয।
১৭ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৩ পূর্বাহ্ন
জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম ২০২৫ এর মূল্যায়ন অনুষ্ঠান
image image image image image image image image image image image image image image image image
জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে বেসরকারি গ্রন্থাগারসমূহের অংশগ্রহণে জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম ২০২৫ এর মূল্যায়ন অনুষ্ঠান ১৩ ডিসেম্বর,২০২৫খ্রি. অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে সম্মানিত মূল্যায়নকারী হিসেবে উপস্থিত ছিলেন জনাব মৃনাল কান্তি রায়, সহকারী শিক্ষক ,মন্ডলহাট উচ্চ বিদ্যালয়; জনাব মো: আব্দুল বাতেন,সহকারী সিনিয়র শিক্ষক,মন্ডলহাট উচ্চ বিদ্যালয় এবং জনাব প্রবীর কুমার রায়,প্রধান শিক্ষক,যমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়।পাঠাগারের সম্মানিত সভাপতি জনাব বায়েজিদ বোস্তামী অনুষ্ঠানটিতে সভাপতির দায়িত্ব পালন করেন।
৪ ডিসেম্বর, ২০২৫ ৯:২০ পূর্বাহ্ন
জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত রংপুর বিভাগীয় বইমেলায় অংশগ্রহণ ০২
image image image image image image
২১ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ কুড়িগ্রাম থেকে ৪৪(চুয়াল্লিশ) জন পাঠক এবং পাঠাগার সংগঠক রংপুর বিভাগীয় বইমেলায় অংশগ্রহণ করি।কুড়িগ্রামের ১৫টি পাঠাগারের প্রতিনিধি এই বইমেলায় অংশগ্রহণ করেন।বইমেলা প্রাঙ্গণে তাৎক্ষণিক আড্ডা এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়।এই সভায় জনাব মো:রাসেল রানা,উপগ্রন্থাগারিক এবং জনাব কুমারেশ চন্দ্র বিশ্বাস,গবেষণা কর্মকর্তা মহোদয়ের প্রাণবন্ত উপস্থিতি আমাদেরকে ভীষণভাবে উৎসাহিত করেছে। কুড়িগ্রাম থেকে রংপুর আমরা একটি বাসযোগে যাই।জাতীয় গ্রন্থকেন্দ্র বাসভাড়া প্রদান করে কুড়িগ্রামের পাঠাগার সংগঠকদের কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করে।
৩ ডিসেম্বর, ২০২৫ ৭:৪৪ পূর্বাহ্ন
জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত রংপুর বিভাগীয় বইমেলায় অংশগ্রহণ ০১
image image image image image image image image image
১৯ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ সাতভিটা গ্রন্থনীড় এর প্রতিনিধি জয়নাল আবেদীন এবং আমি পলাশ কুমার রায়, সচেতন শিক্ষাথী সংঘ (সশিস) পাঠাগার এর প্রতিনিধি হিসেবে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত রংপুর বিভাগীয় বইমেলায় অংশগ্রহণ করি।এই দিনে গাইবান্ধার পাঠকদের সাথে জনাব আফসানা বেগম,পরিচালক,জাতীয় গ্রন্থকেন্দ্র এবং সহকারী পরিচালক,জনাব মোহাম্মদ ইনামুল হক,জাতীয় গ্রন্থকেন্দ্র মহোদয়ের উপস্থিতিতে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।এই আয়োজনে জয়নাল আবেদীন এবং আমি পলাশ কুমার রায় অংশগ্রহণ করি।
৩০ নভেম্বর, ২০২৫ ৭:৪২ পূর্বাহ্ন
বইয়ের সাথে পরিচয় পর্ব ০২
image image image image image image image image image image image image image image
১৪ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে জেলা সরকারি গণগ্রন্থাগার,কুড়িগ্রামে বইয়ের সাথে পরিচয় ০২ এই শিরোনামে সারাদিনব্যাপী বিশ্বসাহিত্যের বিভিন্ন বই নিয়ে আলোচনা করা হয়।সচেতন শিক্ষার্থী সংঘ (সশিস) পাঠাগার,সাতভিটা গ্রন্থনীড় এবং বন্ধু পাঠাগার এর সংগঠকদের যৌথ প্রচেষ্টায় এই আয়োজন করা হয়।
১৭ নভেম্বর, ২০২৫ ৬:০৭ পূর্বাহ্ন
মাসিক পাঠচক্র এবং পুরস্কার বিতরণ (নভেম্বর ২০২৫ খ্রি.)
image image image image image
পাঠক মো: ফাহিম সরকার,হুমায়ূন আহমেদ এর তোমাদের জন্য ভালোবাসা বইটি নিয়ে আলোচনা করে।সেই সাথে অন্যান্য পাঠকেরা পাঠাগার থেকে তাদের গৃহীত বিশ্বসাহিত্যের অন্যান্য বইগুলো নিয়ে আলোচনা করে।
২৫ অক্টোবর, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
মাসিক পাঠচক্র এবং পুরস্কার বিতরণ (অক্টোবর ২০২৫খ্রি.)
image image image image image image image image image image
সেপ্টেম্বর মাসে গৃহীত বই থেকে পাঠকদের লিখিত পাঠ প্রতিক্রিয়া নেয়া হয়। পাঠ প্রতিক্রিয়ার ফলাফল: ১ম স্থান: মোছাঃ মাসুরা আক্তার দিলরুবা ২য় স্থান: মোছাঃ আশা মনি ৩য় স্থান: মোছাঃ সুমাইয়া আক্তার
১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ
মাসিক পাঠচক্র এবং পুরস্কার বিতরণ (সেপ্টেম্বর - ২০২৫ খ্রি.)
image image image image image image
১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে মাসিক পাঠচক্র এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুড়িগ্রাম থেকে পাঠকদের কিছু সংখ্যক জ্যামিতি বক্স উপহার দেয়া হয়।
২২ আগস্ট, ২০২৫ ২:২২ অপরাহ্ণ
মাসিক পাঠচক্র এবং পুরস্কার বিতরণ (আগস্ট, ২০২৫)
image image image image
আজ ২২আগস্ট,২০২৫ খ্রি. তারিখে মাসিক পাঠচক্র এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব কনক চন্দ্র রায়,উপজেলা কৃষি অফিসার,চিলমারী,কুড়িগ্রাম।
১৭ জুলাই, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
মাসিক পাঠচক্র এবং পুরস্কার বিতরণ ( জুলাই,২০২৫ খ্রি.)
image image image image image image image image image image image image image image
আজকের পাঠচক্রে উপস্থিত ছিলেন জনাব নয়ন কুমার সাহা,উপজেলা নির্বাহী অফিসার,উলিপুর,কুড়িগ্রাম।এছাড়াও এলাকার অনেক গুণী মানুষ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
৯ জুন, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ন
রংপুর এবং গাইবান্ধার পাঠাগার পরিদর্শন
image image image image image image image image image
৫ জুন ২০২৫ খ্রি. সচেতন শিক্ষার্থী সংঘ (সশিস) পাঠাগার এর সংগঠক পলাশ কুমার রায় এবং সাতভিটা গ্রন্থনীড় এর সংগঠক জয়নাল আবেদীন এর যৌথ নেতৃত্বে কুড়িগ্রাম এর কিছু সংখ্যক পাঠাগার শুভানুধ্যায়ীদের নিয়ে রংপুর এবং গাইবান্ধার কিছু সংখ্যক পাঠাগার পরিদর্শন করা হয়।সারা বাংলাদেশের পাঠ কার্যক্রম বেগবান হোক এটি আমাদের প্রত্যাশা।যে সকল পাঠাগার পরিদর্শন করা হয়- পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গণকেন্দ্র পাঠাগার, বজলুর রহমান গ্রন্থাগার, বইঘর পাঠাগার, গাইবান্ধা পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাব, পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ, যুববিজ্ঞান প্রযুক্তি পাঠাগার, বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার, সুলতানা রাজিয়া পাঠাগার ও মোহনা পাঠাগার।
৩ জুন, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ
মাসিক পাঠচক্র (জুন) এবং পুরস্কার বিতরণ
image image image image image image
আজ ৩ জুন ২০২৫ খ্রি. মাসিক পাঠচক্র এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এই মাসের সেরা পাঠক নির্বাচিত হয় মোঃ ইব্রাহিম হক আসাদ।
১৬ মে, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
মাসিক পাঠচক্র এবং পুরস্কার বিতরণ
image image image image image image image image image image image image
আজকের কর্মসূচি (১৬.০৫.২০২৫ খ্রি.) -- ১.মাসিক পাঠচক্র এবং পুরস্কার বিতরণ। ২.বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস ২০২৫ উপলক্ষ্যে “পাঠকের দৃষ্টিতে সেরা বই” শীর্ষক নিবন্ধ লেখায় অংশগ্রহণ করে জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক প্রাপ্ত সনদ আনুষ্ঠানিকভাবে গ্রহণ।আমাদের পাঠাগারের যে চারজন পাঠক এই সনদ পায় তাদের নাম- চপল রায়, মোছা: হুমায়রা তাছনিম, দিলরুবা আক্তার লামিয়া, মো: ইব্রাহিম হক আসাদ। ৩.”বেসরকারি গ্রন্থাগারিকের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় (ব্যাচ-৬২) অংশগ্রহণ করে জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক প্রাপ্ত সনদ আনুষ্ঠানিকভাবে গ্রহণ।এই প্রশিক্ষণ কর্মশালায় পাঠাগারের সভাপতি বায়েজিদ বোস্তামী ( কার্যকরী কমিটি ২০২৪-২৫) অংশগ্রহণ করেন।
৮ মে, ২০২৫ ৮:৩৪ পূর্বাহ্ন
জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ এ অংশগ্রহণ।
image image image
জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে 'বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক/গ্রন্থাগার প্রতিনিধিদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ (ব্যাচ ৬২) তে সচেতন শিক্ষার্থী সংঘ (সশিস) পাঠাগার অংশগ্রহণ করে। পাঠাগার এর বর্তমান সভাপতি বায়েজিদ বোস্তামী (২০২৪-২৫কার্যকরী কমিটি) এই কর্মশালায় অংশগ্রহণ করেন।কর্মশালাটি ৫-৮ মে পর্যন্ত চারদিনব্যাপী অনুষ্ঠিত হয়।
২৩ এপ্রিল, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস ২০২৫ খ্রি.
image
বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস ২০২৫ উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্রে সারা বাংলাদেশের বেসরকারি পাঠাগার গুলোর অংশগ্রহণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সচেতন শিক্ষার্থী সংঘ (সশিস) পাঠাগারের পক্ষ থেকে মোঃ সাইফুল ইসলাম অংশগ্রহণ করেন।
২২ এপ্রিল, ২০২৫ ২:১১ অপরাহ্ণ
বইয়ের সাথে পরিচয়
image image image
২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ জেলা সরকারি গণগ্রন্থাগার,কুড়িগ্রামে ‘বইয়ের সাথে পরিচয়’ শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিশ্ব সাহিত্যের বিভিন্ন বই নিয়ে দিনব্যাপী আলোচনা করা হয়।সাতভিটা গ্রন্থনীড়,বন্ধু পাঠাগার এবং সচেতন শিক্ষার্থী সংঘ (সশিস) পাঠাগার সম্মিলিতভাবে এই আয়োজন করে।
গ্রন্থাগারের ছবিসমূহ

ডা.এটিএম অাব্দুর রাজ্জাক কর্তৃক সশিস পাঠাগার পরিদর্শন

Library Image

মাসিক পাঠচক্র এবং পুরস্কার বিতরণ (অক্টোবর২০২৫ খ্রি.)

Library Image

মাসিক পাঠচক্র ও পুরস্কার বিতরণ (সেপ্টেম্বর-২০২৫ খ্রি.)

Library Image

পাঠাগার পরিদর্শনে আসেন জনাব মোঃ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুড়িগ্রাম।

Library Image

পাঠাগার পরিদর্শনে আসেন জনাব মোঃ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুড়িগ্রাম।

Library Image

মাসিক পাঠচক্র এবং পুরস্কার বিতরণ (জুলাই,২০২৫ খ্রি.)

Library Image

পাঠাগারের জমি ক্রয় সংক্রান্ত বিষয়ে জরুরি মিটিং

Library Image

মাসিক পাঠচক্র এবং পুরস্কার বিতরণ (জুন, ২০২৫)

Library Image

মাসিক পাঠচক্র এবং পুরস্কার বিতরণ (মে,২০২৫)

Library Image

পাঠাগার পরিদর্শনে জনাব হুসেইন আহমেদ, সদস্য, জাতীয় রাজস্ব বোর্ড

Library Image

পাঠাগার পরিদর্শনে জনাব কুমারেশ চন্দ্র বিশ্বাস

Library Image
Back