|
গ্রন্থাগারের নাম: যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি
ইমেইল: institutejashore@gmail.com
প্রতিষ্ঠার সাল ও তারিখ: ০১-০১-১৮৫১
পূর্ণ ঠিকানা:
১৫/ এম.এম. আলী রোড, যশোর।
উপজেলা: যশোর সদর ,
জেলা: যশোর,
বিভাগ: খুলনা
| তালিকাভুক্তি নম্বর, প্রদানকারী প্রতিষ্ঠান ও তারিখ |
০০৩, গণগ্রন্থাগার অধিদপ্তর,
১০-০৪-২০১১ |
| তালিকাভুক্তি ডকুমেন্ট |
|
| গ্রন্থাগারের কার্যক্রম পরিচালনার স্থান |
নিজস্ব স্থাপনা |
| দৈনিক পত্রিকা ও সাময়িকীর সংখ্যা ও নাম |
|
| মোট সংগ্রহ/পাঠোপরকরণ সংখ্যা |
৯৫৭৩০ সংখ্যা |
প্রতিদিন উপস্থিত গড় পাঠকের সংখ্যা |
২০০ জন |
| গত ১ বছর গ্রন্থাগারের কার্যক্রম |
যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি
কার্যবিবরণী : জুলাই-২০২৪ থেকে জুন -২০২৫ পর্যন্ত
সম্মানিত মহোদয় আপনার জ্ঞাতার্থে ২০২৪-২০২৫ বর্ষের বার্ষিক কার্যবিবরণী উপস্থাপন করছি। দেশঋদ্ধ গৌরবদীপ্ত প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি বার্ষিক কার্যক্রম প্রতিবেদন আকারে আপনার আন্তরিক অবগতি ও স্বহৃদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি। আপনারা সমাজের জ্ঞানি গুনি বিদগ্ধজন, তাই আপনাদের ঐকান্তিক ও আন্তরিক সহযোগিতা আমাদের নিরন্তর পথচলাকে গতিশীল এবং গৃহীত কার্যক্রমকে প্রবাহমান রাখতে আদর্শ অনুপ্রেরণা হিসেবে কার্যকর হবে এ আশাবাদে বলিয়ান হয়ে পাঠক বান্ধব সুমহান প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রেখে শীর্ষ লক্ষে এগিয়ে যেতে আমরা বদ্ধ পরিকর।
১৭৫ বছরের গৌরবদীপ্ত প্রতিষ্ঠানটি তার সুদীর্ঘ সময়ের গৌরবময় পদচারনা আমাদেরকে বিমোহিত করে হৃদয়কে আন্দোলিত করে। জনমানুষের প্রিয় এবং দেশসেরা গণগ্রন্থাগার আরো সেবামুখি ও কল্যণকর প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলে আস্থাভাজন হয়ে উঠবে এই আশাবাদে আশান্বিত হয়ে ২০২৪ এর জুলাই থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত লাইব্রেরি বিভাগের কার্যক্রম আপনাদের সুহৃদ জ্ঞাতার্থে উপস্থাপন করেছি।
বিগত বছর গুলোতে আমাদের সীমিত সামর্থের মধ্যে লাইব্রেরি কার্যক্রমকে সফলভাবে গতিশীল রাখতে পেরেছি একমাত্র আপনাদের দ্ব্যর্থহীন সহযোগিতা ও কল্যাণমূখি দিকনির্দেশনার কারনে। আমরা ২০২৪-২০২৫ বর্ষে মাঝে মাঝে বেশ কিছু অনির্ধারিত সাহিত্য সভা করেছি এবং যশোরর গুণমুগ্ধ মানুষের অংশগ্রহণে কবি ফয়েজ আলমের সাথে প্রাণবন্ত সাহিত্য আড্ডা করেছি ’২৪ এর শেষে এবং ’২৫ এর প্রথমেই। আমরা ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ এবং একই সাথে আবৃত্তি প্রতিযোগিতা এবং গ্রন্থপাঠ প্রতিযোগিতার আয়োজন করে ব্যাপক সাড়া পেয়েছি। সেই সাথে নৈকট্য ষষ্ঠ সংখ্যার প্রকাশনা উৎসব ও সম্পন্ন করেছি। “বই পড় জগতকে জানো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৭ মে,২০২৫ মঙ্গলবার যশোর সদরের শাহবাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিশু কিশোর শিক্ষার্থীদের বই পড়া বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম, আলোচনা অনুষ্ঠান সমাবেশ ও লাইব্রেরি পরিদর্শনের আয়োজন করে শিক্ষার্থীদের মধ্যে বইপড়ার আগ্রহ সৃষ্টিতে অবদান রাখতে স্বচেষ্ট হয়েছি। তাছাড়া সপ্তাহের প্রতি সোমবার অধ্যাপক শরীফ হোসেন হলে বিশেষ পাঠচক্রের আয়োজন করেন যশোরের প্রথিতষশা গবেষক ও বুদ্ধিজীবিগণ। তাছাড়া গত ২০২৫ জুলাই অধ্যাপক শরীফ হোসেন পাঠচক্রের আয়োজনে বইব্যাংকের তৃতীয় তলায় শরীফ হোসেন গবেষক হলে আলোচ্য বিষয়বস্তু “প্রাচ্যবাদ” শীর্ষক এক আলোচনা সভা লাইব্রেরি সম্পাদক জনাব এস. নিয়াজ মোহাম্মদ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাতে মুখ্য আলোচক ছিলেন প্রখ্যাত কবি ও প্রবাদ্ধিক ফয়েজ আলম। অতি সম্প্রতি আমরা শিশু চিত্ত বিনোদন কেন্দ্র (সি. আর. সি) তে শিশুদের জন্য একটি মনোরম শিশু লাইব্রেরির কার্যক্রম উদ্ভোধন করেছি। এবছর এখন পর্যন্ত আমরা প্রায় তিনশতের মত বই সংগ্রহ করেছি। জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে সরকারি অনুদানের টাকায় ২০২৪ এ কেনা হয়েছে ৮৫ খানা বই এবং ২০২৫ বর্ষে পাওয়া গেছে ২০৪ খানা বই। তাছাড়া প্রথমার বইমেলা ও বিশ্বাসাহিত্যকেন্দ্রের বই মেলা থেকেও আমরা উল্লেখযোগ্য সংখ্যক মূল্যবান বই সংগ্রহ করেছি। এ বছর যারা বই উপহার প্রদান করেছেন উল্লেখযোগ্য হলেন, তাজ নাহার মিলি ৮ খানা, কামাল মুস্তফা ১৬ খানা, সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী বাংলাদেশ ১০ খানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ১ খানা ও ড. মোহাম্মদ মাহাবুবুর রহমান ১ খানা। এ সমস্ত উপহার গ্রন্থাগার কে সমৃদ্ধ হতে সহয়াতা করছে তাই সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। লাইব্রেরি বিভাগের সদস্য সংখ্যা ২৯৮ জন এবং চাঁদামুক্ত শিশু কিশোর বিভাগের সদস্য সংখ্যা ১২ জন।
আমরা শনিবাসরীয় সাহিত্য আসরকে গতিশীল রাখতে এবং সাহিত্যের উন্নয়নে পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর। ২০২৫ এ আমরা সাহিত্য আসরের মুখোপত্র নৈকট্যের ষষ্ঠ সংখ্যা প্রকাশ করতে সমর্থ হয়েছি। লাইব্রেরির প্রাণবন্ত ও গতিশীল রাখতে আমরা শিক্ষার্থী পাঠকদের উৎসাহিত করছি এবং বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে সম্পৃক্ত করছি। সংবাদ পত্র পাঠকক্ষ প্রতিদিন অসংখ্য পাঠক সমাগমে মুখরিত থাকে। বাংলা সফটওয়ারের মাধ্যমে ডিজিটাল তালিকাভুক্তির কাজ চলমান আছে। পাঠক সংখ্যা বৃদ্ধির জন্য প্রতিকূল অবস্থার মধ্যও আমরা সাংগঠনিক কার্যক্রম প্রবহমান রেখেছি এবং সীমিত সামর্থ্যরে মধ্যেও শিক্ষার্থীদের উপযোগী গঠনমূলক কার্যক্রমের পরিকল্পনা ও কর্মসূচী হাতে নিয়েছি। অতীতে যে ভাবে আপনারা সহযোগিতা করেছেন বর্তমানে তা নিরন্তর প্রবহমান ও গতিশীল রাখবেন সেই আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে আমরা এগিয়ে যাবো। বরাবরের ন্যায় আপনাদের ঐকান্তিক সহযোগিতায় আমাদের সামগ্রীক কার্যক্রম এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর এবং এ বিষয়ে আপনাদের উপর আমাদের আস্থা আছে। |
| ক্যাটাগরি |
No Category. |
অনুদানের সাল ও তারিখ |
|
| অনুদান সম্পর্কিত তথ্য |
|
| গ্রন্থাগারের সভাপতি/সাধারণ সম্পাদক/পরিচালকের নাম
|
ডাঃ মোঃ আবুল কালাম আজাদ লিটু |
| মোবাইল নম্বর |
০১৭১৮০৭১২৩৪
, ০১৭১৮০৭১২৩৪
|
হোয়াটস্যাপ নম্বর |
০১৭১৮০৭১২৩৪ |
| আপলোড ডকুমেন্ট |
|
|