বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা

জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০
ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১
E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd
গ্রন্থাগারের বিস্তারিত তথ্য
গ্রন্থাগারের নাম: আলোর পথযাত্রী পাঠাগার
ইমেইল: info@alorpothjatri.com
প্রতিষ্ঠার সাল ও তারিখ: ১১-০৭-২০১৮
পূর্ণ ঠিকানা: গ্রাম : ছোট বিনাইরচর, ডাকঘর : আড়াইহাজার-১৪৫০, উপজেলা : আড়াইহাজার, জেলা : নারায়ণগঞ্জ।
উপজেলা: আড়াইহাজার , জেলা: নারায়ণগঞ্জ, বিভাগ: ঢাকা
তালিকাভুক্তি নম্বর, প্রদানকারী প্রতিষ্ঠান ও তারিখ বেগ্র/গ-০০১৪৬নাগ। গ্রন্থাগার অধিদপ্তর, ০৬-১১-২০১৯
তালিকাভুক্তি ডকুমেন্ট
গ্রন্থাগারের কার্যক্রম পরিচালনার স্থান ছোট বিনাইরচর, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
দৈনিক পত্রিকা ও সাময়িকীর সংখ্যা ও নাম দৈনিক সমকাল, আমাদের আড়াইহাজার, Dhaka tribune
মোট সংগ্রহ/পাঠোপরকরণ সংখ্যা ০ সংখ্যা প্রতিদিন উপস্থিত গড় পাঠকের সংখ্যা ৮ জন
গত ১ বছর গ্রন্থাগারের কার্যক্রম বিভিন্ন জাতীয় দিবস পালন, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, ঈদ, পুজা বার্বনে দুস্থদের মাঝে উপহান সামগ্রী হিসেবে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান। ক্যন্সার রোগীকে আর্থিক সহায়তা প্রদান।
ক্যাটাগরি No Category. অনুদানের সাল ও তারিখ
অনুদান সম্পর্কিত তথ্য
গ্রন্থাগারের সভাপতি/সাধারণ সম্পাদক/পরিচালকের নাম মোহাম্মদ সফুরউদ্দিন মিয়া
মোবাইল নম্বর ০১৭১৩৫০৪৪৪১ , ০১৬১৩৫০৪৪৪১ হোয়াটস্যাপ নম্বর ০১৭১৩৫০৪৪৪১
অনুদান সম্পর্কিত তথ্য
ক্রমিক অর্থবছর ক্যাটাগরি তারিখ টাকার পরিমান তথ্য
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ
গ্রন্থাগারের ছবিসমূহ

সাবেক পুলিশের ডিআইজি বীর ‍মুক্তিযোদ্ধা মকবুল হোসেনকে শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) আলোর পথযাত্রী পাঠাগারের পক্ষ থেকে বই উপহার দেয়া হয়।

Library Image
গ্রন্থাগারের কার্যক্রম
২৩ জুলাই, ২০২৬ ৩:৪৯ পূর্বাহ্ন
আলোর পথযাত্রী পাঠাগারে বিশ্বকাপ ফাইনাল খেলা প্রদর্শণ
image image
আলোর পথযাত্রী পাঠাগার প্রতিষ্ঠার হওয়ার পর এই প্রথমবারের মত ফুটবলের বিশ্বকাপ ফাইনাল-২০২৬ প্রদর্শণ করা হয়েছে। পাঠাগারের ভিতরে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল-২০২৬ প্রদর্শিত হয়। ছোট বিনাইরচর ও এর আশপাশের এলাকার বিপুল সংখ্যক ফুটবল প্রেমি আর্জেন্টিনা বনাম স্পেনের খেলা উভভোগ করে। খেলার আগে পাঠাগারের পক্ষ খেকে ভোজের (খিচুরী) আয়োজন করা হয়। ্বঐতিহাসিক বিশ্বকাপ খেলাটি বড় পর্দায় প্রদর্শণ করে আলোর পথযাত্রী পাঠাগার সামাজিক দায়বদ্ধত্ার পরিচয় দিয়েছে। এছাড়াও এ আয়োজন খেলাধুলার প্রতি যু্বসমাজকে আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পাঠাগার কর্তৃপক্ষ বিশ্বাস করে।
১৯ জুলাই, ২০২৬ ৭:৪০ পূর্বাহ্ন
আলোর পধযাত্রী পাঠাগারের শিশু পাঠকদের উপস্থিতি
image
আলোর পধযাত্রী পাঠাগারের শিশু পাঠকদের উপস্থিতি বরাবরের মত ভিন্ন এক পরিবেশ সৃষ্টি হয়। গল্পের বইগুলো শিশুরা মনোযোগ সহকারে চোখ বুলায়। সিসিমপুরের পর্যাপ্ত বই পাঠাগারে সেল্ফ এ শোভা পাচ্ছে। এছাড়াও শিশুদের জন্য বিভিন্ন গল্পের বই রয়েছে।
১৩ জুলাই, ২০২৬ ৭:০৯ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীকে সহায়তা প্রদান
image
আলোর পথযাত্রী পাঠাগারের উদ্যোগে ইউপিইটিসি ইন্সট্রাক্টর, শিক্ষক-শিক্ষার্থীর সহযোগিতায় সড়ক দুর্ঘটনায় আহত ঝাউগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নুশরাত আক্তারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত ১২ জুলাই নুশরাতের মা নাজমা নগদ বেগম ১৫ হাজার তিনশ’ টাকার আর্থিক সহায়তা গ্রহণ করেছেন। এসময় আলোর পথযাত্রী পাঠাগারের সভাপতি মোহাম্মদ সফুরউদ্দিন মিয়া, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নুশরাত ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (NITOR) এ চিকিৎসাধীন। গত ২৪ জুন বিদ্যালয়ে যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে ব্যাটারী চালিত অটো রিক্সা তাকে ধাক্কা দেয়। এতে তার পা ভেঙ্গে যায়। আমরা নুশরাতের দ্রুত আরোগ্য কামনা করছি।
১৪ জুন, ২০২৬ ৩:২৮ পূর্বাহ্ন
সাহিত্যিক আড্ডা
image image image
আলোর পধযাত্রী পাঠাগারের উদ্যোগে সাহিতি্যক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জুন বিকেলে েদশের বিভিন্ন অঞ্চলের কবি, সাহিত্যিকদের সমন্বয়ে এ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আলোর পথযাত্রী পাঠাগারের সভাপতি মোহাম্মদ সফুরউদ্দিনের সভাপতিত্বে েএসময় উপস্থিত ছিলেনকবি ও সাহিত্যিক চিত্রকর মনিরুজ্জামান মনির, খন্দকার লুৎফুন নাহার, কাজী মাহবুবা ইয়াসমিন, ওমর ফারুক, ্এ বি ্রএম নুরুল হক, রিফাত ভূইয়া, ডালিয়া আক্তার, আফরোজা আক্তার আখি প্রমুখ। কবি সাহিত্যিকগণ আড্্ডায় নিজেদের স্বরচিত কবিতা. গল্প উপস্থাপন করেন।
১৯ এপ্রিল, ২০২৬ ৬:৩২ পূর্বাহ্ন
প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ
image
আলোর পথযাত্রী পাঠাগারের উদ্যোগে ও মিথিলা টেক্সটাইলের সহযোগিতায় শুক্রবার (১৭ এপ্রিল) ১২ জন প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
১৯ এপ্রিল, ২০২৬ ৬:২৭ পূর্বাহ্ন
শুভ বাংলা নবব্ষ উদযাপন
image
আলোর পথযাত্রী পাঠাগারের উদ্যোগে শুভ বাংলা নববর্ষ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তিসহ নানা কার্যক্রম্র পরিচালিত হয়েছে।
১৯ এপ্রিল, ২০২৬ ৬:১৩ পূর্বাহ্ন
দরিদ্রদের মাঝে আলোর পথযাত্রী পাঠাগারের ঈদ উপহার
image
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথযাত্রী পাঠাগারের পক্ষ থেকে দরিদ্র্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে (১৯ মার্চ ২০২৫) পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সফুরউদ্দিন প্রভাতের নেতৃত্বে ছোট বিনাইরচর এলাকায় আলোর পথযাত্রী পাঠাগার প্রাঙ্গন থেকে ঈদ উপহার বিতরণ করা হয়। এ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্য সামগ্রীসহ পুরুষদের জন্য লুঙ্গি, নারীদের জন্য শাড়ি ও থ্রি-পিস। প্রায় একশ’ পরিবারের নিকট ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
১০ এপ্রিল, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ
ওয়েভ সাইট চালু
image
জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তির ব্যাপক ব্যবহার করে পৃথিবী দ্রুত এগিয়ে চলছে, যেখানে ছাপাখানায় মুদ্রিত বই, পত্র-পত্রিকা ও অন্যান্য দলিল থেকে প্রয়োজনীয় তথ্য ও জ্ঞান সংগ্রহের পদ্ধতিও পাল্টে যাচ্ছে ক্রমশ। প্রযুক্তি যেমন আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলোর মধ্যে গতির সঞ্চার করেছে তেমনি গ্রন্থাগারে প্রযুক্তির ব্যবহার গ্রন্থাগার পরিচালনার কাজগুলোকে সুসংগঠিত করেছে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে হয়েছে উন্নত প্রযুক্তির আবিষ্কার এবং মানুষ সেই নিত্য নতুন আবিষ্কারের সাথে খাপ খাইয়ে নিজেকে মানিয়ে নিচ্ছে। গ্রন্থাগারগুলো যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির সাথে চলার চেষ্টা করছে। গ্রন্থাগারের মূল লক্ষ্য সঠিক সময়ে সঠিক তথ্য সঠিক ব্যবহারকারীদের হাতে পৌছে দেয়া। এজন্যই গ্রন্থাগারগুলোতে পাঠক চাহিদার প্রতি লক্ষ্য রেখে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। সময়ের সাথে তাল মিলিয়ে আলোর পথযাত্রী পাঠাগার চালু করেছে অনলাইনভিত্তিক গ্রন্থাগার। এর প্রেক্ষিতে চালু করা হয়েছে আলোর পথযাত্রী পাঠাগার এর নিজস্ব ওয়েব সাইট www.alorpothjatri.com।
১০ এপ্রিল, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
কবি নজরুলের ১২৫তম জন্মবার্ষিকী
image
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এর ১২৫তম জস্মবার্ষিকী উপলক্ষ্যে ২০২৪ সালের ২৫ মে আলোর পথযাত্রী পাঠাগারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আলোর পথযাত্রী পাঠাগার ও বাঁচবো বাঁচাবো সমাজসেবা সংগঠন এর যৌত আয়োজনে অনুষ্ঠনে সভাপতিত্ব বাঁচবো বাঁচাবো সমাজ সেবা সংগঠনের সভাপতি ইসমাইল চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক মোশারফ মাতুব্বর, সফুরউদ্দিন প্রভাত, খন্দকার লুৎফুন নাহার, মোয়াজ্জেম মামুন, চিত্রকর মনিরুজ্জামান মানিক, এ বি নুরুল হক, ওসমান ভ‚ইয়া, লুৎফর রহমান, ওমর ফারুক, ডালিয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন প্রেম, বিরহ-বেদনা ও সাম্যের মানুষ। তিনি ছিলেন বাংলা সাহিত্য-সংগীত তথ্য সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। ব্রিটিশবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় কাজী নজরুল ইসলামের লেখনী ধূমকেতুর মতো আঘাত করে জাগিয়ে তুলেছিল বাঙালিকে। তাঁর সমস্ত ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, লেখনী, মেধা, মানবতাবাদী বাণী সবকিছু ছিল মানুষের জন্য। পরে নজরুল সংগীত পরিবেশন করেন মুশফিকা আফরিন মম।
১০ এপ্রিল, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
সামাজিক কার্যক্রম/পবিত্র ঈদুল ফিতর/২০২৫
image
পবিত্র ঈদুল ফিতর-২০২৫ এ আলোর পথযাত্রী পাঠাগারের পক্ষ েথেকে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, খাদ্য সামগ্রী অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
১০ এপ্রিল, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
জাতীয় গ্রন্থাগার দিবস
image
জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উপলক্ষৌ র‌্যালী, আলোচনা সভা করা হয়েছে।
Back