বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা

জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০
ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১
E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd
গ্রন্থাগারের বিস্তারিত তথ্য
গ্রন্থাগারের নাম: কন্দর্পপুর গণগ্রন্থাগার
ইমেইল: kondoppurlibrary2024@gmail.com
প্রতিষ্ঠার সাল ও তারিখ: ০১-০১-২০২৪
পূর্ণ ঠিকানা: গ্রাম: কন্দর্পপুর,ডাক: লক্ষণপুর,উপজেলা: শার্শা,জেলা: যশোর।
উপজেলা: শার্শা , জেলা: যশোর, বিভাগ: খুলনা
তালিকাভুক্তি নম্বর, প্রদানকারী প্রতিষ্ঠান ও তারিখ তালিকাভুক্তিকরণ নম্বর-৬৩ গণগ্রন্থাগার অধিদপ্তর, ২১-০১-২০২৫
তালিকাভুক্তি ডকুমেন্ট
গ্রন্থাগারের কার্যক্রম পরিচালনার স্থান ভাড়ায় চালিত
দৈনিক পত্রিকা ও সাময়িকীর সংখ্যা ও নাম দৈনিক লোকসমাজ
মোট সংগ্রহ/পাঠোপরকরণ সংখ্যা ৫০০ সংখ্যা প্রতিদিন উপস্থিত গড় পাঠকের সংখ্যা ২৫ জন
গত ১ বছর গ্রন্থাগারের কার্যক্রম কন্দর্পপুর গণগ্রন্থাগার এক বছরের কার্যক্রম প্রতিবেদন সময়কাল: জুলাই ২০২৫ – জুন ২০২৬ প্রতিষ্ঠানের পরিচিতি: কন্দর্পপুর গণগ্রন্থাগার যশোর জেলার শার্শা উপজেলার ১১ নং নিজামপুর ইউনিয়নের কন্দর্পপুর গ্রামে অবস্থিত একটি স্বেচ্ছাসেবী, অলাভজনক ও সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে গ্রন্থাগারটি শিশু-কিশোর, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার এবং একটি আলোকিত সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এক বছরে উল্লেখযোগ্য কার্যক্রম ১. নিয়মিত পাঠসেবা  প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্রন্থাগার খোলা রাখা।  নিয়মিত পাঠকদের জন্য বই পড়ার সুযোগ নিশ্চিত করা।  গ্রন্থাগারের বই বাড়িতে নিয়ে পড়ার ব্যবস্থা চালু রাখা। ২. সাপ্তাহিক ‘আলোকিত মহল্লা বই পড়া’ কর্মসূচি  প্রতি সপ্তাহে মহল্লাভিত্তিক বই পড়া কর্মসূচি পরিচালনা।  শিশুদের বাড়িতে গিয়ে গল্প ও শিক্ষামূলক বই পড়ে শোনানো।  শিশুদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে অভিভাবকদের উদ্বুদ্ধ করা। ৩. শিশু ও কিশোর পাঠক বৃদ্ধি  নতুন পাঠক নিবন্ধন কার্যক্রম পরিচালনা।  শিশু ও কিশোরদের গ্রন্থাগরমুখী করতে বিভিন্ন উদ্বুদ্ধকরণ কার্যক্রম।  প্রতিদিন গড়ে প্রায় ২০ জন শিশু ও কিশোরের গ্রন্থাগারে পাঠগ্রহণ। ৪. বই সংগ্রহ ও সংরক্ষণ  গ্রন্থাগারে ২,০০০-এরও বেশি বই সংরক্ষণ।  সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, মুক্তিযুদ্ধ, জীবনী, ধর্মীয় ও শিশুতোষ বই পাঠকদের জন্য উন্মুক্ত রাখা। ৫. মাসিক কুইজ ও জ্ঞানচর্চা  পাঠকদের অংশগ্রহণে নিয়মিত কুইজ প্রতিযোগিতার আয়োজন।  বইভিত্তিক আলোচনা ও জ্ঞান বিনিময়। ৬. শিক্ষা ও সামাজিক সচেতনতা  শিশুদের নৈতিক শিক্ষা, দেশপ্রেম, পরিবেশ সচেতনতা ও মানবিক মূল্যবোধ বিকাশে বিভিন্ন উদ্যোগ।  মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি। ৭. পরিবেশ ও বৃক্ষরোপণ উদ্যোগ  পাঠকদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।  ভবিষ্যতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের উদ্যোগ গ্রহণ। অর্জন  গ্রামীণ পর্যায়ে পাঠাভ্যাস গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ হিসেবে পরিচিতি লাভ।  শিশু ও কিশোরদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি।  স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের প্রশংসা অর্জন।  শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। ভবিষ্যৎ পরিকল্পনা  গ্রন্থাগারে বইয়ের সংখ্যা আরও বৃদ্ধি করা।  প্রতিটি মহল্লায় ‘আলোকিত মহল্লা বই পড়া’ কর্মসূচি সম্প্রসারণ।  বইমেলা, সাহিত্য আড্ডা, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন।  নিয়মিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন।  শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা সহায়তা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম চালু করা। উপসংহার কন্দর্পপুর গণগ্রন্থাগার বিশ্বাস করে—একটি বই একজন মানুষকে আলোকিত করে, আর একজন আলোকিত মানুষ একটি সমাজকে পরিবর্তন করতে পারে। তাই বই, জ্ঞান ও মানবিক মূল্যবোধের আলো ছড়িয়ে একটি শিক্ষিত, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে গ্রন্থাগারটি ভবিষ্যতেও তার কার্যক্রম অব্যাহত রাখবে। প্রতিবেদন প্রস্তুতকারী: মো. মেহেদী হাসান প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কন্দর্পপুর গণগ্রন্থাগার শার্শা, যশোর
ক্যাটাগরি No Category. অনুদানের সাল ও তারিখ
অনুদান সম্পর্কিত তথ্য
গ্রন্থাগারের সভাপতি/সাধারণ সম্পাদক/পরিচালকের নাম মো: সেলিম রেজা
মোবাইল নম্বর ০১৭১২৯৮০৬৪৭ , ০১৭১২৯৮০৬৪৭ হোয়াটস্যাপ নম্বর ০১৭১২৯৮০৬৪৭
অনুদান সম্পর্কিত তথ্য
ক্রমিক অর্থবছর ক্যাটাগরি তারিখ টাকার পরিমান তথ্য
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ
গ্রন্থাগারের ছবিসমূহ

গ্রন্থাগারের সম্মুখভাগের ব্যানার সহ ছবি

Library Image
গ্রন্থাগারের কার্যক্রম
৩০ জুন, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
মাসিক কুইজ প্রতিযোগিতা
image
কন্দর্পপুর গণগ্রন্থাগার, শার্শা, যশোর মাসিক কুইজ প্রতিযোগিতা – ২০২৬ জ্ঞানচর্চা, বইপড়া এবং সৃজনশীল চিন্তার বিকাশে আমাদের নিয়মিত আয়োজন মাসিক কুইজ প্রতিযোগিতা। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি আনন্দময় ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🌿📖 "বই হোক নিত্যসঙ্গী, জ্ঞান হোক জীবনের আলো।" ✨
১০ জুন, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ন
জাতীয় গ্রন্থকেন্দ্রে অনুষ্ঠানে
image
কন্দর্পপুর গণগ্রন্থাগারের পক্ষ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বই পর্যালোচনা (রিভিউ) কার্যক্রমে অংশগ্রহণ করে মিম অসাধারণ আগ্রহ, মেধা ও পাঠাভ্যাসের পরিচয় দিয়েছে। তার সুন্দর উপস্থাপনা ও বইয়ের বিষয়বস্তু বিশ্লেষণের দক্ষতা সত্যিই প্রশংসনীয়। বই মানুষকে জ্ঞানী, সচেতন ও মানবিক করে তোলে। মিমের এই উদ্যোগ অন্যদেরও বই পড়তে ও নিজের ভাবনা প্রকাশ করতে উৎসাহিত করবে। মিমের জন্য আন্তরিক শুভকামনা ও ভালোবাসা। বই হোক তার জ্ঞান ও সাফল্যের পথপ্রদর্শক। 🌹📖 — কন্দর্পপুর গণগ্রন্থাগার ❤️📚
১ জুন, ২০২৬ ৯:০৩ পূর্বাহ্ন
মহল্লা ভিত্তিক বই পড়া কর্মসূচি
image
📚 কন্দর্পপুর গণগ্রন্থাগার-এর মহল্লা ভিত্তিক বই পড়া কর্মসূচি 📚 বর্তমান সময়ে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার শিশু-কিশোরদের পড়াশোনা, সৃজনশীলতা ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। এই বাস্তবতা বিবেচনায় কন্দর্পপুর গণগ্রন্থাগার মহল্লা ভিত্তিক বই পড়া কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে দূরে রেখে বইমুখী করা, জ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টি করা এবং একটি সচেতন ও আলোকিত সমাজ গড়ে তোলা। মহল্লার বিভিন্ন স্থানে নিয়মিত বই পড়ার আসর, গল্প আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে পাঠাভ্যাস বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্লোগান: 📖 “মোবাইল নয়, বই হোক প্রতিদিনের সঙ্গী।” 📚 “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি।” বই পড়ার অভ্যাস একজন মানুষকে জ্ঞানী, সৃজনশীল ও মানবিক করে তোলে। তাই আসুন, আমরা সবাই মিলে শিশু-কিশোরদের হাতে মোবাইলের পরিবর্তেবই তুলে দেই এবং একটি সুন্দর, শিক্ষিত ও আলোকিত সমাজ গঠনে এগিয়ে আসি।
Back