বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা

জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০
ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১
E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd
গ্রন্থাগারের বিস্তারিত তথ্য
গ্রন্থাগারের নাম: বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার
ইমেইল: bimalsarkerlibrary2020@gmail.com
প্রতিষ্ঠার সাল ও তারিখ: ১৪-০১-২০২০
পূর্ণ ঠিকানা: তুলসীঘাট, উপ: গাইবান্ধা সদর, জেলা: গাইবান্ধা
উপজেলা: গাইবান্ধা সদর , জেলা: গাইবান্ধা, বিভাগ: রংপুর
তালিকাভুক্তি নম্বর, প্রদানকারী প্রতিষ্ঠান ও তারিখ গাই/৪৫, ০৭-০৩-২০২২
তালিকাভুক্তি ডকুমেন্ট
গ্রন্থাগারের কার্যক্রম পরিচালনার স্থান চুক্তিভিত্তিক কাগজ সংযু্ক্ত
দৈনিক পত্রিকা ও সাময়িকীর সংখ্যা ও নাম ২টি। বাংলাদেশ প্রতিদিন ও প্রথমআলো
মোট সংগ্রহ/পাঠোপরকরণ সংখ্যা ১২২ সংখ্যা প্রতিদিন উপস্থিত গড় পাঠকের সংখ্যা ২০ জন
গত ১ বছর গ্রন্থাগারের কার্যক্রম গ্লোবাল ভিলেজ বইমেলার শুভউদ্বোধন, সম্মাননা ও স্মারক প্রদান, গুনীজনদের সম্মাননা প্রদান, জেলা প্রশাসকের বইমেলা পরিদর্শন, সংস্কৃতিক অনুষ্ঠান-পালন, পাঠাগার পরিদর্শন করেন ভ্রাম্যমান লাইব্রেরি, গ্লোবাল ভিলেজ বইমেলার আয়োজন, শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ, নদীতে মাছের পোনা অবমুক্তকরণ, মাতৃভাষা দিবস পালন,রংপুর বিভাগী পাঠক সম্মেলন এ অংশ গ্রহন,জাতীয় দিবস পালন,মাসিক পাঠ চক্র,ইত্যাদি।
ক্যাটাগরি No Category. অনুদানের সাল ও তারিখ
অনুদান সম্পর্কিত তথ্য
গ্রন্থাগারের সভাপতি/সাধারণ সম্পাদক/পরিচালকের নাম বিমল কুমার সরকার
মোবাইল নম্বর ০১৭৮৬৪৭৪৭৮০ , ০১৭৮৬৪৭৪৭৮০ হোয়াটস্যাপ নম্বর ০১৭৮৬৪৭৪৭৮০
আপলোড ডকুমেন্ট
অনুদান সম্পর্কিত তথ্য
ক্রমিক অর্থবছর ক্যাটাগরি তারিখ টাকার পরিমান তথ্য
২০২৩-২০২৪ ১৯৭০-০১-০১
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ
গ্রন্থাগারের কার্যক্রম
২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:২১ পূর্বাহ্ন
আজ ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার–এর পক্ষ থেকে গাইবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
image image image image
১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য জীবন উৎসর্গকারী মহান শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলা ভাষা। 📍 গাইবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আজ আমাদের পাঠাগারের প্রতিনিধিরা উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশ, জাতি ও ভাষার সমৃদ্ধির জন্য দোয়া কামনা করেন। বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার সবসময়ই ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। মহান একুশের চেতনা আমাদের হৃদয়ে চির অম্লান থাকুক। শ্রদ্ধা ও ভালোবাসায়— বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার তুলসীঘাট, গাইবান্ধা সদর, গাইবান্ধা। 🇧🇩🌹
৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:২৪ পূর্বাহ্ন
📚 ৫ ফেব্রুয়ারি ২০২৬ — জাতীয় গ্রন্থাগার দিবস সফল হোক ২য় পর্ব
image image image image
গ্রন্থাগার শুধু বইয়ের ঘর নয়, এটা মানুষ গড়ার কারখানা। এখানেই জন্ম নেয় প্রশ্ন, এখানেই গড়ে ওঠে যুক্তি আর বিবেক। যে গ্রন্থাগার আলো জ্বালে মনের ভেতর, সে গ্রন্থাগার বদলে দেয় সমাজের দিকনির্দেশনা। আসুন—বইয়ের কাছে ফিরি, জ্ঞানের পথে একসাথে হাঁটি। 📖🌱 জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬—হোক পাঠে, চিন্তায় ও চেতনায় সমৃদ্ধ।
৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:১৮ পূর্বাহ্ন
📚 ৫ ফেব্রুয়ারি ২০২৬ — জাতীয় গ্রন্থাগার দিবস সফল হোক ১ম পর্ব
image image image image
জ্ঞানই আলো, জ্ঞানই মুক্তি— এই বিশ্বাসকে বুকে ধারণ করে আজকের এই দিন। গ্রন্থাগার হোক চিন্তার আশ্রয়, বই হোক মানুষের সবচেয়ে আপন সঙ্গী। পড়া বাড়ুক, ভাবনা জাগুক, সমাজ এগিয়ে যাক জ্ঞানের পথে। 📖✨ জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ সফল হোক। — চলবে… (২য় পর্ব আসছে)
৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
পাঠাগারের ভবিষ্যৎ ও উন্নয়ন নিয়ে সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি মতবিনিময়
image image image image
পাঠাগারের ভবিষ্যৎ ও উন্নয়ন নিয়ে সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি ও গাইবান্ধা জেলার পাঠাগার প্রতিনিধিদের মতবিনিময়
৩১ জানুয়ারী, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি, প্রকাশক ও আলোকবর্তিকা মানুষ জনাব বিমল সরকার–এর ৪৭তম জন্মদিনে জানাই গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।
image image image image
🌿 শুভ জন্মদিন 🌿 বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি, প্রকাশক ও আলোকবর্তিকা মানুষ জনাব বিমল সরকার–এর ৪৭তম জন্মদিনে জানাই গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা। কিছু মানুষ আছেন—যাঁরা শুধু নিজের জন্য বাঁচেন না, বাঁচেন মানুষের জন্য, সমাজের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। জনাব বিমল সরকার ঠিক তেমনই একজন মানুষ। যাঁর স্বপ্নে ছিল বই, যাঁর বিশ্বাসে ছিল পাঠাগার, আর যাঁর নিরলস শ্রমে গড়ে উঠেছে বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার— জ্ঞান, মানবিকতা ও আলোর এক নির্ভরযোগ্য আশ্রয়। অনেক ত্যাগ, অনেক নিঃশব্দ কষ্ট আর অগণিত ভালোবাসা নিয়ে তিনি সাহিত্য ও সংস্কৃতির যে প্রদীপ জ্বালিয়ে রেখেছেন, তা আজও অন্ধকার সময়ে আমাদের পথ দেখায়। নতুন প্রজন্মকে বইয়ের দিকে ফেরানো, চিন্তার স্বাধীনতা গড়ে তোলা— এই মহান ব্রতেই তাঁর জীবন নিবেদিত। এই বিশেষ দিনে আমাদের প্রার্থনা— আল্লাহ যেন তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আরও বহু বছর সমাজ আলোকিত করার শক্তি দান করেন। তাঁর কলম কখনো থেমে না যাক, তাঁর স্বপ্ন কখনো ম্লান না হোক। 🎂 শুভ জন্মদিন, প্রিয় বিমল সরকার 🎂 আপনি আছেন বলেই আমরা বইয়ের ঘ্রাণ পাই, আলো পাই, আশার ভাষা খুঁজে পাই।
২৯ জানুয়ারী, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ন
৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ সফল হোক —
image
গ্রন্থাগার হোক জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র, ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ সফল হোক।
২৯ জানুয়ারী, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন
আমন্ত্রণপত্র
image
বিমল সরকার সাহিত্য ও পাঠাগারের সম্মানিত সভাপতি, কবি ও প্রকাশক জনাব বিমল সরকার-এর ৪৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত কবি–লেখক ও সুধীজন আড্ডায় আপনাকে সাদর আমন্ত্রণ। স্থান : হল রুম, বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬ খ্রি. বার : শনিবার সময় : সকাল ৯ ঘটিকা আপনার উপস্থিতিতে আয়োজনটি আরও প্রাণবন্ত হবে—এই প্রত্যাশায়। অনুরোধক্রমে বিমল সরকার সাহিত্য ও পাঠাগার পরিবার
২০ জানুয়ারী, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ন
জেলা সরকারি গণগ্রন্থাগারের নবযোগদানকৃত সম্মানিত লাইব্রেরিয়ান জনাব আমির হোসেন স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের প্রতিনিধি
image image image image
জেলা সরকারি গণগ্রন্থাগারের নবযোগদানকৃত সম্মানিত লাইব্রেরিয়ান জনাব আমির হোসেন স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গাইবান্ধা জেলার বিভিন্ন পাঠাগারের প্রতিনিধিবৃন্দ। উক্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মো. আবু আউয়াল রিজু।
১৮ জানুয়ারী, ২০২৬ ১:১১ অপরাহ্ণ
পাঠকই একটি পাঠাগারের প্রাণ
image image
পাঠক আছে বলেই বই বেঁচে থাকে, জ্ঞান বেঁচে থাকে। 📚
২৪ ডিসেম্বর, ২০২৫ ৯:৪৩ পূর্বাহ্ন
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সদস্য নং–৩৩, সিমান্ত কুমার সরকার গতকাল রাত ১টায় অসুস্থতাজনিত কারণে তাঁর নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করেছেন।
image image
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সদস্য নং–৩৩, সিমান্ত কুমার সরকার গতকাল রাত ১টায় অসুস্থতাজনিত কারণে তাঁর নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করেছেন। তাঁর এই অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। পরম করুণাময় সৃষ্টিকর্তা যেন তাঁকে শান্তি দান করেন।
২০ নভেম্বর, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
জাতীয় গ্রন্থকেন্দ্র, ঢাকা আয়োজিত রংপুর বিভাগীয় বইমেলা ২০২৫–এ অংশগ্রহণ করতে পেরে আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত। এ মহৎ আয়োজনের মাধ্যমে পাঠক, পাঠাগার, সংগঠক ও সাহিত্যপ্রেমীদের এক সুন্দর মিলনমেলা সৃষ্টি হয়েছে।
image image image image image image image image image image image image image image image image
জাতীয় গ্রন্থকেন্দ্র, ঢাকা আয়োজিত রংপুর বিভাগীয় বইমেলা ২০২৫–এ অংশগ্রহণ করতে পেরে আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত। এ মহৎ আয়োজনের মাধ্যমে পাঠক, পাঠাগার, সংগঠক ও সাহিত্যপ্রেমীদের এক সুন্দর মিলনমেলা সৃষ্টি হয়েছে। 🙏 আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই— জনাবা আফসানা বেগম, পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র, ঢাকা জনাব মোহাম্মদ ইনামুল হক, সহকারী পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র, ঢাকা এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে, যাদের অক্লান্ত পরিশ্রম, দিকনির্দেশনা ও সহযোগিতায় এই সফল আয়োজন সম্ভব হয়েছে। 📖 সাহিত্যচর্চা, পাঠাগার উন্নয়ন ও বইপাঠ আন্দোলনকে এগিয়ে নিতে জাতীয় গ্রন্থকেন্দ্রের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। 🌟 সেই সাথে গাইবান্ধা জেলার সকল অংশগ্রহণকারী পাঠাগারের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আপনাদের সক্রিয় অংশগ্রহণেই গাইবান্ধা জেলার প্রতিনিধিত্ব আরও সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ হয়েছে। আমরা আশা করি সামনে আরও এমন সফল ও অনুপ্রেরণামূলক আয়োজন হবে, এবং আমরা সকলে মিলে পাঠকসমাজ গঠনে কাজ করে যেতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জাতীয় গ্রন্থকেন্দ্র ধন্যবাদ রংপুর বিভাগীয় বইমেলা ২০২৫
২০ নভেম্বর, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
রংপুর বিভাগীয় বইমেলা ২০২৫ এ গাইবান্ধা প্রচার
image image image image image image image image
রংপুর বিভাগীয় বইমেলা ব্যাপক প্রচারের লক্ষ্যে গাইবান্ধা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় ব্যানার লাগানো হয়েছে। গাইবান্ধার সকল পাঠাগার প্রতিনিধিকে আন্তরিক ধন্যবাদ — যারা অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে এবং সহযোগিতার মাধ্যমে আমাদের পাশে ছিলেন।
১০ নভেম্বর, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
রংপুর বিভাগীয় বইমেলা ২০২৫
image image image image image image image image
রংপুর বিভাগের বেসরকারি পাঠাগারের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জনাব মো. এনামুল হক, সহকারী পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র, ঢাকা। এ সময় বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার-এর সাধারণ সম্পাদকও উপস্থিত ছিলেন। 📅 মেলার সময়সূচি: 🗓️ ১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২৫ 🕝 প্রতিদিন দুপুর ২:৩০টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত 📍 স্থান: রংপুর টাউন হল নিজে বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন।
১৬ অক্টোবর, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার বই রেজিস্টার অনুযায়ী প্রথম তিন পৃষ্ঠা ও শেষ তিন পৃষ্ঠার হিসাব পর্যালোচনায় দেখা যায়— বর্তমানে পাঠাগারের মোট **১,৮১১ (এক হাজার আটশত এগারো)**টি বই সংগ্রহে রয়েছে।
image image image image image image
এই অর্জন আমাদের পাঠাগারের ধারাবাহিক প্রচেষ্টা ও পাঠপ্রেমীদের আন্তরিক সহযোগিতার ফল। চলুন, একসাথে জ্ঞানের আলো ছড়িয়ে দিই সমাজে 🌿📖 #বিমল_সরকার_সাহিত্য_সম্ভার #পাঠাগার #বই #পাঠচর্চা #জ্ঞান
১৪ অক্টোবর, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ
বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিকদের ‘জ্ঞান ও দক্ষতা উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ২০২৩ সালে অংশগ্রহণ করেন বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার-এর সাধারণ সম্পাদক মোঃ শামীম সরকার।
image image image image
বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিকদের ‘জ্ঞান ও দক্ষতা উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ২০২৩ সালে অংশগ্রহণ করেন বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার-এর সাধারণ সম্পাদক মোঃ শামীম সরকার। এ প্রশিক্ষণের মাধ্যমে গ্রন্থাগার ব্যবস্থাপনা, পাঠক সেবা ও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
১২ অক্টোবর, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ
“বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সার্বিক সহযোগিতায় গ্লোবাল ভিলেজ শিক্ষা বৃত্তি
image image image image image image image image
আজকের প্রজন্মের শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো গ্লোবাল ভিলেজ শিক্ষা বৃত্তি কার্যক্রম। এই উদ্যোগের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ও বৃত্তি, যাতে তারা আরও উৎসাহ নিয়ে এগিয়ে যেতে পারে তাদের স্বপ্নের পথে। 🌸 📖 বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার জ্ঞানচর্চা, সাহিত্য ও সমাজসেবায় নিবেদিত একটি অগ্রযাত্রার নাম।
১১ অক্টোবর, ২০২৫ ৩:৫৩ পূর্বাহ্ন
বাংলা একাডেমি, ঢাকার মহাপরিচালক জনাব মোহাম্মদ নূরুল হুদা বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার পরিদর্শন করেন।
image image
২০২৩ সালে বাংলা একাডেমি, ঢাকার মহাপরিচালক জনাব মোহাম্মদ নূরুল হুদা বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার পরিদর্শন করেন। তাঁর উপস্থিতি ও মূল্যবান পরামর্শ আমাদের পাঠাগারের কার্যক্রমে নতুন প্রেরণা যোগায়। 🌿
১১ অক্টোবর, ২০২৫ ৩:৪৯ পূর্বাহ্ন
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার পাঠাগার সম্মেলনে অংশগ্রহণ করে।
image image image image image image
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার এর সদস্যবৃন্দ গর্বের সঙ্গে ২০২২ সালের পাঠাগার সম্মেলনে অংশগ্রহণ করেন। এই অংশগ্রহণ আমাদের পাঠাগার কার্যক্রমকে আরও সমৃদ্ধ করেছে। 🌿
১১ অক্টোবর, ২০২৫ ৩:৪২ পূর্বাহ্ন
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের দপ্তর সম্পাদক জনাব অমিত কুমারের জন্মদিন যথাযথ আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়।
image image
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের দপ্তর সম্পাদক অমিত কুমারের জন্মদিন আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল জীবন কামনা করি। 🌸
৬ অক্টোবর, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ
রংপুর বিভাগীয় পাঠক সম্মেলন ২০২৫
image image image image image image image image image image image image
চার শতাধিক নক্ষত্রের মিলনমেলায় আজকের দিনটি ছিল প্রাণবন্ত ও পাঠপ্রেমে মুখরিত। সম্মেলনের সফল সমাপ্তিতে মহান আল্লাহ পাকের দরবারে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 📚 বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার-এর পক্ষ থেকে অংশগ্রহণ করেন— সহ-সভাপতি শাহ মো. আবু আউয়াল রিজু, সাধারণ সম্পাদক মো. শামীম সরকার, ও সাংগঠনিক সম্পাদক মোছা. রাদিয়া তামান্না।
২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৮ পূর্বাহ্ন
লাইব্রেরি সহকারী জনাব সৈয়দ সরওয়ার আলম- বিদায়
image image image image
স্মরণে – জনাব সৈয়দ সরওয়ার আলম লাইব্রেরি সহকারী জনাব সৈয়দ সরওয়ার আলম দীর্ঘদিন ধরে বেসরকারি পাঠাগার সেবা প্রদান করে আসছিলেন। পাঠকপ্রেমী মানুষদের বই পড়ায় আগ্রহী করতে এবং জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করতে তার অবদান ছিল সত্যিই অনন্য। ✨ সমাজে আলোকিত মানুষ তৈরিতে তার এই শ্রম ও নিবেদন আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি।
২১ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৭ পূর্বাহ্ন
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার এর সাংগঠনিক সম্পাদক রাদিয়া তামান্না-এর জন্মদিন উদযাপন করা হয়। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
image image image image image image
শুভ জন্মদিন রাদিয়া তামান্না 🎉 আল্লাহ তোমার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ দান করুন – আমিন। ✍️ বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার পরিবার
২০ সেপ্টেম্বর, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ
আজ ২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে জনাব পরিমল কুমার সরকার, সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার পরিদর্শন করেন।
image image image image image image image image
তিনি পাঠাগারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং পাঠাগারের উদ্যোগকে অত্যন্ত প্রশংসা করেন। তাঁর মন্তব্য অনুযায়ী— এ পাঠাগার এলাকার সাংস্কৃতিক ও শিক্ষামূলক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজ উন্নয়নে পাঠাগারের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে পাঠাগারকে আরও সমৃদ্ধ করতে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। ✍️ পরিদর্শন মন্তব্যে তিনি লেখেন: “বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে প্রশংসনীয় অবদান রাখছে। পাঠাগারের সংগ্রহ বৃদ্ধি ও কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে এটি আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি। এ উদ্যোগকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।”
১৯ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
২০২৪-২০২৫ অর্থ বছরের প্রাপ্ত অনুদানের বই বাছাই ও সংগ্রহ করছেন পাঠাগারে সম্মানীত সহ-সভাপতি জনাব শাহ মো আবু আউয়াল Rizu Bsc
image image image image
২০২৪-২০২৫ অর্থ বছরের প্রাপ্ত অনুদানের বই বাছাই ও সংগ্রহ করছেন পাঠাগারে সম্মানীত সহ-সভাপতি জনাব শাহ মো আবু আউয়াল Rizu Bsc
১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ
গাছের চারা বিতরণ কর্মসূচি
image image image image
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের উদ্যোগে পাঠকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সাধারণ সম্পাদককে অভিনন্দন, যিনি সম্প্রতি সম্মিলিত পাঠাগার আন্দোলন বাংলাদেশ-এর রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
image image image image
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সাধারণ সম্পাদককে অভিনন্দন, যিনি সম্প্রতি সম্মিলিত পাঠাগার আন্দোলন বাংলাদেশ-এর রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই অর্জন পাঠাগার ও স্থানীয় পাঠক সমাজের জন্য গর্বের বিষয় এবং শিক্ষা ও সংস্কৃতির প্রসারে নতুন উদ্দীপনা যোগ করবে।
১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের অফিস কক্ষ।
image image image image
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের অফিস কক্ষ পাঠাগারের কার্যক্রম পরিচালনার মূল কেন্দ্র। এখান থেকে পাঠাগারের সকল নিত্যসাধারণ কার্যক্রম সমন্বিতভাবে সম্পন্ন হয়, সদস্য ও পাঠকদের জন্য সেবামূলক কাজ নিশ্চিত করা হয়। 🌿 পাঠাগারের অফিস কক্ষ কেবল প্রশাসনিক কেন্দ্র নয়, বরং জ্ঞান ও সংস্কৃতির আলোকবর্তিকা
১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের পক্ষ থেকে ৪ নং সাহাপাড়া ইউনিয়ন ও ৫ নং বল্লামঝাড় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানদের ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
image image image image image image
এই শুভেচ্ছা প্রদানের মাধ্যমে পাঠাগার স্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা ও সন্মান প্রকাশ করে।
১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
কবি বিমল সরকার আমেরিকা থেকে ২০২০ সালে দেশে ফিরে আসার পর প্রথমবারের মতো পাঠাগারের অফিসে কার্যক্রম শুরু করেন।
image image
কবি বিমল সরকার ২০২০ সালে আমেরিকা থেকে দেশে ফিরে আসার পর প্রথমবারের মতো বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের অফিসে কার্যক্রম শুরু করেন। এটি পাঠাগারের জন্য একটি নতুন অধ্যায় শুরু করে এবং সকল সদস্য ও পাঠকের জন্য উদ্দীপনা যোগ করে।
১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সভাপতি বিমল সরকার আমেরিকা থেকেও প্রতি মাসে নিয়মিতভাবে মাসিক মিটিং পরিচালনা করেন।
image image image
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সভাপতি বিমল সরকার আমেরিকা থেকেও প্রতি মাসে নিয়মিতভাবে মাসিক মিটিং পরিচালনা করেন। এই উদ্যোগ পাঠাগারের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তোলে, এবং সকল সদস্য ও পাঠকের সঙ্গে সেতুবন্ধন বজায় রাখে।
১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের পক্ষ থেকে ৪ নং সাহাপাড়া ইউনিয়ন ও ৫ নং বল্লামঝাড় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
image image image image image image
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের পক্ষ থেকে ৪ নং সাহাপাড়া ইউনিয়ন ও ৫ নং বল্লামঝাড় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই আয়োজনের মাধ্যমে পাঠাগার স্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সমাজে শিক্ষা ও সংস্কৃতির প্রসারে তাদের অবদানকে স্বীকৃতি দেয়।
১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের পক্ষ থেকে পাঠকদের নিয়ে এক প্রাণবন্ত ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
image image image image image image image image image
এই আয়োজনে পাঠকরা খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ পান।
১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ
বিজয় দিবস উপলক্ষে এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
image image image image
বিজয় দিবস উপলক্ষে এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সমাজ, সংস্কৃতি ও শিক্ষা বিস্তারে একসাথে কাজ করার আহ্বান জানান। 🌿 পাঠাগার শুধু বই নয়, বরং সমাজ উন্নয়নের জন্য এক আলোকবর্তিকা।
১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ নিয়ে ঐতিহাসিক বগুড়ার মহাস্থানগড় পরিদর্শন করা হয়।
image image image image
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের কার্যনির্বাহী কমিটির সদস্যরা একসাথে ঐতিহাসিক বগুড়ার মহাস্থানগড় পরিদর্শন করেন। এসময় তারা প্রাচীন ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে ঘনিষ্ঠভাবে অবগত হন এবং পাঠকদের জন্য নতুন জ্ঞান আহরণ করেন। 📖 পাঠাগার শুধু বই পড়ার জায়গা নয়, বরং শিক্ষা ও সংস্কৃতির আলো ছড়িয়ে দেওয়ার একটি কেন্দ্র।
১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ
ছোট পাঠকই আগামী দিনের বড় চিন্তাবিদ। 📖 শৈশবেই বইয়ের সাথে বন্ধুত্ব করলে জীবন হয় আলোকিত।
image image
পাঠক হলেন জ্ঞানের আলোকবর্তিকা, যিনি বইয়ের মাঝে সত্য ও সৌন্দর্য খুঁজে পান। ✨ একজন পাঠক সমাজকে আলোকিত করেন নিজের অর্জিত জ্ঞানের আলো দিয়ে। 🌿 পাঠক ছাড়া পাঠাগার প্রাণহীন, আর পাঠকই এর আসল সম্পদ।
১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
"বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের পক্ষ থেকে এক পাঠককে এক সেট গাইড বই উপহার দেওয়া হয়। 📚✨"
image image
"বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের পক্ষ থেকে এক পাঠককে এক সেট গাইড বই উপহার দেওয়া হয়। 📚✨"
১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
আমাদের পাঠাগারের জন্য কলেজ প্রতিষ্ঠাবার্ষিকী শ্বেত কপােত ১ কপি বই উপহার দিয়েছেন।
image image image image
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার আনন্দের সাথে জানাচ্ছি যে, জনাব মো. রাশেদ মিয়া, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা, আমাদের পাঠাগারের জন্য কলেজ প্রতিষ্ঠাবার্ষিকী শ্বেত কপােত ১ কপি বই উপহার দিয়েছেন। 👉 পাঠাগার পরিবার তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং ভবিষ্যতে এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছে।
১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ
প্রিয় পাঠক
image image image image
প্রিয় পাঠক সবসময় বইয়ের সাথে বন্ধুত্ব গড়ে তোলে। যতই পড়বে, ততই জ্ঞানের আলোয় আলোকিত হবে। পড়া শুধু বিনোদন নয়, এটি জীবন গড়ার মূল হাতিয়ার।
১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
"বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের পক্ষ থেকে জেলা প্রশাসক গাইবান্ধা এবং গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।"
image image image image
"বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের পক্ষ থেকে জেলা প্রশাসক গাইবান্ধা এবং গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।"
৯ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৩৭ পূর্বাহ্ন
"আমাদের প্রিয় পাঠকগণ গভীর মনোযোগে তাদের পছন্দের বই পাঠ করছেন। একটি গ্রন্থ পাঠ শেষে তারা পুনরায় আরেকটি প্রিয় গ্রন্থ সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাচ্ছেন,
image image image image
"আমাদের প্রিয় পাঠকগণ পাঠাগারে এসে তাদের পছন্দের বই হাতে নিয়ে গভীর মনোযোগে পাঠে নিমগ্ন হন। বই পড়া শেষ হলে তারা শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ থাকেন না; বরং জ্ঞান ও সাহিত্যপ্রেমের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো তাদের আরেকটি প্রিয় গ্রন্থ সংগ্রহ করেন। এরপর সেই বই তারা বাড়িতে নিয়ে যান, যাতে অবসর সময়ে নিরিবিলি পরিবেশে পড়তে পারেন। পাঠাগারের এই সুযোগের মাধ্যমে পাঠকরা যেমন তাদের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করছেন, তেমনি নতুন নতুন বইয়ের সাথে বন্ধুত্ব গড়ে তুলছেন। একেকটি বই যেন তাদের জীবনে নতুন চিন্তা, নতুন স্বপ্ন ও নতুন দিগন্তের দ্বার উন্মোচন করছে। এভাবেই আমাদের পাঠাগার হয়ে উঠছে জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র এবং পাঠপ্রেমীদের মিলনমেলা।"
৯ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৭ পূর্বাহ্ন
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার 📚 ২০২৪-২৫ অর্থ বছরের অনুদানের বইগুলো পাঠাগারের সংগ্রহে যুক্ত করা হলো। এই বইগুলো সুন্দরভাবে র‍্যাকে সাজিয়ে রাখার দায়িত্ব পালন করেছেন কনক সরকার ও রিয়াদ হাসান।
image image image image
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার 📚 ২০২৪-২৫ অর্থ বছরের অনুদানের বইগুলো পাঠাগারের সংগ্রহে যুক্ত করা হলো। এই বইগুলো সুন্দরভাবে র‍্যাকে সাজিয়ে রাখার দায়িত্ব পালন করেছেন কনক সরকার ও রিয়াদ হাসান। 👉 পাঠাগারের সবার পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
৮ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৩৬ পূর্বাহ্ন
২০২৪-২০২৫ অর্থবছরে অনুদানপ্রাপ্ত বই তালিকা ভুক্ত করা হলো
image image image image
২০২৪-২০২৫ অর্থবছরে অনুদানপ্রাপ্ত বই তালিকা ভুক্ত করা হলো
৮ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৫২ পূর্বাহ্ন
বই পড়ুন, আলোকিত হোন, সমাজকে আলোকিত করুন। ❤️
image image
আমাদের পাঠাগারের প্রিয় পাঠকগণ এখন তাদের পছন্দের বই ঘরে নিয়ে গিয়ে পড়ার সুযোগ পাচ্ছেন। ✨ যাতে অবসর সময়ে তারা প্রিয় বইয়ের সাথে কাটাতে পারেন আনন্দময় মুহূর্ত। 👉 আসুন, বই পড়ার অভ্যাস গড়ে তুলি 👉 জ্ঞানের আলো ছড়িয়ে দিই সবার মাঝে বই পড়ুন, নিজে জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন। ❤️
২ সেপ্টেম্বর, ২০২৫ ৯:২৩ পূর্বাহ্ন
বাংলাদেশ প্রগতিশীল লেখক সংঘের কেন্দ্রীয় সভাপতি ড. গোলাম কিবরিয়া পিনু আজ মঙ্গলবার বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার পরিদর্শন করেন।
image image image image
বাংলাদেশ প্রগতিশীল লেখক সংঘের কেন্দ্রীয় সভাপতি ড. গোলাম কিবরিয়া পিনু আজ মঙ্গলবার বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পাঠাগারের সার্বিক কর্মকাণ্ডের খোঁজখবর নেন এবং পাঠাগারকে আরো আধুনিক ও যুগোপযোগী করার জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন। এ সময় তিনি পাঠাগারের প্রতিষ্ঠাতা বিমল সরকারের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। উল্লেখ্য, ড. গোলাম কিবরিয়া পিনু দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময় ধরে জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২৪ জুলাই, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার পরিদর্শন করেন জনাব মো,কামরুজ্জামান ইউনিট ইনচার্জ ভ্রাম্যমান বইমেলা, বিশ্বসাহিত্য কেন্দ্র,ঢাকা
image image image image image image image image image image image image image image image image image image image
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার পরিদর্শন করেন জনাব মো,কামরুজ্জামান ইউনিট ইনচার্জ ভ্রাম্যমান বইমেলা, বিশ্বসাহিত্য কেন্দ্র,ঢাকা
২৬ জুন, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ
কুড়িগ্রাম এর পাঠাগার প্রতিনিধি যখন গাইবান্ধার বেসরকারি পাঠাগার এ পরিদশন এ আসেন।
image image image image image image image image image image image image image image image image image image image image
কুড়িগ্রাম এর পাঠাগার প্রতিনিধি যখন গাইবান্ধার বেসরকারি পাঠাগার এ পরিদশন এ আসেন।
২৪ জুন, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
গ্লোবাল ভিলেজ অস্টিন বইমেলা ২০২৫ সফল ভাবে শেষ হলো
image image image image image image image image image image image image image image image image image image image image
লেখক -পাঠকের প্রাণের উচ্ছ্বাস শেষ হলো গ্লোবাল ভিলেজ অস্টিন বইমেলা-২০২৫ (প্রতিবেদক- কালের চিঠি ) দিনব্যাপী আয়োজন , লেখক আর অজস্র পাঠকের প্রাণের উচ্ছ্বাসে টেক্সাসের প্রাণকেন্দ্রে সাড়া জাগাল বাংলা ভাষা ও সাহিত্যচর্চার মহোৎসব -গ্লোবাল ভিলেজ অস্টিন বইমেলা ২০২৫। প্রধান অতিথি জনপ্রিয় লেখক ও চলচ্চিত্র নির্মাতা সাদাত হোসাইন-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে ও ফিতা কেটে সূচনা হয় বইমেলার। ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে যোগ হয় এক বিশ্বজনীন আবহ। মূল উদ্যোক্তা ও গ্লোবাল ভিলেজ অস্টিন বইমেলার স্বপ্নদ্রষ্টা – রিদম অফ গ্লোবাল ভিলেজ-এর প্রেসিডেন্ট ও ‘কালের চিঠি’-র সম্পাদক বিমল সরকার— তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই বইমেলা আমার দুই যুগের সাধনার ফসল, যেখানে বই শুধু পণ্য নয়- আত্মার সাথে আত্মার মেলবন্ধনের নাম” পরিচয়পর্বে উপস্থাপিকা আদিবা চৌধুরী একে একে পরিচয় করিয়ে দেন আগত লেখক-লেখিকাদের। প্রধান অতিথিকে উত্তরীয় পরিয়ে দেন, গ্লোবাল ভিলেজ এর উপদেষ্টা প্রফেসর ডা. ফিরোজা তালুকদার । বিমল সরকার এবং তাঁর সম্মান জানানোর এই আনুষ্ঠানিকতাই হয়ে ওঠে এক আনন্দঘন মুহূর্ত। দক্ষিন আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আগত লেখকদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন সাদাত হোসাইন, আর শিল্পী মুনিরা প্রীতু পরিবেশন করেন বইমেলার প্রধান অতিথি সাদাত হোসাইনের লেখা একক সঙ্গীতানুষ্ঠান । চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা ও মেধা যাচাই কার্যক্রমে মুখর ছিল শিশুচত্বর, যেখানে ছোটদের সৃজনশীলতার ঝলক ছিল চোখে পড়ার মতো। বইমেলার প্রকাশকদের মধ‍্যে ছিলো বাংলাদেশের বাংলা একাডেমী,অনন্যা, কথা প্রকাশ, কালের চিঠি, অন‍্যধারা এবং কলকাতা থেকে দেজ । স্টলজুড়ে ছিল নতুনের সাথে গত শতকের শ্রেষ্ঠ বইয়ের সমাহার। বইপ্রেমীরা বলেন, “এ যেন অস্টিনে একুশে বইমেলার ছায়া।” প্রশ্নোত্তর পর্বে পাঠকেরা সরাসরি কথা বলেন লেখক সাদাত হোসাইনের সঙ্গে। প্রফেসর হায়দরী আকবর এর সঞ্চালনায় “গল্পের পেছনের গল্প” পর্বটি ছিল মেলার অন্যতম আকর্ষণ। “বৈষম্যহীন সমাজ ও শান্তির পৃথিবী বিনির্মানে নিরন্তর সৃজনশীলতায় কাজ করে চলেছেন” – এই বিবেচনায় গ্লোবাল ভিলেজ গ্লোবাল রিসার্চ সেন্টার থেকে সাদাত হোসাইন-কে প্রদান করা হয় গ্লোবাল ভিলেজ সাহিত্য পদক ২০২৫ যা বছরে একজনমাত্র পেয়ে থাকেন ! তার সাথে উপহারস্বরূপ উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সন্ধ্যার চা-চক্র ও রাতের খাবারের পর আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করেন গ্লোবাল ভিলেজ অস্টিন বইমেলার স্বপ্নদ্রষ্টা বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সভাপতি জনাব -বিমল সরকার। বই বাদে দিনব্যাপী চা- পানীয় , স্নাক এবং ডিনার অবধি সবকিছুই সবার জন‍্যে ফ্রি ছিলো । অস্টিনের এ আয়োজন শুধু একটি বইমেলা ছিল না, ছিল এক সৌহার্দ্য আর সৌন্দর্যের মেলা সৃষ্টিশীলের আলিঙ্গনে -যেখানে শব্দেরা ছুঁয়েছে হৃদয়, আর সাহিত্য হয়ে উঠেছিল একটি জ্ঞানের উৎসব !
৩০ মে, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ
মুক্তধারার ৩৪তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫ এ বিমল সরকার
image image image image image image image image
মুক্তধারার ৩৪তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫ ॥ 34th International Bangla Boimela 2025 ॥ আয়োজনেঃ মুক্তধারা ফাউন্ডেশন, নিউইর্য়ক॥Date: May 23-24-25-26, 2025 ॥ Place: Jamaica Performing Arts Center (JPAC) 153-10 Jamaica Ave, Jamaica, NY 11432॥ জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টার ॥ ১৫৩-১০ জ্যামাইকা এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩৫ ॥Photography & Videography: Bidhan Paul মুক্তধারার ৩৪তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫ ॥ 34th International Bangla Boimela 2025 ॥ আয়োজনেঃ মুক্তধারা ফাউন্ডেশন, নিউইর্য়ক। Photography & Videography: Bidhan Paul সৌজন্যেঃ বিমল সরকার ॥ Texas, USA
২০ মে, ২০২৫ ৮:৪৬ পূর্বাহ্ন
সুদূর মার্কিনে আমাদের বাংলাভাষীদের জন্য বই মেলায়, বাংলার কাব্য,ইতিহাস, কবিতা,প্রবন্ধ, ছোট গল্প নিয়ে উপস্থিত হয়েছেন বই প্রিয় মানুষ বিমল সরকার
image
সুদূর মার্কিনে আমাদের বাংলাভাষীদের জন্য বই মেলায়, বাংলার কাব্য,ইতিহাস, কবিতা,প্রবন্ধ, ছোট গল্প নিয়ে উপস্থিত হয়েছেন বই প্রিয় মানুষ। বইপোকা Bimal Sarkar কাকা । আপনার উত্তরোত্তর সফলতা কামনা করি।
১২ মে, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ
মানবতার প্রথম শিক্ষাগুরু ! মা ! - বিমল সরকার
image
মানবতার প্রথম শিক্ষাগুরু ! মা ! - বিমল সরকার হে নিখিলের নিয়ন্তা ! তন্দ্রাহীন বিধাতা ! তুমি আমার মাকে ভালো রেখো ! যে আমাকে নকশীকাঁথার মতো বুনেছেন গরীবের সেই অভাবের সংসারে সুই আর সুতা ধরে আঁধারের সেই ঘরে ছিটেফোটাও ছিল না ক্ষমতার তবে ঘাতটি ছিলো না ভালোবাসার ! তার ছেলে একদিন মানুষ ! যে হবে সমাজের কিংবা স্বপ্নের ! কল্পনাকে বুনেছেন বাস্তবের আঁচলে, যার নিঃশ্বাসে ছিল প্রেরণার জ্যোতি আর চোখের জলে ছিল অফুরন্ত আশা হৃদয়ে ছিলো অনন্ত ভালোবাসা ! নিজের পা এর জুতো ছোট্ট পা এ পড়িয়ে কাঁটার পথেও আমাকে হাঁটতে শিখিয়েছেন— হাসিমুখে, নিঃশব্দে, শুধু একটাই বিশ্বাসে-‘আমার সন্তান মানুষ হবে!” যার জন‍্যে সে ছিঁড়ে ফেলেছেন নিজের সাধ,শত স্বপ্ন ,চাওয়া কিংবা একটু আরাম ! হে করুনাময় তুমি ভালো রেখো আমার তিন সন্তানের মাকে- যে এখনও মাটির প্রতিমার মতো বানিয়ে চলেছেন আগামীর মানবিদের যাদের ভিতরে ঢুকছে ধীরে ধীরে আত্মার আলো। রোগের শরীরে তার ব‍্যস্ততা যেন বড় উপহার ! নিজের ঘুম, আরাম আর সময়ের বিপরীতে দিনের শেষে যেন পুষ্প ফোনে বাগানে ! হে অনিমেষ ! তুমি ভালো রেখো আমার বন্ধুদের মাকেও । সম্পর্কের মাকেও দিদিমনি নামের মাকেও ! বড় দিদিদের মাকেও ! মাসীমাকেও যারা আমাকে তাদের সন্তান বলে জড়িয়ে ধরে কপালে ছুঁয়ে দেয় আশীর্বাদের রাজটিকা যারা অপরিচয়ের গল্ডী পেরিয়ে হয়ে ওঠেন শেকড়ের একটি উজ্জ্বল স্মৃতি। হে নিখিলের অধিপতি তুমি ভালো রেখো পৃথিবীর প্রতিটি মাকে - যেখানে প্রেমেরা ঘুমিয়ে থাকে ! যারা আমার আত্মার মা জগতের সংসারে প্রত‍্যেকটি ঘরে যারা নিছক পরিচয়ের গণ্ডি পেরিয়ে এক অমোঘ আশ্রয়ের নাম ! যারা আমাদের দুঃখ না জেনেও কাঁদে, বিজয়ের কথা শুনলে চাঁদের মতো হাসে। মা ! আমার কাছে মা শুধু ঈশ্বরের ছায়া নন ঈশ্বরই যেন একদিন ‘মা’ রূপে জন্ম নিয়েছিলেন! কারণ মা জানেন কীভাবে ভালোবাসতে হয় বিনাশর্তে, কীভাবে দিতে হয় নিজের সমস্তটুকু এক বিনিময়বিহীন উৎসর্গে। তাঁর সাদা চুলের রেখায় আমি দেখি আমার সেই শৈশবের করুণাধারা, তাঁর কণ্ঠে এখনও যেন বাজে ভোরের সেই নিঃশব্দ গান ! যার ডাক আজো জাগায় আমাকে প্রত‍্যেকটি ভোরের বেলায় ! সেই প্রথম ভোরের স্নেহ থেকে আজও জাগি সূর্যালোকের সাথে কখনোবা কৈলাসের পাদদেশে । যুগের সাক্ষী ও সাথীরা তোমরা কোনদিনই মাকে ভুলো না ভুলে যেও না তার ধ্যানে গাঁথা প্রতিটি নির্ঘুম রাত, প্রতিটি জ্বরের প্রহর, প্রতিটি না বলা শব্দ। এই পৃথিবীতে ভালোবাসার সবচেয়ে নিখুঁত সংজ্ঞার নাম -মা যার কোথ্থাও নেই তুলনা ! না শব্দে ! না শাস্ত্রে ! না ঈশ্বরতত্ত্বে ! কারণ মা শুধু একজন মা নন, তিনি হলেন চিরন্তন প্রাণশক্তি, মানবতার প্রথম শিক্ষাগুরু, আর ভালোবাসার প্রথম পাঠশালা।
১০ মে, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার
image
অফিস এর কাজ চলমান তাই আগামী ১১/৫/২৫ থেকে ২০/৫/২৫ পযন্ত বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের অফিসের কাজক্রম বন্ধ থাকিবে।
১ মে, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
পরিবর্তনহীন মে দিবস – বিমল সরকার
image
মে দিবস এলে অনেকে অনেক কথা কয় ওরা ভালোবাসে ঠিক শ্রমের ফসল শুধু শ্রমিককে নয় যারা দিন-রাত শ্রম দিয়ে কর্ম হয়ে রয় আর শ্রমিক সেজে রয় ! ক্ষমতার মঞ্চ কিংবা ওদের চেতনা পর্যন্ত কর্মচারীর কণ্ঠস্বর কি এখনও পৌঁছায় ? ক্যালেন্ডারের পাতা ধরেই মে দিবস আসে বক্তব‍্যটা দিতে এদিন অনেকে ভালোবাসে ! লাল পতাকা উড়ে,আনন্দে সুর বাজে, জয়ধ্বনি ওঠে— কিন্তু রক্তের রং তো পাল্টায় না, আর ঘামের গন্ধেও থাকে একই ক্লান্তি। ঘামে ভেজা কাঁধ এখনো ঝুঁকে থাকে অদৃশ্য এক খাদের দিকে। শ্রদ্ধা জানানোর বুলি মুখস্থ করেছে সকলে— কিন্তু আত্মার আর্তনাদ পৌঁছায় না ওদের চেতনার গভীরে। কৃষক আজ জমিহীন যাদের কষ্টে কাটে দিন ! কারখানার শ্রমিকেরা আজো কেন ঘরে ফেরে না হাসিমুখে ! বেতনের ধারাবাহিকতা, কর্মের নিরাপত্তা— সবখানে কি এখনো নিশ্চিত? প্রতিশ্রুতির ছায়ায় বেঁচে থাকা মানুষেরা প্রতিদিন ভাঙে, গড়ে, আর অপেক্ষা করে— যেন কোনো এক সকাল আর না ঘটে ট্রাজেডি, না ঝরে আর শ্রমজীবীর রক্ত। বছর ঘুরে মে আসে, তবু জীবনের মানচিত্র দাঁড়িয়ে থাকে একই দুঃস্বপ্নে, একই প্রহরের অপেক্ষায়— যেখানে শ্রম কেবল সংখ্যা, মানুষ নয়, আশা নয়, স্বপ্নও নয়। সবাই যেন মুখস্থ কথা কয় মন থেকে নয় !
২০ এপ্রিল, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ
যদি তুমি পারো,মানবিক হও আরও - বিমল সরকার
image
যদি তুমি পারো,মানবিক হও আরও - বিমল সরকার যদি তুমি পারো মানবিক হও আরও— যখন শিশুর চোখে খেলনা নয় ! কান্না ! যুদ্ধ মানে যেখানে সীমানার হিসাব- নিকাশ আর ধ্বংসের ব্যাকরণ ! তবে তুমি একটুখানি হৃদয়বান হলে অন্তত কোথাও না কোথাও ফুটবে শান্তির অঙ্কুর। যদি তুমি পারো একটু দাঁড়াও, একটু ভাবো— পথের পাশে দাঁড়িয়ে যে হাতটি বাড়িয়ে তার জন‍্যে কিছু একটা করো ! যা কিনা ভিক্ষার নয়, তাতে হয়তো লেগে আছে ভাঙা ঘরের শুকনো অশ্রু কিংবা ক্ষুধার ইতিহাস ! মানবিক হও, মাথা নয়, সমালোচনায়ও নয় হাত বাড়াও ! বর্ণ, জাত, মতামত ভুলে গিয়ে চোখের ভাষা বুঝে নাও ! হৃদয়ের আর্তি বুঝে নাও আর ভালোবেসে বলো— ঘৃণার জমিনে ভাল কিচ্ছু জন্মায় না হিংসা ছাড়া ! যদি তুমি পারো একবার থেমে যাও তোমার অন্ধগতির দৌড়ে— দেখবে, মানুষ এখনও বাঁচে, একফোঁটা দয়ার আশায় ! তোমার হৃদয়ের আকাশে খুঁজলে পাবে অতীতের মতো মানুষগুলো এখনও কোথায় যায় আর কারা নীভৃতে সুবাস ছড়ায় ! যদি তুমি পারো ! যেখানে আছো সেখান থেকেই মানবিক হও আরও
১৪ এপ্রিল, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ
গ্লোবাল ভিলেজ বইমেলা ২য় দিন
image image image image image image image image image image image image image
গ্লোবাল ভিলেজ বইমেলা
১৪ এপ্রিল, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ
গ্লোবাল ভিলেজ বইমেলার সম্মিলিত সাংস্কৃতিক অনুষ্ঠান
image image image image image image image
সম্মিলিত সাংস্কৃতিক অনুষ্ঠান
১৪ এপ্রিল, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ
বাংলা নববর্ষ-১৪৩২
image image image image
বাংলা নববর্ষ-১৪৩২
১৪ এপ্রিল, ২০২৫ ৮:২০ পূর্বাহ্ন
শিল্প বিপ্লবে বৈশাখ - বিমল সরকার
image
শিল্প বিপ্লবে বৈশাখ - বিমল সরকার ( পহেলা বৈশাখ-১৪৩২,টয়োটা ফোররানার,রাউন্ডরক,টেক্সাস) দিনগুলো যায় ! প্রতিটা মুহূর্ত চলে যায় ! ওরা আর ফিরবে না কোনদিন শুভ হোক প্রিয় তোমার জীবনের প্রত্যেকটা দিন ।আগামীর প্রতিদিন ! তবে ঐ দিকে ঘড়ির কাঁটা বলছে ডেকে সময় তোমার অল্প ! বৈশাখে তাই শুরু করবো নতুন প্রেমের গল্প ! আজ থেকে তাই শুরু করবো নতুন প্রেমের গল্প ! মুখর প্রেমিকের ব্যাকরণহীন কবিতার মত আমি ফুটবো ফুলের বনে ! শস্য ক্ষেতে ! মাটির কান্নার ভিতর থেকে এসে পড়বো সরল জীবনের অতি ছোট্ট প্রেমে ! কৃষকের লাঙ্গল ফলায় শক্ত মাটির বুক চিরে জাগবো তোমাদের ভালোবাসায় ! হারানো কালের প্রেমিক আমি আবার তোমাকে নাম ধরে ডাকবো । ভালোবেসে তোমাদের নামে লিখবো চিঠি কবিতায় আমার কবিতার প্লটে ফোটাবো নানান রঙ্গের ফুল ! সারা আকাশের স্নিগ্ধ জোসনা তার সবটুকু প্রেম ঢেলে দেবে আমাতে , বাংলা ঋতুর প্রথম সন্তান - এ বৈশাখে ! আমি হয়ে উঠবো এক নতুন প্রেমিক ! জীবনের ভুলগুলোর উল্টো পিঠে লিখবো নতুন কবিতা ! শোনাবো কিছু গল্প ! যেখানে শুকনো পাতার বাদামী ডালে বসবে নতুন প্রাণ । আজ থেকে অতীতের অভিমান ভুলে সময়ের সাথে করবো বসবাস ! ফুলের মতোই ছড়াবো সুবাস ভালবাসার অনিন্দ্য মূর্ছনায় ! ঠিক ওভেনের মতো হৃদয়ের ভাঁজ থেকে প্রেমের কথা জানাবো তোমায় কবিতা লিখে লিখে ! যেখানে আমার পুরাতন পান্ডুলিপি থেকে জন্ম নেবে এক নতুন কবিতা ! যা হবে এক একটি ভালোবাসার প্লট ! এক একটি জীবন ! আজীবন ! কেউ আর আমাকে নাম ধরে ডাকবে না চিনবে জনতাও এক নামে সবাই সম্বোধিবে কবি ! আনন্দ মিছিলের মঙ্গল শোভাযাত্রায় উঠে আসবে হেঁটে আসা সময়ের আঁকা ছবি তোমার- আমার ছবি ! তারপর জীবন জাগবে ফাগুনে বৈশাখের শাখায় বসে বৃষ্টিকে চুমু খাবে আগুনে ! চারদিকে আজ চলছে অসময় ! বড়ই অসময় । এ দিনটা তাই শুধু আনন্দের হিল্লোলে হারিয়ে যাওয়ার নয় ! এ এক শিল্প বিপ্লবে জেগে ওঠার সময় !
১৩ এপ্রিল, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা
image
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা
৭ এপ্রিল, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ
গ্লোবাল ভিলেজ মেধাবৃওি
image
গ্লোবাল ভিলেজ মেধাবৃওি
৬ এপ্রিল, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ
শীত বস্ত্র বিতরণ
image image image image
শীত বস্ত্র বিতরণ
৩ এপ্রিল, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ
মহান বিজয় দিবস ২০২২
image image image image image image image image
মহান বিজয় দিবস ২০২২
২৫ মার্চ, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এর শুভেচ্ছা
image
২৬ মার্চ ২০২৫ মহান স্বাধীনতা দিবস এর শুভেচ্ছা
২৫ মার্চ, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ন
গ্লোবাল ভিলেজ বইমেলা,শীতবস্ত্র বিতারন,
image image image image image image image image image image image image
গ্লোবাল ভিলেজ বইমেলা,শীতবস্ত্র বিতারন,
২৫ মার্চ, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ন
জাতীয় গ্রন্থকেন্দ্রের উপগ্রন্থাগারিক মোঃ রাসেল রানা’র বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার পরিদশন করেন
image
📚 জাতীয় গ্রন্থকেন্দ্রের উপগ্রন্থাগারিক মোঃ রাসেল রানা’র বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার পরিদশন করেন।
২৩ মার্চ, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
পাঠক ২২/৩/২৫
image image image image image image image
আজকের পাঠাগারের নিয়মিত পাঠকদের একাংশ। তারা বই পড়ার জন্য তাদের পছন্দের বই বাসায় নিয়ে গেলো। অভিনন্দন পাঠকদের।
২৩ মার্চ, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ
৫ ফেব্রুয়ারি, জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩
image image image image
ফেব্রুয়ারি, জাতীয় গ্রন্থাগার দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’
২৩ মার্চ, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ
০৫ ফেব্রুয়ারী জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৪
image image image image image image
০৫ ফেব্রুয়ারী জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ।
২৩ মার্চ, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ
বইমেলা
image image image image image image image
আমার দেখা সেরা মানবিক মানুষ আপনি কবি বিমল সরকার। আপনাকে নিয়ে বলা শেষ হবে না। আপনার কর্মের মধ্য দিয়ে আপনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন সবার মাঝে। সব সময় আপনি ভালো থাকুন, যুব সমাজ কে আলোকিত করুন। শুভ কামনা সব সময় কবি আপনার জন্য। বগুড়া/ মাঠেরহাট মেলার কিছু ছবি।
২৩ মার্চ, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ
গ্লোবাল ভিলেজ বইমেলা ২০২২
image image image image image image
গ্লোবাল ভিলেজ বইমেলা ২০২২ এর ভলান্টিয়ারবৃন্দের কিছু ছবি। যারা ভলান্টিয়ার ছিলেন, তাদের অনুভূতি লিখতে পারেন।
২৩ মার্চ, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়ার মাহফিল। ২০২৪
image image image image image image
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়ার মাহফিল। আয়োজনে বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার। রমজান প্রত্যেকের জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ। ❤️❤️
২৩ মার্চ, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ
তুলসীঘাট আঞ্চলিক গ্লোবাল ভিলেজ মেধাবৃত্তি ২০২৩ এর ফলাফল হস্তান্তর
image image image image image image image
তুলসীঘাট আঞ্চলিক গ্লোবাল ভিলেজ মেধাবৃত্তি ২০২৩ এর ফলাফল হস্তান্তর
২৩ মার্চ, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ
পাঠক যখন বই সংগ্রহ করে
image image image image
আজকে আমাদের পাঠাগার থেকে বই সংগ্রহের জন্য এসেছিলেন, সর্বজন শ্রদ্ধেয় Mazhar Mannan স্যার৷ স্যার তার পছন্দের বেশ কয়েকটি বই সংগ্রহ করেন এবং পাঠাগারটির বইয়ের সংগ্রহ দেখে খুবই খুশি হোন। পাঠাগারে আসুন বই সংগ্রহ করুন ❣️
২৩ মার্চ, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ
জাতীয় ভিওিক গ্রন্হপাঠ কর্মসূচিতে খ ক্যাটাগরিতে সারাদেশের মধো প্রথম হয় আমাদের পাঠক২৬/১/২৪
image image image image image image image image image image
জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ কর্মসূচিতে খ ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে " চ্যাম্পীয়ন" হয়ে আমাদের আস্থা রাখেন আমাদের সদস্য। Md Asikur Zaman Asik তাকে পুরষ্কার তুলে দেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। আরও উপস্থিত ছিলেন মফিদুল হক ট্রাস্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর মিনার মনসুর পরিচালক,জাতীয় গ্রন্থকেন্দ্র আমরা তার সাফল্যের সঙ্গে গৌরব বোধ করছি।
২৩ মার্চ, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ
গ্লোবাল ভিলেজ মেধাবৃত্তি ২০২৩
image image image image image image image image image image
গ্লোবাল ভিলেজ মেধাবৃত্তি ২০২৩ এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকগণের একাংশ।
২৩ মার্চ, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ
পরিচালক আফসানা বেগম কে বই উপহার
image
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের পক্ষে 'অপ্রতিরোধ্য বিমল সরকার' এবং 'গ্লোবাল ভিলেজ বইমেলার বিশেষ ম্যাগাজিন সংখ্যা' জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম ম্যামকে উপহার দেয়া হয়। ম্যাম খুবই আন্তরিক একজন মানুষ, আমরা আশা করছি, ম্যামের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সৃজনশীল জ্ঞানের আলো পৌঁছে যাবে।
২৩ মার্চ, ২০২৫ ২:২২ অপরাহ্ণ
অনুদানের বই সংগ্রহ
image
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে 'ক' ক্যাটাগরি থেকে বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার এ ২০২৩-২০২৪ অর্থবছরের নতুন ৭০টি বই যুক্ত হলো। যা বইয়ের কাভার মুল্য ৩৫৪৭৫ টাকা। বইগুলো পাঠকের চাহিদা মেটাতে সহায়ক ভূমিকা রাখবে।
২৩ মার্চ, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ
শারদীয় ও প্রীতি শুভেচ্ছা বিনিময় এবং কবিতা পাঠের আসর
image image image image image image image
শারদীয় ও প্রীতি শুভেচ্ছা বিনিময় এবং কবিতা পাঠের আসর। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এমন একটি ব্যতিক্রমী উদ্যেগ নেয় বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার। কবিতা আবৃত্তি, দেশ মাতৃকার বর্তমান ও ভবিষ্যতের বিষয়ে আলোকপাত করেন অনেক কবি সাহিত্যিক ও সাহিত্যনুরাগী। অনুষ্ঠানকে প্রাণঞ্চল করে তোলেন, আমাদের প্রকাশক, ও কবি সরোজ দেব। দূর থেকে হৃদ্যতার বন্ধনে আবদ্ধ হন কবি ও প্রকাশক Bimal Sarkar । উপস্থিত হয়ে যারা অনুষ্ঠানকে যারা প্রাণবন্ত করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।২৪/১১/২৪
২৩ মার্চ, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ
মহান বিজয় দিবস উদযাপন ১৬/১২/২৪
image image image image image image image
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গ্লোবাল ভিলেজ আয়োজিত ক্রীড়ানুঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের কিছু খন্ডচিত্র। কৃতজ্ঞতা :আমাদের কবি Bimal Sarkar দাদার প্রতি। যার সদয় সহযোগিতায় এতো সুন্দর একটি অনুষ্ঠান করতে পারার জন্য। ❤️ ছবি কৃতজ্ঞতা :Omit Kumarr
২৩ মার্চ, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ
মেধা যাচাই পরিক্ষা ২৮/২/২৫
image image image image
কবি বিমল সরকারের ৪৬ তম জন্মদিন উপলক্ষে ও বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার-এর উদ্দ্যোগে মেধা যাচাই পরীক্ষা ২০২৫ এর প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল ★ফজলুর রহমান বিদ্যা-নিকেতন কেজি এন্ড হাইস্কুল 1️⃣ মোছাঃ মারিয়াম মেহজাবিন- দশম শ্রেণি 2️⃣ কেএম আবদুল্লাহ আল সামুন- দশম শ্রেণি ★অ্যাডভেঞ্চার মডেল স্কুল 1️⃣মোছাঃ সিনথিয়া আক্তার সোনিয়া - ৮ম শ্রেণি 2️⃣মোছাঃ মাহাবুরা আক্তার-৮ম শ্রেণি ★স্টুডেন্ট ফোর্স 1️⃣ মোঃ যোবায়ের- দশম শ্রেণি - গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় 2️⃣ মোছাঃ খাদিজা আক্তার- দশম শ্রেণির - রেবেকা হাবিব বালিকা উচ্চ বিদ্যালায় ★ফুলকুড়ি স্কুল এন্ড কলেজ 1️⃣ সুমাইয়া আক্তার হাসি - দশম শ্রেণি 2️⃣ কাজী আরাফাত - দশম শ্রেণি ★চাইল্ড কেয়ার একাডেমিক স্কুল 1️⃣ মোছাঃ মিনসা আক্তার - দশম শ্রেণি 2️⃣ ইসরাত জাহান ইতি- দশম শ্রেণি ★লাইটহাউজ স্কুল এন্ড কলেজ 1️⃣ মোছাঃ জাকিয়া সুলতানা - দশম শ্রেণি 2️⃣ নিশাত - নবম শ্রেণি 3️⃣ মোছা: মায়া মনি - অষ্টম 4️⃣ মোছাঃ যারিন সুরাহ - সপ্তম শ্রেণি ★রওশনবাগ বালিকা উচ্চ বিদ্যালয় 1️⃣ মোছাঃ শান্তা আক্তার - সপ্তম শ্রেণি ★রওশনবাগ উচ্চ বিদ্যালয় 1️⃣ লিমু আক্তার - অষ্টম শ্রেণি 2️⃣ মোছাঃ সুমাইয়া আক্তার আরমিনা - অষ্টম শ্রেণি ★স্বপ্নদ্রষ্টা শিক্ষা চর্চা কেন্দ্র 1️⃣ মোছাঃ মারজান - দশম শ্রেণি - রেবেকা হাবিব বালিকা উচ্চ বিদ্যালয় 2️⃣ মোছাঃ মারজিয়া জাহান - দশম শ্রেণি - ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় 3️⃣ রামি হাফসা - দশম শ্রেণি - খোর্দ্দকোমরপুর দ্বি মুখী উচ্চ বিদ্যালয়
২৩ মার্চ, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সভাপতির জন্মদিন উর্যাপন ৩১/১/২৫
image image image image image image image image image image image image
আমাদের সকলের প্রিয় গ্রাম বাংলার কবি Bimal Sarkar৷ এর ৪৬ তম জন্মদিন উপলক্ষে মাসব্যাপী কার্যক্রমের আপাত পরি সমাপ্তি ঘটে আজ। মানুষ তার জন্মদিনকে নিজের জন্য রাখতে চায়, কিন্তু এদিকে ব্যতিক্রম আমাদের গ্রাম বাংলার কবি বিমল সরকার। তাঁর জন্মদিনে যাতে প্রতিটি মানুষের, প্রতিটি সংগঠনের অংশগ্রহণ থাকে, প্রতিটি মানুষের কাছে যাতে তাঁর পরিশ্রমের ভালোবাসা পৌঁছে যায় এমন,সুন্দর মনভোলানো কার্যক্রম তার প্রমাণ। এমন কোন শাখা নেই যেখানে তার ভালোবাসা পৌঁছে দিতে পারেনি৷ খুব অল্প মানুষই নিজের বৃত্তের বাইরে চিন্তা করতে সক্ষম, এমনই একজন মানুষ আমাদের গ্রাম বাংলার কবি বিমল সরকার। তার জন্মদিনে শতায়ু কামনা করি। তাঁর ভালোবাসার মধ্য দিয়েই যাতে আমাদের মাঝে থাকতে পারেন আজীবন এই কামনা করি সবসময়। ❣️❣️❣️ শুভ জন্মদিন গ্রাম বাংলার কবি বিমল সরকার
২৩ মার্চ, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ
৫ ফেব্রুয়ারি, ২০২৫ ‘জাতীয় গ্রন্থাগার দিবস ৫/২/২৫
image image image image image
‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার’ "০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ‘জাতীয় গ্রন্থাগার দিবস" সফল হোক
২৩ মার্চ, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী।২১/২/২৫
image image
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী।
২৩ মার্চ, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ
মোড়ক ইম্মোচন ও ইফতার মাহফিল
image image image image image
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সভাপতি, কালের চিঠি'র প্রকাশক ও সম্পাদক কবি বিমল সরকারের 'খুঁজে বেড়াই " কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিল গতকাল ২২ মার্চ বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয় ।
গ্রন্থাগারের ছবিসমূহ

মোঃ নজরুল ইসলাম প্রধান শিক্ষক, বল্লামঝাড় বালিকা উচ্চ বিদ্যালয় গাইবান্ধা সদর

Library Image

জান্নাত মনি কবি, লেখক ও সংগঠক বিভাগীয় লেখক পরিষদ (রংপুর)

Library Image

পারুল সদস্য, বিভাগীয় লেখক পরিষদ (রংপুর)

Library Image

প্রবীর চন্দ্র সরকার (বি.এস.সি) সহকারী শিক্ষক, নাছিরাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

Library Image

মোঃ আব্দুল হাদি প্রতিষ্ঠাতা সভাপতি, শব্দপ্রেমী সাহিত্য সংসদ (ঘোড়াঘাট, দিনাজপুর)

Library Image

মোছাঃ আফিয়া আক্তার লাবনী সহকারী শিক্ষক, ছোট ভাবনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

Library Image

তাসলিমুল হাসান সিয়াম নির্বাহী সম্পাদক, কালের চিঠি (গাইবান্ধা

Library Image

আব্দুল মতিন আকন্দ সাবেক পরিচালক, SDRS

Library Image

মোঃ হাফিজুল হিলালী বাবু সাধারণ সম্পাদক, বিভাগীয় লেখক পরিষদ (গাইবান্ধা)

Library Image

১৫ অক্টোবর ২০২৫ তারিখে ইম্পেরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তুলসীঘাট এর অধ্যক্ষ মাহফুজা মামুন কাফিয়া বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার পরিদর্শন করেন।

Library Image

তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৫ বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার পরিদর্শন করেন জনাব মশিউর রহমান সরকার, চেয়ারম্যান, ৪ নং সাহাপাড়া ইউনিয়ন পরিষদ, গাইবান্ধা সদর।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব মতিন মিয়া, প্লান্ট হিসাব রক্ষক, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব দেবাশীষ দাস দীপু, সাধারণ সম্পাদক, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা জনাব মো. সামছুল হক, তুলসীঘাট।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব মিল্লাত শেখ, সহকারী শিক্ষক, রেবেকা হাবিব বালিকা উচ্চ বিদ্যালয়।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব মো. মশিউর রহমান, পরিচালক, স্বপ্নদ্রষ্টা শিক্ষা চর্চা কেন্দ্র, গাইবান্ধা

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব মো. আব্দুল কদ্দুস মন্ডল, সহকারী শিক্ষক, ফুলকুড়ি স্কুল এন্ড কলেজ।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব মো গোলাপ হোসেন ইউপি সদস্য ৪ নং সাহাপাড়া ইউনিয়ন

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাবা রেমিনা জান্নাত, লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, গাইবান্ধা।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব মো. রাসেল হোসাইন, পরিচালক, স্টুডেন্ট কোচিং সেন্টার, তুলসীঘাট, গাইবান্ধা।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব মো. আনছারুল ইসলাম, ভাইস-প্রিন্সিপাল, লাইট হাউজ স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধা সদর।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব আবু নাসের সিদ্দিক তুহিন, সাধারণ সম্পাদক, সাফল্য সাহিত্য সাংস্কৃতিক পরিবার বাংলাদেশ।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব মো. আক্কাস আলী, প্রোগ্রাম সুপারভাইজার, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা, দিনাজপুর।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব রনজিৎ কুমার রায়, প্রোগ্রাম অফিসার, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, দিনাজপুর।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব কাজী মো. আনোয়ার কাদির, ব্যবসায়ী, ফাতেমা ল্যাব, তুলসীঘাট।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব মো হাফিজুর রহমান প্রশিক্ষক সাতক্ষীরা উন্নয়ন সংস্থা, গাইবান্ধা।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব মিন্টু চন্দ্র বেপারী, ফিল্ড কো-অর্ডিনেটর, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা, গাইবান্ধা।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব মো. হুমায়ুন কবির সরকার, সহকারী শিক্ষক, রেবেকা হাবিব বালিকা উচ্চ বিদ্যালয়, তুলসীঘাট, গাইবান্ধা।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব মো. শামছু জোহা আলম, শিক্ষক, ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, পলাশবাড়ী, গাইবান্ধা।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব প্রফেসর আব্দুর রউফ, সহকারী অধ্যাপক, ভাতগ্রাম কলেজ।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব মো. নুর মোশারফ হোসেন, সহকারী শিক্ষক, চাইল্ড কেয়ার একাডেমি স্কুল, গাইবান্ধা।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাবা অনিমা রানী, শিক্ষক, মাহদীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী, গাইবান্ধা।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব সাজু মিয়া, সভাপতি, অন্তরঙ্গ থিয়েটার, গাইবান্ধা ও জনাব আলমগীর কবির বাদল, নাট্যকর্মী।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব মো মজিদ মিয়া, চাকুরি, ন্যাশনাল লাইফ লিমিটেড

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব মো মজিদ মিয়া, চাকুরি, ন্যাশনাল লাইফ লিমিটেড

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব মো কাজল, শিক্ষক, ঘুংঘুর নৃত্য কলা একাডেমি, গাইবান্ধা

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব খোকন চন্দ্র সরকার, সিনিয়র শিক্ষক, রেবেকা হাবিব বালিকা উচ্চ বিদ্যালয় তুলসীঘাট, গাইবান্ধা

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব খোকন চন্দ্র সরকার, সিনিয়র শিক্ষক, রেবেকা হাবিব বালিকা উচ্চ বিদ্যালয় তুলসীঘাট, গাইবান্ধা

Library Image

জনাব পরিমল কুমার সরকার, সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার পরিদর্শন করেন ২য় পেজ

Library Image

জনাব পরিমল কুমার সরকার, সিনিয়র সহকারী সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার পরিদর্শন করেন। ১ ম পেজ

Library Image

"বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব মোঃ অলিউর রহমান, জেলা প্রশাসক, গাইবান্ধা।"

Library Image

"বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব ইউসুফ রেজা, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ রাইটার্স ক্লাব ঢাকা

Library Image

"বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব মোঃ মুন্সী আলী, ব্যবসায়ী, আলহাজ্ব আবুল হোসেন বস্ত্রালয়, গাইবান্ধা।"

Library Image

"বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাবা মোছাঃ মাহফুজা মামুন, অধ্যক্ষ, ইম্পেরিয়াল স্কুল এন্ড কলেজ, তুলসীঘাট।" ✅

Library Image

"বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাবা নাসরীন সুলতানা, উপাধ্যক্ষ, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ।"

Library Image

"বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব মোঃ সোহাগ মিয়া, ছাত্র, তুলসীঘাট শামছুল হক ডিগ্রি কলেজ, তুলসীঘাট, গাইবান্ধা।"

Library Image

"বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাবা অঞ্জলী রানী দেবী, সহকারী শিক্ষক, রেবেকা হাবিব বালিকা উচ্চ বিদ্যালয়, তুলসীঘাট।"

Library Image

"বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব মোঃ আশরাফুল আলম, প্রজেক্ট কো-অর্ডিনেটর, আরডিআরএস বাংলাদেশ।"

Library Image

"বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত গ্লোবাল ভিলেজ বইমেলা পরিদর্শন করেন জনাব মোঃ আব্দুল কদ্দুস মন্ডল, সহকারী শিক্ষক, ফুলকুড়ি স্কুল এন্ড কলেজ, তুলসীঘাট, গাইবান্ধা।"

Library Image

বাংলাদেশ প্রগতিশীল লেখক সংঘের কেন্দ্রীয় সভাপতি ড. গোলাম কিবরিয়া পিনু আজ মঙ্গলবার বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার পরিদর্শন করেন।

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার পরিদর্শন করেন জনাব মো,কামরুজ্জামান ইউনিট ইনচার্জ ভ্রাম্যমান বইমেলা, বিশ্বসাহিত্য কেন্দ্র,ঢাকা এর মতামত

Library Image

জনাব রনজিৎ সরকার ( শিক্ষক) র মতামত

Library Image

আমাদের পাঠক রিমন তিনি বই পড়ার জন্য বাড়িতে নিয়ে গেলেন।

Library Image

মতামত

Library Image

পরির্দশকের মন্তব্য

Library Image

মতামত

Library Image

মতামত

Library Image

বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার

Library Image

আজকের পাঠাগারের নিয়মিত পাঠকদের একাংশ। তারা বই পড়ার জন্য তাদের পছন্দের বই বাসায় নিয়ে গেলো। অভিনন্দন পাঠকদের।

Library Image
Back