|
জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০ ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১ E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd গ্রন্থাগারের বিস্তারিত তথ্য |
||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
গ্রন্থাগারের নাম: খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরি
ইমেইল: kgbfopl@gmail.com প্রতিষ্ঠার সাল ও তারিখ: ০১-০৪-২০১০
পূর্ণ ঠিকানা:
খোর্দ্দ গহিরা, ছিপাতলী ঘাট, ডাকঘর- দোভাষীর হাট, পোস্ট: ৪৩৭৬, ৩ নং রায়পুর ইউনিয়ন, উপজেলা- আনোয়ারা, জেলা-চট্টগ্রাম।
উপজেলা: আনোয়ারা , জেলা: চট্টগ্রাম, বিভাগ: চট্টগ্রাম
|
||||||||||||||||||||||||||||||||||||||||
অনুদান সম্পর্কিত তথ্য |
|
|||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ |
||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের কার্যক্রম |
||||||||||||||||||||||||||||||||||||||||
| ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| শহিদ দিবস উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ক্ষুদে পাঠক | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| লাইব্রেরির প্রাথমিক পর্যায়ের পাঠকদের সাথে 'বই এবং চকলেট' আড্ডায় লাইব্রেরির কার্যনির্বাহী সদস্য মোঃ সোহেল৷ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ০৫ ফেব্রুয়ারি ২০২৬ “জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি” প্রতিপাদ্যে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণ-গ্রন্থাগার, চট্টগ্রাম এর উদ্যোগে আয়োজিত র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পাঠান মোঃ সাইফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চট্টগ্রাম। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ ও গ্রন্থাগারপ্রেমীরা। এ ধরনের আয়োজন পাঠাভ্যাস বৃদ্ধি ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরি সবসময়ই জ্ঞানভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও পাঠকসেবা ও বইপড়ার পরিবেশ তৈরিতে দৃঢ় প্রতিজ্ঞ। 📖 বই পড়ি, সমৃদ্ধ সমাজ গড়ি। #KhorddaGohiraPublicLibrary #জাতীয়_গ্রন্থাগার_দিবস_২০২৬ #চট্টগ্রাম_বিভাগীয়_সরকারি_গণগ্রন্থাগার #চট্টগ্রাম_জেলা_প্রশাসন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| 📚 জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, চট্টগ্রাম-এর উদ্যোগে পাঠাভ্যাস গড়ে তোলা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে শিশুদের জন্য চিত্রাঙ্কন 🎨 প্রতিযোগিতার আয়োজন করেছে৷ উক্ত প্রতিযোগিতায় খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির শিশু পাঠক আয়েশা এবং ফাতেমা অংশগ্রহণ করেন। সময়: ফেব্রুয়ারির ২ তারিখ, বিকাল ৩টা। স্থান: বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, কে.সি.দে রোড, চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন, নন্দনকানন, চট্টগ্রাম। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২ জানুয়ারী, ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বই অনুদান | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরিতে ২৮টি বই প্রদান করেন খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির শুভাকাঙ্ক্ষী অত্র এলাকার সন্তান প্রবাসী আমিন। বইগুলো লাইব্রেরিতে সরবরাহ করেন প্রবাসী আমিনের পক্ষে দাওয়াতী ইসলামের ৩ নং রায়পুর ইউনিয়নের প্রতিনিধি মোঃ সুজন আক্তারী। খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরি এর পক্ষ থেকে বইগুলো গ্রহণ করেন লাইব্রেরির সদস্য মোঃ ওয়াহিদুল আলম ও মোঃ ফরহাদ। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৫ ডিসেম্বর, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| শীতকালীন সংস্কার | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| প্রতিবছরের ন্যায় এই বছরও শীতের শুরুতে বইগুলো মুছে গুছিয়ে রাখা হচ্ছে। লিছু তাকে রং উঠে জং ধরে যাচ্ছিলো। এগুলো নতুন রং করা হয়েছে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ২:১১ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| তারুণ্যের বিজয় উৎসব | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, চট্টগ্রামে তারুন্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ০৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রোজ শনিবার খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির প্রতিনিধি মোঃ সাইমন কবিতা আবৃত্তিতে বিজয়ী হয়ে পুরস্কার হিসেবে বই, মেডেল ও সনদ প্রাপ্ত হয়। এছাড়াও খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির পক্ষে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাবির এবং রূপা। পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বই, গ্রন্থাগার, সৃজনশীল প্রতিযোগিতায় অংশগ্রহণ ও প্রতিযোগিতায় বিজয়ীদের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা সকল বিজয়ীদের অভিনন্দন জানানোর পাশাপাশি বই ও গ্রন্থাগারের সাথে সুদূঢ় বন্ধন গড়ে তোলা ও তা অব্যহত রাখার প্রতি আহবান জানান। সকলেই নিজেকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার প্রতি গুরুত্ত্বারোপ করেন। সভাপতি তার সমাপনী বক্তব্যে সফলতার পাশাপাশি ব্যর্থতাকেও যথাযথভাবে আলিঙ্গণ করার মতো মানসিক সক্ষমতা তৈরীর প্রতি আহবান জানান। একজন মানুষের জীবনের চাইতে বড় কিছু নেই উল্লেখ করে বলেন যে, নিজের জীবনকে রক্ষা করার শিক্ষাই সবচাইতে বড় শিক্ষা। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১ সেপ্টেম্বর, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| স্থানীয় দৈনিকে খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরি | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| সংবাদপত্রে খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির সংবাদ চাপা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৪ আগস্ট, ২০২৫ ১:০২ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| আলোচনা সভা। | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| প্রতিবারের ন্যায় এবারও আগামী ৫ সেপ্টেম্বর জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবি (সা:) এ অংশগ্রহণ উপলক্ষে খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির আলোচনা সভা। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৬ জুলাই, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বই প্রদর্শনী | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পাঠক বাড়ানোর লক্ষ্যে ঐতিহ্যবাহী গ্রাম্য মেলায় খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির বই প্রদর্শনী। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৯ জুলাই, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| তারুণ্যের উৎসব উদযাপন অনুষ্ঠানে লাইব্রেরির অংশগ্রহণ। | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| "তারুণ্যের উৎসব উদযাপন" উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, চট্টগ্রাম এর উদ্যোগে "ছড়া ও কবিতা আবৃত্তি" প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির সদস্য সাইমন রহমান ও আহনাফ জাওয়াদ নাবির বিজয়ী হওয়ায় খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরি ও খোর্দ্দ গহিরা ব্রাইট ফিউচার অরগানাইজেশান এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৪ জুলাই, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সচেতন বিষয়ক আলোচনা অনুষ্ঠান। | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সচেতন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আলোচনা করেন সোহেল-ফারহিন দম্পতি। আলোচকরা নিজেদের অভিজ্ঞতার আলোকে মানসকি স্বাস্থ্য বিকাশে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৬ জুন, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উন্মুক্ত পাঠচক্র: ২৩ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| উন্মুক্ত পাঠচক্র: ২৩ খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির ধারাবাহিক আয়োজন উন্মুক্ত পাঠচক্রের ২৩তম আসর আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বই: হোটেল গ্রেভার ইন লেখক: হুমায়ূন আহমেদ আরফাত, শাওন, আমিন, ইরফান, আকিব, ইমন, আরাফাত-২ প্রমুখের উপস্থিতিতে মূল আলোচক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান পর্যায়ের শিক্ষার্থী মোঃ সাজ্জাদের গঠনমূলক আলোচনার মাধ্যমে পাঠচক্র প্রোগ্রাম শুরু হয়। আলোচক শুরুতেই বলেন, ‘হোটেল গ্রেভার ইন’ হুমায়ূন আহমেদের এক অসাধারণ আত্মজৈবনিক গ্রন্থ, যেখানে তিনি জীবনের গভীর অনুভব শেয়ার করেছেন। বইটি একজন মানুষের মনের ভিতরকার লড়াই, ভয়, আশা আর ভালোবাসার কথা বলে। তাঁর ভাষা সহজ, কিন্তু আবেগে ভরা। ছোট ছোট ঘটনার ভেতর দিয়ে তিনি জীবনের বড় প্রশ্নগুলোর মুখোমুখি হন। পাঠক যেন তাঁর চোখ দিয়েই পৃথিবীকে দেখতে শেখে। এই বইটি একবার পড়লে সহজে ভুলা যায় না—এটি হুমায়ূনের জীবনের এক গভীর আত্মপ্রকাশ। প্রিয় পাঠক, খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরিতে বিভিন্ন ঘরনার প্রায় তিন হাজারের অধিক বই সংরক্ষিত আছে। পাঠকক্ষে বসে পড়ার পাশাপাশি ৩নং রায়পুর ইউনিয়েনের যে কেউ নাম এন্ট্রি করে এক সপ্তাহের জন্য বই বাসায় নিয়ে যেতে পারবেন। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৯ জুন, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| 📚✨ অনুপ্রেরণায় ভরা এক আলোকিত দিন ✨📚 | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির জন্য আজকের দিনটি হয়ে উঠেছে স্মরণীয় ও গর্বে ভরা। আজ খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির আমন্ত্রণে লাইব্রেরি পরিদর্শনে এসেছেন, ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত আমাদের এলাকার গর্বিত দুই সন্তান, যাঁরা এই লাইব্রেরিরই সদস্য ও পাঠক। এই যেন স্বপ্নেরই এক বাস্তব রূপ। 🌟 আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: 🔹 মোঃ নুরুল আবছার সবুজ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়। 🔹 মেহেদী হাসান আমজাদ সহকারী পুলিশ সুপার তাঁদের এই অসাধারণ অর্জন আমাদের খোর্দ্দ গহিরা গ্রামের তথা পুরো রায়পুর ইউনিয়নের প্রতিটি শিক্ষার্থী ও প্রতিটি পাঠকের জন্য এক বিশাল অনুপ্রেরণা। 📖 আরও উপস্থিত ছিলেন — 🏦 এম এ হান্নান, ব্যাংক কর্মকর্তা ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। 👨🏫 ইমরান হোসেন জুয়েল, সহকারী শিক্ষক, সরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। 💐 শুভকাঙ্খী হিসেবে আরও ছিলেন — আরিফুর ইসলাম লিটন ও মোঃ হেলাল উদ্দিন — যাঁরা সবসময় পাশে আছেন সাহস ও সহযোগিতার শক্তি হয়ে। এছাড়াও লাইব্রেরির কার্যনির্বাহী সদস্য মোঃ সোহেল, রাজ্জাক, হুমায়ুন, মনির, মানিক, বোরহান, সাজ্জাদ, রিফাত, আইয়ুব আলি, সাইমন রহমান, নাবির, নেজাম, রাকিব, আলি হোসেন, ফরহাদ প্রমুখ উপস্হিত ছিলেন। 👧👦 সম্মানিত অথিতিদের খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির সকল সদস্য ও পাঠকবৃন্দরা ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিবাদন জানাই। এরই সাথে ক্ষুদে পাঠকদের মাঝেও শিক্ষাসামগ্রী উপহার দিয়ে উৎসাহিত করা হয় — যেন তারাও একদিন হয়ে ওঠে এই দেশের পথপ্রদর্শক। 🎤অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন — আবু বক্কর সিদ্দিকী, সভাপতি, খোর্দ্দ গহিরা ব্রাইট ফিউচার অর্গানাইজেশান ও খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরি 🎙️অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোঃ তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, খোর্দ্দ গহিরা ব্রাইট ফিউচার অর্গানাইজেশান ও খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরি। 🔖 পাঠাগার শুধু বইয়ের স্তূপ নয় — এটি ভবিষ্যতের কারখানা। তোমার স্বপ্নের শুরু এখান থেকেই হতে পারে।। চলো, নতুন প্রজন্মকে অনুপ্রেরণার আলোয় পথ দেখাই। #খোর্দ্দ_গহিরা_পাবলিক_লাইব্রেরি #৪৩তম_বিসিএস #আমাদের_গর্ব #শিক্ষাই_আলো #জ্ঞান_হোক_সবার_অধিকার #স্বপ্ন_হোক_সবার | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৭ জুন, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ঈদ পুনর্মিলনী ২০২৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী ❤️ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২২ মে, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| সৈয়দ মুজতবা আলী স্মরণ… | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ অনুষদ ভবনের কনফারেন্স হলে জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক আয়োজিত সৈয়দ মুজতবা আলী স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির ২জন প্রতিনিধি অংশগ্রহণ করে। গহিরা অঞ্চলে বেড়ে উঠা স্নাতক সম্মান পর্যায়ের শিক্ষার্থী মোঃ সাইফুল ইসলাম এবং মোং রাকিবুল ইসলাম রাকিব সৈয়দ মুজতবা আলীর লেখা ‘চাচা কাহিনী’ এবং ‘ শবনম’ বইয়ের উপর রিভিউ করেন। বই রিভিউতে অংশগ্রহণ করে দু'জন ই বই এবং অর্থ পুরস্কার প্রাপ্ত হয়। দুইজনকে লাইব্রেরির কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। উক্ত অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো: আনোয়ার সাঈদ। আলোচক হিসেবে ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আলী আর রাজী এবং ইংরেজি বিভাগের জনাব জি এইচ হাবীব। সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক জনাব আফসানা বেগম। সঞ্চালনা করেন সহকারী পরিচালক জনাব মোহাম্মদ ইনামুল হক। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১০ এপ্রিল, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| সংস্কার কাজ ২০২৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির সংষ্কার কার্যক্রম। ❤️ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৬ এপ্রিল, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উন্মুক্ত পাঠচক্র- ২২, ০৫ এপ্রিল ২০২৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| উন্মুক্ত পাঠচক্র- ২২: খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির ধারাবাহিক আয়োজন উন্মুক্ত পাঠচক্রের ২২তম আসর আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বই: বিদ্রোহী পুরাণ লেখক: আরিফ রহমান মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে মূল আলোচক সরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইমরানুর রহমান জুয়েল স্যারের গঠনমূলক আলোচনার মাধ্যমে পাঠচক্র প্রোগ্রাম শুরু হয়। আলোচক শুরুতেই বলেন বইটির মূল উপজীব্য বিষয় হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি। বিদ্রোহী কবিতাটি লেখা হয় ডিসেম্বরের প্রথম দশকে। বন্ধু মুজাফফর আহমেদের সাথে থাকাকালীন সময়ে কবিতাটি লেখেন। কবিতাটিতে জ্ঞান এবং বাহু শক্তি দিয়ে শত্রুদের মোকাবিলা করতে বলা হয়। এছাড়া টিপু মুনশির আবৃত্তি করা বিদ্রোহী কবিতাটি শোনার জন্য আলোচক পাঠকদের উদ্বুদ্ধ করেন। আব্দুর রাজ্জাক, মোঃ আলী, মোঃ হালিম, মোঃ ছোবহান সহ পাবলিক লাইব্রেরির অন্যান্য পাঠকবৃন্দ পাঠচক্র প্রোগ্রামে উপস্থিত ছিলো। প্রিয় পাঠক খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরিতে বিভিন্ন ঘরনার প্রায় তিন হাজারের অধিক বই সংরক্ষিত আছে। পাঠক কক্ষে বসে পড়ার পাশাপাশি ৩নং রায়পুর ইউনিয়েনের যে কেউ নাম এন্ট্রি করে ১ সপ্তাহের জন্য বই বাসায় নিয়ে যেতে পারবেন। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৬ মার্চ, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫-এ মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৩ মার্চ, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২রা মে ২০১৫ সালের একটি দুর্লভ ছবি। | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ‘খোর্দ্দ গহিরা ব্রাইট ফিউচার অর্গানাইজেশন পাঠাগার’ নামকরণের মাধ্যমে ২০১০ সালের ১লা এপ্রিল লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। মোঃ সোহেলের নেতৃত্বে ২০১০ সালের ১৭ জন এসএসসি পরীক্ষার্থীর হাত ধরে সোহেলের পড়ার রুমে পাঠাগারের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১৫ সালের ২রা মে আনুষ্ঠানিকভাবে নিজস্ব স্থাপনায় লাইব্রেরি কার্যক্রম পরিচালনা শুরু হয়। ২০১৭ সালে বেসরকারি গ্রন্থাগার হিসেবে নিবন্ধনের সময় বিজ্ঞজনের পরামর্শে ‘খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরি’ নামকরণ করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের ছবিসমূহ |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||