|
গ্রন্থাগারের নাম: সমাজ বিকাশ পাঠাগার
ইমেইল: samajbikashpathagar@gmail.com
প্রতিষ্ঠার সাল ও তারিখ: ০১-০১-২০১৮
পূর্ণ ঠিকানা:
মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবন,
৩ কমরেড মণি সিংহ সড়ক, পুরানা পল্টন,
ঢাকা ১০০০
উপজেলা: ঢাকা ,
জেলা: ঢাকা,
বিভাগ: ঢাকা
| তালিকাভুক্তি নম্বর, প্রদানকারী প্রতিষ্ঠান ও তারিখ |
জাতীয় গ্রন্থকেন্দ্র, নম্বর ০৬০৮,
২৬-০৫-২০২৫ |
| তালিকাভুক্তি ডকুমেন্ট |
|
| গ্রন্থাগারের কার্যক্রম পরিচালনার স্থান |
মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবন, পঞ্চমতলা, ৩ কমরেড মণি সিংহ সড়ক, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| দৈনিক পত্রিকা ও সাময়িকীর সংখ্যা ও নাম |
৭টি |
| মোট সংগ্রহ/পাঠোপরকরণ সংখ্যা |
২০০০ সংখ্যা |
প্রতিদিন উপস্থিত গড় পাঠকের সংখ্যা |
২৫ জন |
| গত ১ বছর গ্রন্থাগারের কার্যক্রম |
সাপ্তাহিক পাঠচক্র চালু রাখা
বইপড়া প্রতিযোগিতা : কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের অরণ্য পাঠাগারে এর পাঠচক্রে িবশ কপি `সমাজ সভ্যতার ক্রমবিকাশ‘ ও হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া বইটি বিশ কপি দেয়া হয়েছে। বেস্ট রিডার্স অব উইক পুরষষ্কার প্রদান করা হচ্ছে।
ময়মনসিংহ মাদক প্রতিরোধ প্রয়াস এর অনুশীলন পাঠচক্রে `সমাজ সভ্যতার ক্রমবিকাশ‘ বইটির ২০ কপি দেয়া হয়েছে। বেষ্ট রিডার্স অব দ্য উইক পুস্কার দেয়া হচ্ছে।
সমাজ বিকাশ পাঠাগারের কার্যক্রমের প্রতিবেদন (জুলাই ২০২৫-মে ২০২৬)
সময়সূচি:
সমাজ বিকাশ পাঠাগার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। তবে সরকারি অফিস সময় অনুযায়ী পাঠাগার খোলার সময় পরিবর্তিত হয়ে থাকে।
পাঠক:
এখানে নানা বয়সী পাঠক পত্রিকা, সাময়িকী ও বই পাঠ করে থাকেন। জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত পাঠাগারে মোট ১৫৪৯ জন পাঠক দৈনিক পত্রিকা, সাময়িকী ও বই পাঠ করেছেন।
সাপ্তাহিক পাঠচক্র ‘শনিবারের আলোচনা’:
সমাজ বিকাশ পাঠাগারে প্রতি শনিবার সকাল ১১ থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর আলোচনা সভার আয়োজন হয়ে থাকে যা ‘শনিবারের আলোচনা’ নামে পরিচিত। পাঠাগার অথবা শহীদ মুনীর-আজাদ সভাকক্ষে সাহিত্য, বিজ্ঞান, দর্শন, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিল্পকলা, সংগীত প্রভৃতি বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। মাঝে মাঝে প্রাসঙ্গিক বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। বিভিন্ন বইয়ের উপরও আলোচনা হয়। এসব আলোচনায় দেশের প্রতিথযশা শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিক, বিজ্ঞানী, অধ্যাপক, রাজনীতিবিদ ও কবি-সাহিত্যিকগণ আলোচক হিসেবে অংশগ্রহণ করেন। প্রতি আলোচনায় গড়ে ৩০-৫০ জন উপস্থিত থাকেন। উপস্থিত বিদগ্ধ শ্রোতাগণও আলোচনায় অংশ নেন। ইতোমধ্যে শনিবারের আলোচনা বিদগ্ধজনের মধ্যে সমাদৃত হয়েছে।
জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত ৩৪টি আলোচনার আয়োজন করা হয়েছে। এসব হলোÑ
* বাংলাদেশে ক্যানসার চিকিৎসায় রেডিওথেরাপি, * মোহাম্মদ ফরহাদের বই ‘এক গুচ্ছ প্রবন্ধ’, *ইতিহাস কন্যা চলচ্চিত্র প্রদর্শন, * কমরেড মণি সিংহের বই ‘জীবন সংগ্রাম’, * কোয়ান্টাম কম্পিউটার ও ভবিষৎ সম্ভাবনা, *পরমাণু যুদ্ধের শঙ্কা ও বিশ্ব শান্তি, * বাঙালি জীবনে রবীন্দ্র-নজরুল সম্পর্কের আখ্যান, * আমাদের লোকসংস্কৃতিতে সহজিয়া ধারা, * আজন্ম বিপ্লবী রেবতি বর্মন বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা (৭৩তম প্রয়াণ বার্ষিকীর শ্রদ্ধার্ঘ্য), * ফিরে দেখা : শিক্ষা দিবস ’৬২, * বাংলাদেশের উপন্যাসে অন্ত্যজ জীবনের রূপায়ণ, * শিক্ষা দিবসের ভাবনা ও গুরুত্ব, * পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২৫, * গ্রিক দর্শনের আদিপর্ব, * রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি, * চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২৫, * হাসান আজিজুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা : হাসান আজিজুল হক ও জীবন ভাবনা, * রণেশ দাসগুপ্ত : জীবন ও সাহিত্য, * শহীদুল্লাহ কায়সার : সংগ্রাম ও সাহিত্য, * স্মরণ : মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী, * ভূমিকম্প : শঙ্কা ও বাস্তবতা, * প্লেটোর রিপাবলিক, * সত্যেন সেন রচিত ‘মহাবিদ্রোহের কাহিনি’, * জ্ঞানই মুক্তি আগামীর ভিত্তি (জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা), * মহান একুশের ভাষা শহীদ স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান : চেতনায় একুশ, * স্বাধীনতার মাস মার্চ, * ১৯৭১ : অসহযোগ আন্দোলন,* ভ্রমণ সাহিত্য, * মুক্তির গান ও তথ্যচিত্র প্রদর্শন, * ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডের ৭ জন শহীদের স্মৃতিতে স্মরণ আয়োজন, * ১৯০৫’র বঙ্গভঙ্গ, * শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ * দ্রোহের কবি প্রাণের কবি নজরুল, * প্রামাণ্যচিত্র ‘অলক্ষ্যে ঋত্বিক’ প্রদর্শিত হয়। উপর্যুক্ত আলোচনাসমূহে মোট উপস্থিতি ছিলেন ৮৮১ জন। উল্লেখ্য ‘ জ্ঞানই মুক্তি আগামীর ভিত্তি’ শীর্ষক জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬র আলোচনা, শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ এবং দ্রোহের কবি প্রাণের কবি নজরুল শিরোনামে আলোচনা জাতীয় গ্রন্থকেন্দ্রের নির্দেশনা মোতাবেক অনুষ্ঠিত হয়।
এ বছর পাঠাগার কমিটির ৮টি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে পাঠাগারের উন্নতিকল্পে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যার মধ্যে রয়েছে, ক) নিয়মিত পাঠাগার খোলা রাখা ও সময়মতো বন্ধ করা। খ) বিষয় ভিত্তিতে বই সাজানো। গ) পাঠাগারকে ব্যক্তিগত আলোচনা বা আড্ডার জায়গা না করে পড়াশুনা করার পরিবেশ তৈরির চেষ্টা করা। ঘ) বই-এর পাঠক সৃষ্টি করা। ঙ) পাঠাগারে তরুণ প্রজন্মকে যুক্ত করা।
২০ জুন, ২০২৬ সমাজ বিকাশ পাঠাগারের নিয়মিত আয়োজন শনিবারের আলোচনা অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. নিতাই কান্তি দাসের সভাপতিত্বে ও রুশো তাহেরের সঞ্চালনায় বাজেট-২০২৬ নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী। সম্পূরক আলোচনায় অংশ নেন মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সভাপতি শেখর দত্ত, লেখক-গবেষক মজিবর রহমান, বি এম শহিদুল হক ও বাংলা ধরিত্রীর প্রধান নির্বাহী দিলওয়ার হোসেন।
আলোচনায় বাজেট-২০২৬ এর নানাদিক যথা শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি, ফ্যামিলি কার্ড, মূল্যস্ফীতি, কর্মসংস্থান বৃদ্ধি, দেশের ব্যাংকিং খাতের অবস্থা, বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জসমূহ, বৈদেশিক ঋণ, টাকা ছাপানো, কর আদায়ে এনবিআ’র ব্যর্থতার ইতিহাস, বেসরকারি খাতের সম্প্রসারণ ও ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ হালনাগাদ তথ্য-উপাত্তসহ নিজস্ব বিশ্লেষণ তুলে ধরেন ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী। দীর্ঘ বক্তৃতায় এই তরুণ অর্থনীতিবিদ ও অধ্যাপক বাজেটকে প্রাঞ্জল ও সহজবোধ্যভাবে তুলে ধরতে সক্ষম হন। এবারের বাজেটে অনেক বেশি আশাবাদ ব্যক্ত করা হয়েছে, বাস্তব বিচারে তা পূরণ করা কঠিন। সম্পূরক আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বাজেট বা যে কোনো অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়িত করতে হলে প্রয়োজন উপযোগী রাজনীতি। কারণ অর্থনীতি ও রাজনীতি পরস্পরের পরিপূরক। উপস্থিত বিদগ্ধ শ্রোতাগণের পিনপতন নীরবতাই প্রমাণ করে। একই সঙ্গে এ ধরনের আলোচনার আয়োজন ও তাকে আমন্ত্রণের জন্য সমাজ বিকাশ পাঠাগারকে ধন্যবাদ জানান ড. সিদ্দিকী।
সমাজ বিকাশ পাঠাগারের দ্বিতীয় সাধারণ সভা আজ ২২ জুলাই ২০২৬, বুধবার মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের মুনির-আজাদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমাজ বিকাশ পাঠাগারের সভাপতি ড. নিতাই কান্তি দাস। প্রধান অতিথি ছিলেন মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সভাপতি শেখর দত্ত।
সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন। আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন পাঠাগারের অর্থ সম্পাদক বিএম শহিদুল হক। গঠনতন্ত্রের পরিমার্জন উপস্থাপন করেন মজিবর রহমান।
সাধারণ সম্পাদকের রিপোর্টের ওপর আলোচনা করেন স্বপন আচার্য, খান সিদ্দিকুর রহমান, যিশু বড়ুয়া, হালিম দাদা খান, কামরুজ্জামান ননী প্রমুখ। পাঠাগারের উন্নয়ন সম্পর্কে বক্তব্য দেন দিদারুল আলম ভূঁইয়া, সন্ডু সাহা, ইদ্রিস আলী ও অ্যাডভোকেট মোহাম্মদ আওলাদ হোসেন।
নতুন কমিটির ঘোষণা করেন অধ্যাপক আফজাল রহমান। নিম্নলিখিত কমিটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।
প্রধান অতিথি শেখর দত্ত পাঠাগারকে আরও সমৃদ্ধ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানান। তিনি ট্রাস্টের পক্ষ থেকে পাঠাগারকে আরও আধুনিক ও উন্নত করার প্রয়াস নেওয়া হবে বলে আশ্বাস দেন।
সভাপতি নিতাই কান্তি দাস পাঠাগারকে ঢাকা শহরের উল্লেখযোগ্য লাইব্রেরি হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় গৃহীত গঠনতন্ত্রের ভিত্তিতে নিম্নলিখিত কমিটি গঠন করা হয়।
নির্বাহী পরিষদ (২০২৬-২৮)
উপদেষ্টা পরিষদ: শেখর দত্ত, মুকুল চৌধুরী, আব্দুস সামাদ
সভাপতি নিতাই কান্তি দাস; সহ-সভাপতি কাশেম মাসুদ, প্রফেসর আফজাল রহমান, মজিবর রহমান; সাধারণ সম্পাদক রুশো তাহের; যুগ্ম সম্পাদক অধ্যাপক নেয়ামুল হক, দিলওয়ার হোসেন; কোষাধ্যক্ষ বিএম শহিদুল হক; প্রকাশনা সম্পাদক ড. হালিম দাদ খান; প্রচার সম্পাদক খান সিদ্দিকুর রহমান; সাংস্কৃতিক সম্পাদক ইদ্রিস আলী; সদস্য আভা দত্ত, কামরুজ্জামান ননী, হাবিব উদ্দিন, আতিউল ইসলাম প্রামানিক, অ্যাডভোকেট প্রহ্লাদ দেবনাথ |
| ক্যাটাগরি |
No Category. |
অনুদানের সাল ও তারিখ |
|
| অনুদান সম্পর্কিত তথ্য |
|
| গ্রন্থাগারের সভাপতি/সাধারণ সম্পাদক/পরিচালকের নাম
|
ড. নিতাই দাস |
| মোবাইল নম্বর |
০১৭১১৫৬৪৮৮৭
, ০১৭১১৫৬৪৮৮৭
|
হোয়াটস্যাপ নম্বর |
০১৬৮১০৫৩৮০৬ |
|