বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা

জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০
ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১
E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd
গ্রন্থাগারের বিস্তারিত তথ্য
গ্রন্থাগারের নাম: শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতন
ইমেইল: pathniketon@gmail.com
প্রতিষ্ঠার সাল ও তারিখ: ২৪-১২-১৯৮২
পূর্ণ ঠিকানা: গ্রামঃ বয়া, ডাকঃ রাজাবাড়ী, উপজেলাঃ নেছারাবাদ, জেলাঃ পিরোজপুর
উপজেলা: নেছারাবাদ (স্বরূপকাঠি) , জেলা: পিরোজপুর, বিভাগ: বরিশাল
তালিকাভুক্তি নম্বর, প্রদানকারী প্রতিষ্ঠান ও তারিখ জাগ্রকে/০৫২৩, ২৪-১০-২০২১
তালিকাভুক্তি ডকুমেন্ট
গ্রন্থাগারের কার্যক্রম পরিচালনার স্থান নিজস্ব স্থাপনায়। দানকৃত ৫ শতাংশ ভূমির উপর ফ্লোর পাকা টিন কাঠের নিজস্ব ঘর।
দৈনিক পত্রিকা ও সাময়িকীর সংখ্যা ও নাম দৈনিক-১টি, সপ্তাহিক-১টি
মোট সংগ্রহ/পাঠোপরকরণ সংখ্যা ০ সংখ্যা প্রতিদিন উপস্থিত গড় পাঠকের সংখ্যা ১৫ জন
গত ১ বছর গ্রন্থাগারের কার্যক্রম গত এক বছরের কার্যক্রম ( ২০২৪-২০২৫)ঃ ১. জাতী গ্রন্থপাঠ প্রতিযোগিতা, ২০২৪- ২০২৫ এ অংশগ্রহণ। ২. স্কুল ও কলেজ ছাত্রছাত্রীদের নিয়ে চারটি পাঠচক্র আয়োজন। ৩. প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ছয়টি পাঠচক্র আয়োজন। ৪. পাঠাগার গৃহ মেরামত। ৫. পাঠাগারের পাঁচটি রেক মেরামত। ৬. পাঠাগারের সংযোগ রাস্তা নির্মান। ৭. ৩০টি প্লাস্টিক চেয়ার ক্রয়। ৮. বয়া গ্রামের ৩৩টি বাড়ির পাঠক জরিপ ( চলমান) ৯. পাঠাগারের বইয়ের ক্যাটালগ পুণঃবিন্যাস।
ক্যাটাগরি No Category. অনুদানের সাল ও তারিখ
অনুদান সম্পর্কিত তথ্য
গ্রন্থাগারের সভাপতি/সাধারণ সম্পাদক/পরিচালকের নাম মো: শাহাবুদ্দিন খান
মোবাইল নম্বর ০১৮২০৫৩৩৮৬০ , ০১৮২০৫৩৩৮৬০ হোয়াটস্যাপ নম্বর ০১৮২০৫৩৩৮৬০
অনুদান সম্পর্কিত তথ্য
ক্রমিক অর্থবছর ক্যাটাগরি তারিখ টাকার পরিমান তথ্য
২০২৩-২০২৪ ১৯৭০-০১-০১
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ
গ্রন্থাগারের ছবিসমূহ

জাতীয় গ্রন্থাগার দিবস,২০২৬ উদযাপন

Library Image
গ্রন্থাগারের কার্যক্রম
২ আগস্ট, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপিত
image
শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতনে গত ২৬/০৬/২০২৬ খ্রি: তারিখ অপরাহ্নে পাঠাগার গৃহে রবীন্দ্র- নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে পাঠচক্র, কবিতা আবৃত্তি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন অরণি পাঠাগারের সভাপতি ও সাধারণ সম্পাদক। পাঠাগারের নির্বাহী কমিটির সদস্য বৃন্দ ও সাধারণ সদস্য বৃন্দসহ স্থানীয় ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।
১৩ জুন, ২০২৬ ১:৩৬ অপরাহ্ণ
নববর্ষ ১৪৩৩ উদযাপিত।
image
শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতনে গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ অপরাহ্নে শুভ নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাঠাগারের পাঠক পাঠিকা ও এলাকার ছাত্র ছাত্রীরা এতে অংশ নেয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সহ-সভাপতি ্এ কে ্এম রেজাউল কবিরের সভাপতিত্বে পাঠাগারের নির্বাহী কমিটির সদস্য্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
১০ এপ্রিল, ২০২৬ ১:৫২ অপরাহ্ণ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত ।
image
শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতনে গত ২১ ফেব্রুয়ারি শনিবার অপরাহ্নে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব এ কে এম রেজাউল কবির, প্রধান শিক্ষক, সুটিয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বক্তব্য রাখেন সর্বজনাব মোঃ জহুরুল হক, আ ন ম শেরজাহান খান, আব্দুল্লাহ আল মামুন শাহীন প্রমূখ। পাঠাগারের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সকল বয়সী পাঠক পাঠিকা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত।
image
শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতন, নেছারাবাদ, পিরোজপুর-এ গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ অপরাহ্ন ৩টায় মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাঠাগারের নবীন ও প্রবীন সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন । আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব এ কে এম রেজাউল কবির, প্রধান শিক্ষক, সুটিয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঠাগারের সহ- সভাপতি । আলোচনায় বক্তব্য রাখেন জনাব মোঃ জহুরুল হক, সিনিয়র শিক্ষক, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, জনাব মোঃ সবুর হোসেন, প্রভাষক, সরকারি স্বরূপকাঠি কলেজ, জনাব আ ন ম শের জাহান খান, প্রধান শিক্ষক, মধ্য সুটিয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সভায় আমাদের জাতীয় জীবনে মুক্তি সংগ্রামের ধারাবাহিক ইতিহাস, মহান মুক্তিযুদ্ধের প্রভাব,গুরুত্ব ও জুলাই বিপ্লবের তাৎপর্য বক্তাগণ তুলে ধরেন। তাৎপর্যপূর্ণ সমাপনী বক্তব্য রাখেন সভার সভাপতি জনাব এ কে এম রেজাউল কবির। অনুষ্ঠানের শুরু ও শেষ ভাগে পাঠাগারের ছাত্রছাত্রী সদস্যরা মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করেন।
১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন
image
শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতনের উদ্যোগে গত ৫ ফেব্রুয়ারি অপরাহ্নে পাঠাগার গৃহে উদযাপিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। এ উপলক্ষে ছাত্র ছাত্রী ও পাঠাগারের নিয়মিত পাঠকদের নিয়ে একটি পাঠচক্র অনুষ্ঠিত হয়। পাঠচক্রে অংশগ্রহণকারীদের মধ্যে তিনজন পাঠককে পুরষ্কার হিসেবে বই উহার দেয়া হয়। এছাড়া "জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি" প্রতিপাদ্য বিষয়কে মূল থিম হিসেবে তুলে ধরে জাতীয় গ্রন্থাগার দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্র ছাত্রী, পাঠাগারের নিয়মিত সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২৭ ডিসেম্বর, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ন
জাতীয়ভিত্তক গ্রন্থপাঠ কার্যক্রম-২০২৫ এর পাঠাগার পর্যায়ের মূল্যায়ন সভা অনুষ্ঠিত।
image
শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতন, নেছারাবাদ, পিরোজপুর-এ গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ অপরাহ্ন ৩টায় জতীয় গ্রন্থ কেন্দ্র কর্তৃক আয়োজিত জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম,২০২৫- এর পাঠাগার পর্যায়ের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুল ও কলেজ পর্যায়ের ২০ জন সদস্য এবং পাঠাগারের নবীন ও প্রবীন সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। মূল্যায়ন সভায় সভাপতিত্ব করেন জনাব এ কে এম রেজাউল কবির, প্রধান শিক্ষক, সুটিয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঠাগারের সহ- সভাপতি । সভায় পাঠাগারের ২০ জন প্রতিযোগী তাদের পাঠ প্রতিক্রিয়া উপস্থাপন করেন। পাঠপ্রতিক্রিয়া বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন জনাব মোঃ জহুরুল হক, সিনিয়র শিক্ষক, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, জনাব মোঃ সবুর হোসেন, প্রভাষক, সরকারি স্বরূপকাঠি কলেজ, জনাব আ ন ম শের জাহান খান, প্রধান শিক্ষক, মধ্য সুটিয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জনাব আব্দুল্লাহ আল আমীন, প্রধান শিক্ষক, কলার দোয়ানিয়া প্রতিবন্ধী বিদ্যালয়। উপস্থাপনার উপর তাৎপর্যপূর্ণ সমাপনী বক্তব্য রাখেন সভার সভাপতি জনাব এ কে এম রেজাউল কবির। অনুষ্ঠানের শেষ ভাগে প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়ে।
২০ ডিসেম্বর, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন
image
শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতনে গত ১৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ বিকাল ৩:০০টায় উদযাপিত হয় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী। অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর জীবনী, কর্ম, আদর্শ ও অবদানের উপর দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। পাঠাগারের নির্বাহী কমিটি, সাধারণ সদস্য ও ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহন করেন। জনাব মোঃ রেজাউল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনাব মোঃ জহুরুল হক, জনাব মোঃ সবুর আহমেদ, জনাব আঃ রহমান ও আ ন ম শের জাহান খান প্রমুখ। আলোচনা সভা শেষে নবীজীর শানে দুরুদ ও মিলাদ পাঠ করা হয়।
২০ ডিসেম্বর, ২০২৫ ৭:৩৪ পূর্বাহ্ন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী পলিত।
image
শেরে বাংলা আদর্শ পাঠ নিকেতনে গত ৫ সেপ্টেম্বর শুক্রবার অপরাহ্ন ৩:০০টায় পালিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যু বার্ষিকী। জনাব মোঃ রেজাউল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ জহুরুল হক, আ ন ম শেরজাহান খান ও জনাব সবুর আহমেদ। সভায় কাজী নজরুল ইসলামের কৈশোর , যৌবন, সৈনিক জীবন, সাহিত্য চর্চা, বাংলা সাহিত্য ও সংস্কৃতেতে তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা হয়। সবশেষে কবির রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
১৭ ডিসেম্বর, ২০২৫ ৮:২৭ পূর্বাহ্ন
শেরে বাংলা এ কে ফজলুল হকের জন্ম বার্ষিকী উদযাপন।
image
গত ২৬ অক্টোবর তারিখে শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতনে উদযাপিত হয় অবিভক্ত বাংলার অন্যতম নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্ম বার্ষিকী। এ উপলক্ষে পাঠাগারের সহ সভাপতি জনাব রেজাউল কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শেরেবাংলা এ কে ফজলুল হকের শিক্ষাজীবন, কর্মজীবন এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদানের উপর আলোকপাত করে বক্তব্য রাখা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
২ ডিসেম্বর, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতা -২০২৪ এ-র পাঠাগার পর্যায়ের মূল্যায়ন সভা অনুষ্ঠিত।
image
জাতীয় গ্রন্থ কেন্দ্র কর্তৃক আয়োজিত জাতীয় গ্রন্থ পাঠ প্রতিযোগিতা -২০২৪ এ ক ও খ দুটি গ্রুপে শেরে বাংলা আদর্শ পাঠ নিকেতনের ১৫+১৫=৩০ জন পাঠক অংশ নেয়। গতি ২১/০২/২০২৪ খ্রিঃ তারিখে পাঠাগার পর্যায়ের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। মূল্যায়ন সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহাবুদ্দিন খান। উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক জনাব মোঃ শহীদুল ইসলাম বাহাদুর, প্রভাষক জনাব মোঃ সবুর হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মোঃ আতিক উল্লাহ, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুর রশিদ, সহকারী শিক্ষক মোঃ জহুরুল হোক, প্রধান শিক্ষক (প্রাবি) জনাব মোঃ রেজাউল কবির ও জনাব আ ন ম শের জাহান খান। এছাড়া পাঠাগার কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পাঠক পাঠিকাগণ গ্রুপ ভিত্তিক তাদের রিভিউ লিখিত ও মৌখিকভাবে উপস্থাপন করেন। এর ভিত্তিতে সম্মানিত মূল্যায়নকারীবৃন্দ প্রতি গ্রুপে ৫ জন করে মোট ১০ জন শ্রেষ্ঠ প্রতিযোগী বাছাই করেন।
১২ নভেম্বর, ২০২৫ ৮:৫৫ পূর্বাহ্ন
পাঠাগারে বইয়ের ক্যাটালগ হালনাগাদকরণ
image
পাঠাগারের বইয়ের ক্যাটালগটি অনেক বছরের পুরাতন।ইতোমধ্যে অনেক বই নষ্ট হয়ে গেছে বলা হারিয়ে গেছে। আবার অনেক নতুন বই পাঠাগারে সংযোজিত হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বর্তমানে পাঠযোগ্য ৩৪০০ খানা বইয়ের ক্যাটালগ ২০২৪-২০২৫ অর্থ-বছরে হালনাগাদ করা হয়েছে।
১১ নভেম্বর, ২০২৫ ৩:৩৮ পূর্বাহ্ন
পাঠক নিবন্ধন কার্যক্রমঃ
image
২০২৪-২০২৫ অর্থ বছরে বয়া গ্রামের ৩৩টি বাড়িতে তৃতীয় হতে তদূর্ধ্ব শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের তথ্য সংগ্রহ করে তাদের নাম তালিকা করে পাঠাগারে সংরক্ষণ করা হয়েছে। তাদেরকে আগামী এক বছরের মধ্যে পাঠাগারের পাঠক সদস্য হিসেবে নিবন্ধিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ২৫ জন ছাত্র-ছাত্রীকে নিবন্ধিত করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের বয়স, শ্রেণি ও আগ্রহ বিবেচনায় তাদের জন্য বই বাছাই করে তাদের পাঠাভ্যাস বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
৫ নভেম্বর, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ
পাঠাগারের সংযোগ রাস্তা নির্মানঃ
image
ইতোপূর্বে পাঠাগারের সাথে গ্রামীন প্রধান রাস্তার কোন সংযোগ রাস্তা ছিল না।বৃষ্টির দিনে পাঠাগারে আসা-যাওয়ায় অসুবিধা হতে। ২০২৪-২০২৫ অর্থ বছরে গ্রামের মূল রাস্তার সাথে পাঠাগারের একটি পাকা সংযোগ রাস্তা নির্মান করা হয়েছে।
৫ নভেম্বর, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
বই মেরামত ও বাঁধাইকরণঃ
image
পাঠাগারের শতাধিক বইয়ের বাঁধাই নষ্ট হয়ে যাওয়ায় পাঠাগারে প্রাপ্ত অনুদান তহবিল দ্বারা ২০২৪-২০২৫ অর্থ -বছরে ১১০ খানা বই বাঁধাই ও মেরামত করা হয়েছে।
৫ নভেম্বর, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ
পাঠাগারের ৫ টি রেক মেরামতঃ
image
পাঠাগারের ৫টি কাঠের রেক কোথাও কোথাও নষ্ট হয়েছে, পোকায় ধরেছে। রংও বিবর্ণ হয়ে গেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত অনুদান তহবিল দ্বারা ২০২৪-২০২৫ অর্থ বছরে পাঠাগারের ক্ষতিগ্রস্ত ৫টি রেক মেরামত ও সংস্কার করা হয়েছে।
৫ নভেম্বর, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ
পাঠাগার গৃহ মেরামত ও সংস্কারঃ
image
বর্তমান পাঠাগার গৃহটি ১৯৯৫ সালে নির্মিত। ইতোমধ্যে গৃহটির দরজা, জানালা, বেড়া ও টিনের চাল যথেষ্ঠ ক্ষতিগ্রস্থ হয়েছে। গৃহের রং একেবারেই বিবর্ণ হয়ে গেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত অনুদান ও স্থানীয় অনুদান তহবিল দ্বারা ২০২৪-২০২৫ অর্থ বছরে গৃহটিকে ছাউনির টিন পরিবর্তনসহ মেরামত ও সংস্কার করা হয়েছে।
২৭ অক্টোবর, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ
২০১২-২০১৩ অর্থবছরে জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে ১,২০,০০০/- টাকা অনুদান প্রাপ্তি।
image
শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতন ২০১২-২০১৩ অর্থ বছরে জাতীয় গ্রন্থ কেন্দ্র হতে ১,২০,০০০/- টাকা অনুদান পায়; যার মধ্যে ৬০,০০০/- টাকার বই জাতীয় গ্রন্থ কেন্দ্র হতে সরবরাহ দেয়া হয় এবং বাকি ৩০০,০০০/- টাকা পাঠাগারের আসবাবপত্র ও ৩০,০০০/- টাকা যন্ত্রপাতি, সাজ-সরঞ্জাম, মেরামত ও সংস্কার খাতে ব্যয় করা হয়। বরাদ্দ পত্রের ছবি সংযুক্ত করা হলো।
২৭ অক্টোবর, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ
২০০৬-২০০৭ অর্থবছরে জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে ৯,৩৮৫.৬৮ টাকা অনুদান প্রাপ্তি।
image
শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতন ২০০৬-২০০৭ অর্থ বছরে জাতীয় গ্রন্থ কেন্দ্র হতে ৯,৩৮৫.৬৮ টাকা অনুদান পায়; যার মধ্যে ৪,৬৯২.৮৪ টাকার বই জাতীয় গ্রন্থ কেন্দ্র হতে সরবরাহ দেয়া হয় এবং বাকি ৪,৬৯২.৮৪ টাকা দিয়ে পাঠাগারের আসবাবপত্র, যন্ত্রপাতি, সাজ-সরঞ্জাম, মেরামত ও সংস্কার খাতে ব্যয় করা হয়। বরাদ্দ পত্রের ছবি সংযুক্ত করা হলো।
২৭ অক্টোবর, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ
২০০৩-২০০৪ অর্থবছরে জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে ২৫,০০০/- টাকা অনুদান প্রাপ্তি।
image
শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতন ২০০৩-২০০৪ অর্থ বছরে জাতীয় গ্রন্থ কেন্দ্র হতে ২৫,০০০/- টাকা অনুদান পায়; যার মধ্যে ১৫,০০০/- টাকার বই জাতীয় গ্রন্থ কেন্দ্র হতে সরবরাহ দেয়া হয় এবং বাকি ১০,০০০/- টাকা দিয়ে পাঠাগারের আসবাবপত্র, যন্ত্রপাতি, সাজ-সরঞ্জাম, মেরামত ও সংস্কার খাতে ব্যয় করা হয়। বরাদ্দ পত্রের ছবি সংযুক্ত করা হলো।
২৭ অক্টোবর, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
২০০২-২০০৩ অর্থবছরে জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে ২৮,০০০/- টাকা অনুদান প্রাপ্তি।
image
শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতন ২০০২-২০০৩ অর্থ বছরে জাতীয় গ্রন্থ কেন্দ্র হতে ২৮,০০০/- টাকা অনুদান পায়; যার মধ্যে ১৬,৮০০/- টাকার বই জাতীয় গ্রন্থ কেন্দ্র হতে সরবরাহ দেয়া হয় এবং বাকি ১১,২০০/- টাকা দিয়ে পাঠাগারের আসবাবপত্র, যন্ত্রপাতি, সাজ-সরঞ্জাম, মেরামত ও সংস্কার খাতে ব্যয় করা হয়। বরাদ্দ পত্রের ছবি সংযুক্ত করা হলো।
২৭ অক্টোবর, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ
২০০১-২০০২ অর্থবছরে জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে ৩০,০০০/- টাকা অনুদান প্রাপ্তি।
image
শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতন ২০০১-২০০২ অর্থ বছরে জাতীয় গ্রন্থ কেন্দ্র হতে ৩০,০০০/- টাকা অনুদান পায়; যার মধ্যে ১৮,০০০/- টাকার বই জাতীয় গ্রন্থ কেন্দ্র হতে সরবরাহ দেয়া হয় এবং বাকি ১২,০০০/- টাকা দিয়ে পাঠাগারের আসবাবপত্র, যন্ত্রপাতি, সাজ-সরঞ্জাম, মেরামত ও সংস্কার খাতে ব্যয় করা হয়। বরাদ্দ পত্রের ছবি সংযুক্ত করা হলো।
২৭ অক্টোবর, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ
১৯৯৮-৯৯ অর্থবছরে জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে ৫০,০০০/- টাকা অনুদান প্রাপ্তি।
image
শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতন ১৯৯৮-১৯৯৯ অর্থ বছরে জাতীয় গ্রন্থ কেন্দ্র হতে ৫০,০০০/- টাকা অনুদান পায়; যার মধ্যে ২৫,০০০/- টাকার বই জাতীয় গ্রন্থ কেন্দ্র হতে সরবরাহ দেয়া হয় এবং বাকি ২৫,০০০/- টাকা দিয়ে পাঠাগারের আসবাবপত্র, যন্ত্রপাতি, সাজ-সরঞ্জাম, মেরামত ও সংস্কার খাতে ব্যয় করা হয়। বরাদ্দ পত্রের ছবি সংযুক্ত করা হলো।
২৭ অক্টোবর, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ
১৯৯৪-৯৫ অর্থবছরে জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে ১,২০,০০০/- টাকা অনুদান প্রাপ্তি।
image
শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতন ১৯৯৪-১৯৯৫ অর্থ বছরে জাতীয় গ্রন্থ কেন্দ্র হতে ১,২০,০০০/- টাকা অনুদান পায়; যার মধ্যে ৬০,০০০/- টাকার বই জাতীয় গ্রন্থ কেন্দ্র হতে সরবরাহ দেয়া হয় এবং বাকি ৬০,০০০/- টাকা দিয়ে পাঠাগারের আসবাবপত্র, যন্ত্রপাতি, সাজ-সরঞ্জাম, মেরামত, সংস্কার ও নির্মাণ খাতে ব্যয় করা হয়। বরাদ্দ পত্রের ছবি সংযুক্ত করা হলো।
২৭ অক্টোবর, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ
২০০৪-২০০৫অর্থ বছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে অনুদান প্রাপ্তি
image
শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতন ২০০৪-২০০৫ অর্থ বছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে ১১,০০০/- টাকা অনুদান পায়; যার মধ্যে ৫৫০০/- টাকার বই জাতীয় গ্রন্থ কেন্দ্র হতে সরবরাহ দেয়া হয় এবং বাকি ৫৫০০/- টাকা দিয়ে পাঠাগারের দৈনন্দিন ব্যয় মিটানো হয়। বরাদ্দ পত্রের ছবি সংযুক্ত করা হলো।
২৭ অক্টোবর, ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ
২০০৩-২০০৪ অর্থ বছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে অনুদান প্রাপ্তি
image
শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতন ২০০৩-২০০৪ অর্থ বছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে ১০,০০০/- টাকা অনুদান পায়; যার মধ্যে ৫০০০/- টাকার বই জাতীয় গ্রন্থ কেন্দ্র হতে সরবরাহ দেয়া হয় এবং বাকি ৫০০০/- টাকা দিয়ে পাঠাগারের দৈনন্দিন ব্যয় মিটানো হয়। বরাদ্দ পত্রের ছবি সংযুক্ত করা হলো।
২৭ অক্টোবর, ২০২৫ ১২:১২ অপরাহ্ণ
২০০১-২০০২ অর্থ বছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে অনুদান প্রাপ্তি
image
শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতন ২০০১-২০০২ অর্থ বছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে ১০,০০০/- টাকা অনুদান পায়; যার মধ্যে ৫০০০/- টাকার বই জাতীয় গ্রন্থ কেন্দ্র হতে সরবরাহ দেয়া হয় এবং বাকি ৫০০০/- টাকা দিয়ে পাঠাগারের দৈনন্দিন ব্যয় মিটানো হয়। বরাদ্দ পত্রের ছবি সংযুক্ত করা হলো
২৭ অক্টোবর, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ
১৯৯৮-৯৯ অর্থ বছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে অনুদান প্রাপ্তি
image
শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতন ১৯৯৮-১৯৯৯ অর্থ বছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে ৭,০০০/- টাকা অনুদান পায়; যার মধ্যে ৩,৫০০/- টাকার বই জাতীয় গ্রন্থ কেন্দ্র হতে সরবরাহ দেয়া হয় এবং বাকি ৩,৫০০/- টাকা দিয়ে পাঠাগারের দৈনন্দিন ব্যয় মিটানো হয়। বরাদ্দ পত্রের ছবি সংযুক্ত করা হলো।
২৭ অক্টোবর, ২০২৫ ১২:০০ অপরাহ্ণ
১৯৯৬-৯৭ অর্থ বছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে অনুদান প্রাপ্তি
image
শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতন ১৯৯৬-১৯৯৭ অর্থ বছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে ৫,০০০/- টাকা অনুদান পায়; যার মধ্যে ২,৫০০/- টাকার বই জাতীয় গ্রন্থ কেন্দ্র হতে সরবরাহ দেয়া হয় এবং বাকি ২,৫০০/- টাকা দিয়ে পাঠাগারের দৈনন্দিন ব্যয় মিটানো হয়। বরাদ্দ পত্রের ছবি সংযুক্ত করা হলো।
২৭ অক্টোবর, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ন
১৯৯৪-৯৫অর্থ বছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে অনুদান প্রাপ্তি
image
শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতন ১৯৯৪-১৯৯৫ অর্থ বছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে ১০,০০০/- টাকা অনুদান পায়; যার মধ্যে ৫০০০/- টাকার বই জাতীয় গ্রন্থ কেন্দ্র হতে সরবরাহ দেয়া হয় এবং বাকি ৫০০০/- টাকা দিয়ে পাঠাগারের দৈনন্দিন ব্যয় মিটানো হয়ে। বরাদ্দ পত্রের ছবি সংযুক্ত করা হলো।
২৭ অক্টোবর, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ন
১৯৯০-৯১ অর্থ বছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে অনুদান প্রাপ্তি
image
শেরেবাংলা আদর্শ পাঠ নিকেতন ১৯৯০-৯১ অর্থ বছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে ১০,০০০/- টাকা অনুদান পায়; যার ৫০০০/- টাকা দিয়ে বই কেনা হয় এবং বাকি ৫০০০/- টাকা দিয়ে পাঠাগারের দৈনন্দিন ব্যয় মিটানো হয়ে। বরাদ্দ পত্রের ছবি সংযুক্ত করা হলো।
Back