|
জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০ ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১ E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd গ্রন্থাগারের বিস্তারিত তথ্য |
||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
গ্রন্থাগারের নাম: চিরি নদীর বাতিঘর
ইমেইল: chirinodirbatighor@gmail.com প্রতিষ্ঠার সাল ও তারিখ: ১১-০৩-২০১৮
পূর্ণ ঠিকানা:
গ্রাম: উপজেলা চত্বর, পো:চিরিরবন্দর, উপজেলা:চিরিরবন্দর, জেলা: দিনাজপুর।
উপজেলা: চিরিরবন্দর , জেলা: দিনাজপুর, বিভাগ: রংপুর
|
||||||||||||||||||||||||||||||||||||||||
অনুদান সম্পর্কিত তথ্য |
|
|||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ |
||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের কার্যক্রম |
||||||||||||||||||||||||||||||||||||||||
| ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| চিরি নদীর বাতিঘর (পাঠাগার) আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| আজ বেলা সাড়ে ১১টায় চিরি নদীর বাতিঘর কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের হোসেন রেসিডেন্সিয়াল স্কুলের প্রিন্সিপাল জনাব মিজানুর রহমান। তিনি স্যাকের বিগত বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং ভাষা শহিদদের জীবনাদর্শ থেকে শিক্ষা গ্রহণ ও মাতৃভাষা দিবসের চেতনা হৃদয়ে লালন করার আহ্বান জানান। তিনি চিরি নদীর বাতিঘরের এসব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের বইপ্রেমী হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে এবং তাদের নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে সকাল ১০টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। পরে বাতিঘরের সদস্য ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আমরা বিশ্বাস করি, চিরিরবন্দরের বুকে একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবামূলক বৃহত্তর সংগঠন হিসেবে চিরি নদীর বাতিঘরের এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থীদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে। এটি তাদের নেশা ও অসুস্থ আসক্তি থেকে দূরে রেখে বইপ্রেমী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। পাশাপাশি নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:১৩ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| চিরিরবন্দরে জাতীয় গ্রন্থাগার দিবস- ২০২৬ উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত "চিরি নদীর বাতিঘর" পাঠাগার যা শিক্ষানগরী চিরিরবন্দরের ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বই পড়ার চাহিদা মিটিয়ে জ্ঞানের আলো ছড়িয়ে চলেছে। সারাবছর শিক্ষার্থীদের মেধা ও মননের উন্নয়নের নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকে পাঠাগারটি। এরই ধারাবাহিকতায় গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় গ্রন্থাগার দিবসটি বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। বাংলাদেশ সরকার ২০১৮ সাল থেকে ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবসটি উদযাপন করে আসছে। উল্লেখ যে, চিরি নদীর বাতিঘর পাঠাগারটিও তাদের জন্ম ২০১৮ সাল থেকে এই দিবসটি পালন করে আসছে। উপজেলার দুটি স্বনামধন্য স্কুল মেহের হোসেন রেসি. মডেল স্কুল ও রিয়াজুল মদিনা ইসলামিক স্কুলের প্রায় ৫৫ জন শিক্ষার্থীরা অংশ নেয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। এছাড়া সারাবছরে সবচেয়ে বেশি বই পড়া পাঠাগারের সদস্যদেরকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের উপহার, বই ও সার্টিফিকেট প্রদান করা হয়। চিরিরবন্দরের শিক্ষার্থী ও জ্ঞানপিপাসু মানুষের বই সরবরাহের মধ্য দিয়ে পাঠাগারটি এরই মধ্যে বেশ সুনাম অর্জন করেছে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরি নদীর বাতিঘর- পাঠাগারের অবৈতনিক গ্রন্থাগারিক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: মোকছেদ আলী। অনুষ্ঠানের শুরুতে তিনি শিক্ষার্থীদের নিয়ে র্যালীতে শ্লোগানের মাধ্যেম সদস্যদের উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তাকিম আল হাসনাত, সাংগঠনিক সম্পাদক, চিরি নদীর বাতিঘর। এসময় চিরি নদীর বাতিঘর পাঠাগার পরিচালনা কমিটির সদস্য মাহমুদুল হাসান, শাহরিয়ার শাহিদ, শামীম, তন্ময় রায়, আকিবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের হোসেন স্কুলের চারুকলা বিভাগের শিক্ষিকা মোছা মুনমুন আক্তার। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২২ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম- ২০২৫ এ চিরি নদীর বাতিঘর- এ গ্রন্থ মূল্যায়ন অনুষ্ঠান | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম- ২০২৫ এর গ্রন্থ মূল্যায়ন অনুষ্ঠানে বিচারকগণ ১৭ টি লেখার মধ্যে দুই গ্রুপ হতে ১০ টি লেখা বাছাই করেন। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৮ অক্টোবর, ২০২৫ ৯:১৬ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| এসএসসি- ২০২৫ সালে চিরিরবন্দর উপজেলা থেকে জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| চিরি নদীর বাতিঘর পাঠাগার-এর উদ্যোগে আয়োজিত হলো এক অনন্য কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ১৫৬ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এ গৌরবময় আয়োজনে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা তুজ জোহরা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— চিরি নদীর বাতিঘর পাঠাগারের সভাপতি হাবিবুর রহমান ও সদস্যরা। ফ্যাশন ফ্যাক্টরির চেয়ারম্যান ও চিরি নদীর বাতিঘরের উপদেষ্টা জনাব রুকুনুজ্জামান রোকন প্রকৌশলী জেমী ডা. মাজেদুর রহমান মেহের হোসেন রে: মডেল স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান আমেনা-বাকী রে: মডেল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর চিরি নদীর বাতিঘরের অনারী লাইব্রেরিয়ান- বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: মোকছেদ আলী। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৬ এপ্রিল, ২০২৫ ১:১০ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস-২০২৫ উপলক্ষ্যে 'জাতীয় গ্রন্থকেন্দ্র' আয়োজিত প্রতিযোগিতায় চিরি নদীর বাতিঘরের অংশগ্রহণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| বিশ্ব গ্রন্থ দিবস- ২০২৫ সালে উদযাপন উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মমন্ত্রনালয়ের অধীন 'জাতীয় গ্রন্থকেন্দ্র' দেশের বেসরকারি পাঠাগারগুলোর পাঠকদের কাছে তাঁদের নিকট পঠিত প্রিয় বইয়ের উপর লিখিত আলোচনা বা রচনা বা প্রবন্ধ আহবান করে। আপনাদের প্রিয় চিরি নদীর বাতিঘর থেকে পাঠক রাফি ইসলাম (রিশাদ) অংশগ্রহণ করে। ১ম ধাপে দেশের ৩৫ টি পাঠাগারের মধ্যে যে স্থান দখল করে এবং২৩ এপ্রিল, ২০২৫ জাতীয় গ্রন্থকেন্দ্র, ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে সে তাঁর লিখিত রচনা বা প্রবন্ধের উপর ৪ মিনিট উপস্থাপন করে। অনুষ্ঠানে বাতিঘরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলো বাতিঘরের সদস্য আহসান হাবিব রিপন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী রাফিকে গ্রন্থকেন্দ্র হতে বই, সার্টিফিকেট ও যাতায়াত অর্থ প্রদান করা হয়। এবং বাতিঘরের নামেও সার্টিফিকেট ও একটি বই উপহার দেওয়া হয়। আয়োজন চমৎকার ছিলো। এমন আয়োজন পাঠকদের বই পড়তে আগ্রহী করে তুলবে। বিশ্ব বই দিবসে সকলের প্রতি আহবান, হার্ড কপি/ সফট কপি/ অডিও বুক যেটাই পড়ুন না কেনো! বই পড়ুন| নিজেকে সমৃদ্ধ করুন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৪ মার্চ, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৫ ফেব্রুয়ারী ২০২৫ চিরিনদীর বাতিঘর কতৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| বই পাঠ ও পাঠাগারে সদস্য আগমন বাড়ানোর প্রয়াস হিসেবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আলাদাভাবে আয়োজন না করে, গত ৫ ফেব্রুয়ারী 'জাতীয় গ্রন্থাগার-২০২৫' উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি পাঠাগারে অনুষ্ঠিত হলেও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয় নির্বাচিত প্রতিযোগিদের নিজ নিজ স্কুলে। যাতে করে বই পাঠ ও পাঠাগারে আগমনের প্রয়োজনীয়তা তৈরি হয় স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের মাঝে। উল্লেখ্য, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার প্রাণকেন্দ্রে প্রায় ১৮টি বেসরকারি তাঁদের পাঠ কার্যক্রম সুচারুরুপে পরিচালনা করলেও স্থানীয়ভাবে একমাত্র পাঠাগার হিসেবে "চিরি নদীর বাতিঘর" সহ-শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের নানাভাবে পাঠাগারমূখী করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। উক্ত পুরস্কার বিরতণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহের-হোসেন রেসিডেনসিয়াল মডেল স্কুল, চিরিরবন্দর, দিনাজপুরের প্রধান শিক্ষক জনাব, মো: মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংরেখা একাডেমির পরিচালক এম,জি রফিক স্যার, বাংলাদেশ ফ্যাশন ফ্যাক্টরি চেয়ারম্যান জনাব মোঃ রুকুনুজ্জামান( বুলু), ছাত্র সংগঠন স্যাক-এর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো: আসাদুল্লাহ আল গালিব, চিরি নদীর বাতিঘর পাঠাগারের প্রধান লাইব্রেরীয়ান জনাব আলহাজ্ব মোঃ মোকছেদ আলী ও স্যাকের সাবেক সাধারন সম্পাদক জনাব মোঃ রাকিব শাহ্ নিঝর ও সভাপতি জনাব মোস্তাকিম আল হাসনাত। অনুষ্ঠানের শিক্ষার্থীদের বই, সুদর্শিত সিরামিকের মগ, কলম ও সার্টিফিকেট প্রদান করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৫ ফেব্রুয়ারি "জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫" উপলক্ষে চিরি নদীর বাতিরঘর পাঠাগার কর্তৃক আয়োজিত শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| দিবসটি উদযাপন উপলক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মেহের হোসেন রেসিডেন্সিয়াল স্কুল, রিয়াজুল মদিনা ইসলামীয়া স্কুল, প্রাইম রেসিডেন্সিয়াল স্কুল, রং রেখা আর্ট একাডেমীর শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে প্রতিযোগিতা শেষে জনাব মো: মিজানুর রহমান, মেহের হোসেন রেসিডেন্সিয়াল স্কুল; মো: হেলাল উদ্দীন সরকার, প্রাধান শিক্ষক, বাসুদেব উচ্চ বিদ্যালয়; জনাবা মোছা: তাওফিকা আক্তার মুনমুন, সহ: শিক্ষক, চারু কারু, মেহের হোসেন রেসিডেন্সিয়াল স্কুল; সাহিত্যিক কিরণ রায়, সহ: শিক্ষক, পূর্ব সাইতাড়া বালিকা উচ্চ বিদ্যালয় পাঠাগারের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন পাঠাগারের অবৈতনিক গ্রন্থাগারিক মুক্তিযোদ্বা আলহাজ্ব মো: মোকছেদ আলী। তিনি বলেন "বই হলো জ্ঞানের আলো, আমি সেই আলোর ফুলছড়ি"। প্রধান আলোচক হিসেবে বক্তব্যে মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রাধান শিক্ষক বলেন, "পাঠাগার হলো গণমানুষের পাঠ দানের জায়গা আমরা রবীন্দ্রনাথ,নজরুল, প্রমথ চৌধুরী, অনেক কবি সাহিত্যক কে দেখি নাই তবে তাদের রেখে যাওয়া অনেক বই পড়ে আমরা জ্ঞান অর্জন করছি। চিরি নদীর বাতিঘরের আলো ছড়িয়ে দেওয়ার জন্য একঝাঁক তরুন লেগে ছিল, আজ আলো ছড়িয়ে পড়ছে গোটা উপজেলায়। একাডেমিক বই যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পাঠাগারের বইয়ের অসীম গুরুত্ব বহন করে, জ্ঞানকে আরও সমৃদ্ধ করে"। চিরিরবন্দরের নবনিযুক্ত স্কাউট কমিশনার ও বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হেলাল উদ্দিন বলেন, "আলোকিত সমাজ গড়তে পাঠাগার মুখি অভ্যাস গড়ে তুলতে হবে। তাই চিরি নদীর বাতিঘর পাঠকদের নিয়ে যে আয়োজন করছে, তা প্রশংসনীয়"। সাহিত্যিক জনাব কিরন রায় বলেন, "সমাজে ঘরে ঘরে পাঠাগার আন্দোলন করতে, তাহলে জাতি ডিভাইসের জাল থেকে মুক্ত হবে"। মেহের হোসেন স্কুলের চারু- কারু বিভাগের শিক্ষিকা তাওফিকা আকতার বলেন, "আজ ৫ ফেব্রুয়ারী জাতীয় গ্রন্থাগার দিবস অনেকে জানে না, এই ধরনের প্রোগ্রাম চিরি নদীর বাতিঘর আয়োজন করছে তাই আয়োজকসহ সংশ্লিষ্টকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি"। এছাড়া উপস্থিত ছিলেন বাতিঘরের কমিটির সদস্য শামীম, মোস্তাকিম, বাবলী, তন্ময়সহ অন্যান্যরা। প্রতিযোগিদের আঁকা ছবি মূল্যায়নপূর্বক পাঠাগার ও বই পাঠের উপকারিতা শিক্ষার্থীদের মাঝে প্রচারের লক্ষ্যে তাঁদের নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত সকল শিক্ষার্থীদের সামনে পুরস্কার প্রদান করা হবে। ৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের ছবিসমূহ |
||||||||||||||||||||||||||||||||||||||||
চিরিরবন্দরে জাতীয় গ্রন্থাগার দিবস- ২০২৬ উদযাপন
চিরি নদীর বাতিঘর (পাঠাগার) আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম- ২০২৫ এ চিরি নদীর বাতিঘর- এ গ্রন্থ মূল্যায়ন অনুষ্ঠান
চিরি নদীর বাতিঘরে স্কুল পড়ুয়া সদস্যদের বই সংগ্রহ
চিরি নদীর বাতিঘরে স্কুল পড়ুয়া সদস্যদের বই সংগ্রহ
চিরি নদীর বাতিঘর থেকে প্রকাশিত ষান্মাসিক পত্রিকা "বর্ণবিহঙ্গ" এর প্রথম সংখ্যা প্রকাশ
৫ ফেব্রুয়ারি "জাতীয় গ্রন্থাগার দিবস- ২০২৫" উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের উৎসাহ প্রদানে সনদপত্র
৫ ফেব্রুয়ারি "জাতীয় গ্রন্থাগার দিবস- ২০২৫" উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ছবি
৫ ফেব্রুয়ারি "জাতীয় গ্রন্থাগার দিবস- ২০২৫" উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পোস্টার
চিরি নদীর বাতিঘর-এর আলপনা
|
||||||||||||||||||||||||||||||||||||||||