|
জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০ ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১ E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd গ্রন্থাগারের বিস্তারিত তথ্য |
||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
গ্রন্থাগারের নাম: সৈয়দ আমিনুর রহমান পাবলিক পাঠাগার
ইমেইল: প্রতিষ্ঠার সাল ও তারিখ: ০১-০১-২০০৩
পূর্ণ ঠিকানা:
গ্রাম: কুটিচন্দ্রখানা, পো: ফুলবাড়ী, উপজেলা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম।
উপজেলা: ফুলবাড়ী , জেলা: কুড়িগ্রাম, বিভাগ: রংপুর
|
||||||||||||||||||||||||||||||||||||||||
অনুদান সম্পর্কিত তথ্য |
|
|||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ |
||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের কার্যক্রম |
||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৫ ডিসেম্বর, ২০২৫ ৮:২৯ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| সৈয়দ আমিনুর রহমান পাবলিক পাঠাগার, ফুলবাড়ী, কুড়িগ্রাম | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| **গ্রন্থাগারিকের ভূমিকা ও কার্যাবলী: গ্রন্থাগারের সমস্ত কর্মকান্ড গ্রন্থাগারিকের যথাযথ তত্ত্বাবধান ছাড়া সম্পন্ন হতে পারে না। সামগ্রী নির্বাচন ও সংগ্রহ থেকে শুরু করে গবেষক ও অগ্রসর পাঠকের জন্য বিশেষায়িত সেবা প্রদান পর্যন্ত একজন গ্রন্থাগারিককে তথ্য ব্যবস্থাপনার নানামুখী দায়িত্ব পালন করতে হয়। এখানে যেমন সুষ্ঠু পরিকল্পনার কথা আসে তেমনি আসে সমন্বয় ও ব্যবস্থাপনার কথাও। গ্রন্থাগারে প্রশাসন, ব্যবস্থাপনা ও কারিগারি কর্মকান্ডে গ্রন্থাগারিকের কার্যাবলীসমূহ নিচে আলোচনা করা হলো- ক) গ্রন্থাগারিকের প্রশাসনিক কার্যাবলী: গ্রন্থাগারিক গ্রন্থাগারে প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেন। এজন্য প্রশাসনিক নানা কাজে তাঁকে বহুমুখী দায়িত্ব পালন করতে হয়। নি¤েœ তাঁর ভূমিকা ও কার্যাবলী আলোচনা করা হলো- ১। নের্তত্ব প্রদান ও সমন্বয় সাধন: গ্রন্থাগারে সার্বিক প্রশাসনিক কর্মকান্ডে নের্তত্ব প্রদান ও সমন্বয় সাধন করা হচ্ছে গ্রন্থাগারিকের অন্যতম একটি কাজ। ২। বিধিমালা প্রণয়ন: গ্রন্থাগারে বিধিমালা প্রণয়ন ও তা বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে গ্রন্থাগারিকের অন্যতম একটি কাজ। ৩। সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়ন: গ্রন্থাগারে বিভিন্ন কাজের সুষ্ঠু সম্পাদনের জন্য জনশক্তির পরিকল্পনা, পদমর্যাদা, দায়িত্ব-কর্তব্য ও বেতন স্কেল নির্ধারণ করা গ্রন্থাগারিকের অন্যতম একটি কাজ। ৪। নীতিমালার পরিবর্তন বা সংশোধন: গ্রন্থাগারে নীতিমালা নির্ধারণ, কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ ও বাস্তবতার নিরিখে নীতিমালা পরিবর্তন বা সংশোধন উদ্যোগ গ্রহণ করাও গ্রন্থাগারিকের অন্যতম একটি কাজ। ৫। কর্মীদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ: কর্মীদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণসহ মানব সম্পদ উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন গ্রন্থাগারিকের অন্যতম একটি কাজ। ৬। কর্ম সম্পাদন: গ্রন্থাগার কমিটি সভা আয়োজনের উদ্যোগ গ্রহণ ও প্রাসঙ্গিক যাবতীয় কর্ম সম্পাদন। ৭। মজুদ যাচাই: মজুদ যাচাই কর্মকান্ডের পরিকল্পনা প্রণয়ন ও আন্ত: বিভাগীয় কর্মকান্ডের সমন্বয় সাধন। ৮। সামগ্রী ছাটাই: গ্রন্থাগার সামগ্রী ছাঁটাইয়ের অনুমোদন গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ, সমন্বয় সাধন ও বাস্তবায়ন করা গ্রন্থাগারিকের অন্যতম একটি কাজ। ৯। ওরিয়েন্টেশন কার্যক্রম: পাঠক ও নতুন কর্শীদের জন্য ওরিয়েন্টেশন কার্যক্রম পরিচালনা করা গ্রন্থাগারিকের অন্যতম কাজ। ১০। উন্নয়নমূলক কর্মকান্ড: গ্রন্থাগারের বিভিন্ন বিভাগের কর্মকান্ড মূল্যায়ণ এবং সংশোধন বা উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা গ্রন্থাগারিকের অন্যতমকাজ। খ) গ্রন্থাগারিকের ব্যবস্থাপকীয় কার্যাবলী: গ্রন্থাগারে সেবা ও সুব্যবস্থাপনা না থাকলে গ্রন্থাগারের সার্বিক কার্যক্রম ব্যহত হবে এবং এটি পাঠকদের প্রয়োজন মেটাতে ব্যর্থ হবে। গ্রন্থাগার ব্যবস্থাপক হিসেবে গ্রন্থাগারিকের দায়িত্ব ও কর্তব্যগুলো নিম্নরূপ- ১। ব্যবস্থা কর্মকান্ডে নের্তৃত্ব দান: গ্রন্থাগারের প্রধান ব্যবস্থাপক হিসেবে ব্যবস্থাপনা কর্মকান্ডে নের্তৃত্বদান হচ্ছে গ্রন্থাগারিকের অন্যতম একটি কাজ। ২। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা প্রণয়ন: গ্রন্থাগারের সেবা ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করাও গ্রন্থাগারিকের অন্যতম কাজ। ৩। বাজেট প্রণয়ন: গ্রন্থাগারের যাবতীয় বাজেট প্রণয়ন ও আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে গ্রন্থাগারিকের ভূমিকা অপরিসীম। ৪। যাবতীয় কাজের সমন্বয়: গ্রন্থাাগার কর্মীদের মাঝে দায়িত্ব বণ্টন, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধায়ন ও যাবতীয় কাজের সমন্বয় সাধন করার ক্ষেত্রে গ্রন্থাগারিকের ভূমিকা রয়েছে। ৫। গ্রন্থাগারের সঠিক সংগ্রহের ক্ষেত্রে: গ্রন্থাগার সংগ্রহর সঠিক ব্যবস্থাপনার জন্য গ্রন্থাগারিকের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। ৬। গ্রন্থাগার সামগ্রীর সুরক্ষা: গ্রন্থাগার সামগ্রীর সুরক্ষার নিশ্চিতকরণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থাপনার ক্ষেত্রেও গ্রন্থাগারকের ভূমিকা রয়েছে। ৭। বিভিন্ন পক্ষের মধ্যে যোগাযোগ: গ্রন্থাগারের সঙ্গে সামগ্রী সরবরাহকারী, পাঠক, পৃষ্ঠপোষকসহ বিভিন্ন পক্ষের যোগাযোগ তত্ত্বাবধান করা গ্রন্থাগারিকের অন্যতম একটি কাজ। ৮। জনসংযোগ কার্যাবলী: গ্রন্থাগারে জনসংযোগ কার্যাবলী ব্যবস্থাপনার ক্ষেত্রেও গ্রন্থাগারিকের ভূমিকা রয়েছে। গ) গ্রন্থাগারিকের কারিগরি কার্যাবলী: পাঠকদের প্রয়োজন অনুযায়ী কার্যকর সেবাদানের প্রয়োজনে গ্রন্থাগারে নানাবিধ কারিগরি কর্মকান্ড সম্পন্ন করতে হয়। গ্রন্থাগারিকের কারিগরি কার্যাবলীসমূহ নিম্নরূপ- ১। কারিগরি কাজের পরিকল্পনা প্রণয়ন: গ্রন্থাগার সামগ্রী সংগ্রহ, প্রক্রিয়াকরণ, বিতরণ, তথ্যপ্রযুক্তিরপ্রয়োগসহ যাবতীয় কারিগরি কাজের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা গ্রন্থগারিকের কাজ। ২। গ্রন্থাগারে কারিগরি চাহিদা পূরণ: বাস্তব তথ্যের আলোকে গ্রন্থাগারে কারিগরি চাহিদা নিরূপণ ও তা পূরণের জন্য ব্যবস্থা গ্রহণ। ৩। কারিগরি সেবা সমূহের নকশা প্রণয়ন: গ্রন্থাগারে কারিগরি সেবা সমূহের নকশা প্রণয়ন ও বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ। ৪। বিভিন্ন সেবা প্রদান: গ্রন্থাগারে বিশেষায়িত সেবা, যেমন- চলতি তথ্যসেবা ও নির্বাচিত তথ্যসেবা, গ্রন্থপঞ্জি সেবা, অনুবাদ সেবা ইত্যাদির চাহিদা নিরূপণ ও এসব সেবা প্রদানের জন্য গ্রন্থাগারের সক্ষমতা নিরূপণ। ৫। যাবতীয় কাজের তত্ত্বাবধান: গ্রন্থাগারের যাবতীয় সেবা প্রদানের ক্ষেত্রে গ্রন্থাগারিকের ভূমিকা রয়েছে। ৬। রেফারেন্স ও নির্দেশনা কর্মকান্ডের প্রকৃতি নির্ধারণ: গ্রন্থাগারে রেফারেন্স ও নির্দেশনা কর্মকান্ডের প্রকৃতি নির্ধারণ ও এসব কর্মকান্ড বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা গ্রন্থাগারিকের কাজ। ৭। প্রয়োজনীয় জনবল ও সম্পদ সংগ্রহ: গ্রন্থাগারে কম্পিউটারভিত্তিক সেবার নকশা প্রণয়ন এবং এসব সেবা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জনবল ও সম্পদ সংগ্রহ করা গ্রন্থাগারিকের কাজ। পরিশেষে বলা যায় যে, একটি গ্রন্থাগার পরিচালনা করার জন্য গ্রন্থাগারিককে অনেক কাজ করতে হয়। গ্রন্থাগারিককে গ্রন্থাগারের সংগ্রহ বৃদ্ধি, গ্রন্থাগার সম্পদের উন্নয়ন ছাড়াও যাবতীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করতে হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের ছবিসমূহ |
||||||||||||||||||||||||||||||||||||||||
সৈয়দ আমিনুর রহমান পাবলিক পাঠাগার, ফুলবাড়ী, কুড়িগ্রামসৈয়দ আমিনুর রহমান পাঠাগার, ফুলবাড়ী, কুড়িগ্রাম
|
||||||||||||||||||||||||||||||||||||||||