বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা

জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০
ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১
E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd
গ্রন্থাগারের বিস্তারিত তথ্য
গ্রন্থাগারের নাম: বাতিঘর আদর্শ পাঠাগার
ইমেইল: batighar.ap2010@gmail.com
প্রতিষ্ঠার সাল ও তারিখ: ২১-০২-২০১০
পূর্ণ ঠিকানা: গ্রাম: চৌরাকাররা, পোস্ট: চৌধুরীমালঞ্চ (১৯০০), উপজেলা: টাঙ্গাইল সদর, জেলা: টাঙ্গাইল
উপজেলা: টাঙ্গাইল সদর , জেলা: টাঙ্গাইল, বিভাগ: ঢাকা
তালিকাভুক্তি নম্বর, প্রদানকারী প্রতিষ্ঠান ও তারিখ টাং-৫০, ১৮-০৯-২০২১
তালিকাভুক্তি ডকুমেন্ট
গ্রন্থাগারের কার্যক্রম পরিচালনার স্থান ভাড়া বাসা
দৈনিক পত্রিকা ও সাময়িকীর সংখ্যা ও নাম দৈনিক সমকাল-১টি , সাপ্তাহিক টাঙ্গাইল-১টি, বিজ্ঞান চিন্তা ম্যাগাজিন-১টি
মোট সংগ্রহ/পাঠোপরকরণ সংখ্যা ৬০০ সংখ্যা প্রতিদিন উপস্থিত গড় পাঠকের সংখ্যা ১৭ জন
গত ১ বছর গ্রন্থাগারের কার্যক্রম সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা উপকরণ বিতরণ, বই পাঠ প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুতোষ চলচিত্র প্রদর্শনী, বৃক্ষরোপণ ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম, পাখিদের নিরাপদ বাসস্থান তৈরিতে গাছে গাছে মাটির হাঁড়ি স্থাপন, প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন, বই বিনিময় উৎসব ইত্যাদি।
ক্যাটাগরি No Category. অনুদানের সাল ও তারিখ
অনুদান সম্পর্কিত তথ্য
গ্রন্থাগারের সভাপতি/সাধারণ সম্পাদক/পরিচালকের নাম মো: শাহজাহান
মোবাইল নম্বর ০১৭৬১৮৫৭৩৯৯ , ০১৭৪৫৭৭১৬৭৮ হোয়াটস্যাপ নম্বর ০১৭৬১৮৫৭৩৯৯
অনুদান সম্পর্কিত তথ্য
ক্রমিক অর্থবছর ক্যাটাগরি তারিখ টাকার পরিমান তথ্য
১৯৭০-০১-০১
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ
গ্রন্থাগারের ছবিসমূহ
গ্রন্থাগারের কার্যক্রম
২৮ জুন, ২০২৬ ১:০২ অপরাহ্ণ
বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব
image image image image
‘‘নিয়মিত দেশীয় ফল খেলে-সব ধরনের পুষ্টি মেলে”- এই প্রতিপাদ্যে টাঙ্গাইল সদর উপজেলার বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে উৎসবমুখর পরিবেশে দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে শিশু শিক্ষার্থী ও পাঠাগারের পাঠকদের সচেতন করতে এ উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার (২৬ জুন) সকালে বাতিঘর আদর্শ পাঠাগার প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পুষ্টিবিদ মোঃ আব্দুল হাকিম, কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হালিমুজ্জামান, পাঠাগারের উপদেষ্টা হাজী মোঃ কোরবান আলী, সদস্য হুমায়ুন কবির, রেজোওয়ানা শরীফ, আতাউর রহমান মিন্টু।‌ এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের সদস্য শাকিল আহমেদ, মাহবুব হাসান আদর, সিয়াম হোসেন, পাঠাগারের সহকারী গ্রন্থাগারিক সীমা আক্তার প্রমুখ। বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান জানান, বই পাঠের পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলতে বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা হয়-এরই ধারাবাহিকতায় আয়োজন করা হয় ফল উৎসবের। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈচিত্র্যময় বাংলাদেশের মৌসুমী ফলের সাথে বিশ্বের কোন দেশের ফলেরই তুলনা হয় না। দেশীয় ফলের স্বাদ ও পুষ্টিগুন অন্য কোন দেশের ফলেই পাওয়া যায় না। প্রতিটি ঋতুর ফল আলাদা আলাদা স্বাদ ও পুষ্টিগুন সমৃদ্ধ। বক্তারা মানব দেহের সুস্থ্যতার জন্য নিয়মিত দেশী ফল খাওয়ার আহবান জানান । উৎসবে অংশ নেওয়া শিশু শিক্ষার্থীরা বলেন, ফল উৎসবের মাধ্যমে তারা দেশীয় বিভিন্ন ফল এবং এসব ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারছে। পাশাপাশি দেশীয় ফলের গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কেও আমাদের সচেতন করা হচ্ছে। বাতিঘর আদর্শ পাঠাগারের এমন ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়। আলোচনা শেষে নানা প্রজাতির দেশীয় ও মৌসুমী ফলের প্রদর্শনী ও বিতরণ করা হয়। ফলের মধ্যে ছিল আম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপে, জাম, লটকন, পেঁয়ারা, ডেউয়া, আমলকি, আনারস সহ বিভিন্ন প্রকারের পুষ্টিকর দেশীয় ফল। উল্লেখ্য, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি”- স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
২৮ জুন, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সাফল্য অর্জন
image image image image
জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে দেশসেরা দশজনের মধ্যে নির্বাচিত হয়েছেন বাতিঘর আদর্শ পাঠাগার এর সদস্য ও পাঠক "ফাওজিয়াহ হক জিনাত"। সোমবার (২২ জুন, ২০২৬) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার হাতে সনদ ও পুরস্কার তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমে বিচারকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালনকারী লেখক ও অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক, কথাসাহিত্যিক শাহনাজ মুন্নী এবং লেখক ও সংগঠক সাবিদিন ইব্রাহিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধি, পাঠক-শিক্ষার্থী, অভিভাবক এবং সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন অঞ্চলের ৭২টি বেসরকারি গ্রন্থাগার থেকে মোট ৬৪৭ জন পাঠক-শিক্ষার্থী এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে ১৪৫ জনকে চূড়ান্ত মূল্যায়নের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিতদের নিয়ে ৮ থেকে ১০ জুন ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে পাঠ-উত্তর মূল্যায়ন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাঠ-অনুভূতি মৌখিকভাবে গ্রহণ করা হয়। উপস্থাপনের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের পাঠ পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য হুমায়ূন আহমেদ রচিত সায়েন্স ফিকশন ‘তোমাদের জন্য ভালোবাসা’ বইটি নির্ধারণ করা হয়। উল্লেখ্য, ‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণু-পাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
৩ জুন, ২০২৬ ৬:১৫ পূর্বাহ্ন
টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোেগে গ্রামভিত্তিক বই পড়া কর্মসূচি
image image image image
টাঙ্গাইল সদর উপজেলার গ্রামগুলোতে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে বই পড়া কর্মসূচি শুরু হয়েছে। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদেরকে বইমুখী করার লক্ষ্যে এ কর্মসূচি চলছে। উপজেলার চৌরাকররা গ্রামে অবস্থিত বাতিঘর আদর্শ পাঠাগার এ কর্মসূচি বাস্তবায়ন করছে। চরাঞ্চলের বাতিঘর হিসেবে পরিচিত পাঠাগারটি‌ এলাকার কোমলমতি শিক্ষার্থী ও বিভিন্ন বয়সী মানুষকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় উপজেলার মগড়া ইউনিয়নের গ্রামগুলোতে পাড়ায় পাড়ায় গিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। গত রবিবার (৩১ মে) সকাল থেকে পর্যায়ক্রমে উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা, বামন পাড়া ও চৌধুরী মালঞ্চ গ্রাম থেকে এ অভিযান শুরু হয়। এ বিষয়ে ঈদ-পরবর্তী গত রবিবার সকালে বাতিঘর আদর্শ পাঠাগার এর সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান। এ সময় বক্তব্য দেন বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওবায়দুল শিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদি হাসান মাহিম ও সাফওয়ান আদনান বিপ্লব, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ তানভীর আহমেদ জয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমান প্রমুখ। উল্লেখ্য, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
৩ জুন, ২০২৬ ৬:০৯ পূর্বাহ্ন
চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
image image image image
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মে) সকালে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারে প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান, সদস্য অনিক হাসান, ওবায়দুল শিকদার, মেহেদি হাসান মাহিম, সাফওয়ান আদনান বিপ্লব, সীমা আক্তার, মোঃ হেলাল শরীফ, সিয়াম ও অন্যান্য পাঠক-সদস্যবৃন্দ। গত ৮ মে এবং ২৫ মে বাতিঘর আদর্শ পাঠাগার আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় অর্ধশত শিশু অংশগ্রহণ করে। প্রথম দিনের প্রতিযোগিতায় প্রথম হয়েছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোয়া আক্তার, দ্বিতীয় স্থান অর্জন করেছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আদিয়া জাহান আফরিন এবং তৃতীয় হয়েছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মীম আক্তার। দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় প্রথম হয়েছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নাহিয়ান, দ্বিতীয় স্থান অর্জন করেছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তমা জান্নাত এবং তৃতীয় হয়েছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আল আমিন। উল্লেখ্য, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
৩ জুন, ২০২৬ ৫:৫৮ পূর্বাহ্ন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন
image
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ৮ মে/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যােগে কবিগুরুর লেখা বই নিয়ে আড্ডা, পাঠচক্র, পুস্তক প্রদর্শনী, আবৃত্তি ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
৩ জুন, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী উদযাপন
image
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে গত ২৫ মে/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বাতিঘর আদর্শ পাঠাগার এর উদ্যোগে কবির লেখা বই নিয়ে আড্ডা, পাঠচক্র, পুস্তক প্রদর্শনী, আবৃত্তি ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
৩ জুন, ২০২৬ ৫:২৬ পূর্বাহ্ন
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাতিঘর আদর্শ পাঠাগার
image image image image
টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর আদর্শ পাঠাগার। শুক্রবার (২৯ মে) সকালে সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে জীবনের লক্ষ্য অর্জন সম্ভব। তারা শিক্ষার্থীদের দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করা হলেও এটি শেষ নয়; বরং এখান থেকেই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। তাই শিক্ষার্থীদেরকে নিজেদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান, পাঠাগারের সদস্য অনিক হাসান, ওবায়দুল শিকদার, রিপন মিয়া, লিখন আহমেদ, সীমা আক্তার, নাবিলা আক্তার প্রমুখ। উল্লেখ্য, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
৩ জুন, ২০২৬ ৫:০৬ পূর্বাহ্ন
বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
image image image image
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে টাঙ্গাইলে শিশুদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেল পাঁচটায় সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে ধলেশ্বরী একাদশ বনাম লৌহজং একাদশ। ধলেশ্বরী একাদশ ২-১ গোলে লৌহজং একাদশকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হোন বিজয়ী দলের অধিনায়ক মোঃ হোসাইন। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা দর্শক উপভোগ করে খেলাটি। খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি, বিজিত দলের হাতে রানার্স আপ ট্রফি এবং ম্যান অফ দ্যা ম্যাচ ট্রফি তুলে দেন বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান, পাঠাগারের সদস্য অনিক হাসান, রাকিব হাসান, রিপন মিয়া, লিখন আহমেদ, হামিদ হাসান, স্বপন মিয়া, সুমন চৌধুরী, মেহেদি মাহিম প্রমুখ। বিজয়ী দলের অধিনায়ক ও পাঠাগারের পাঠক মোঃ হোসাইন বলেন, আমরা কোথাও ঘুরতে যেতে পারি না, ঈদে তেমন আনন্দ করতে পারি না। বাতিঘর আদর্শ পাঠাগার এবার ফুটবল খেলার আয়োজন করছে আমরা খুবই আনন্দিত হয়েছি। উল্লেখ্য, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
৫ মে, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় অংশগ্রহণ
image image image image
টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এ বাতিঘর আদর্শ পাঠাগার অংশগ্রহণ করে এবং বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট প্রদর্শনীতে জেলা পর্যায়ে িবশেষ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে। গত ১৮-২০ এপ্রিল তিন দিনব্যাপী (সকাল ১০ টা থেকে বিকাল ৪টা) টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। বাতিঘর আদর্শ পাঠাগার এর সদস্য মোঃ মাহবুব হাসান, মাহমুদ হাসান বিপ্লব ও মো. হেলাল উক্ত বিজ্ঞান মেলায় “ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম” প্রজেক্ট প্রদর্শন করে।
১৬ মার্চ, ২০২৬ ৪:৫৬ পূর্বাহ্ন
বাতিঘর আদর্শ পাঠাগারে হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
image image image image
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে টাঙ্গাইল সদরের চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বাতিঘর আদর্শ পাঠাগার প্রাঙ্গণে পাঠাগারের পাঠকদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২৫ জন অংশগ্রহণকারী কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও গজল পরিবেশন করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সাদিকুর রহমান, দ্বিতীয় স্থান অধিকার করে মো. রাশিদুল এবং তৃতীয় স্থান অধিকার করে হোসাইন আহমেদ। বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেককে বই উপহার প্রদান করা হয়। পরবর্তীতে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান। এসময় পাঠাগারের সদস্য মোঃ শাকিল আহমেদ, জাহিদ হাসান, মেহেদী মাহিম, মোঃ হেলাল, লিখন আহমেদ, রিফাত, সামিউল, রাকিব, হাবিব সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
৫ মার্চ, ২০২৬ ৯:০০ পূর্বাহ্ন
বাতিঘর আদর্শ পাঠাগার এর পাঠক/ সদস্যদের মাঝে ফুটবল বিতরণ।
image
খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি মনোবল বৃদ্ধি করে।‌ যা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি হিসেবে কাজ করে।  বাতিঘর আদর্শ পাঠাগার এর পাঠক/ সদস্যদের মাঝে ফুটবল ⚽ বিতরণ।
৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
বাতিঘর আদর্শ পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
image image image
৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস। জ্ঞানচর্চায় উৎসাহ এবং গ্রন্থাগার কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ২০১৮ সাল থেকে প্রতিবছর দিনটিকে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও বইপাঠ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবসটি পালিত হয়েছে। আজ (৫ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে আয়োজিত র‌্যালিতে বাতিঘর আদর্শ পাঠাগারের পাঠক, সদস্য এবং লাবিবা লুবাবা শিক্ষার পরিবারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বাতিঘর আদর্শ পাঠাগারের পাঠকক্ষে গ্রন্থাগার ও বই পাঠের গুরুত্বের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জ্ঞানভিক্তিক আলোকিত সমাজ বিনির্মাণে পাঠাগারের বিকল্প নেই। এসময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠগারের সভাপতি মো. শাহজাহান, সহকারী লাইব্রেরিয়ান জাহিদ হাসান, সদস্য মোঃ রাকিব হাসান, সিয়াম আহমেদ, মোঃ সিয়াম হোসেন, মোঃ হাবিবুর রহমান, দুলাল মিয়া সহ অন্যান্য পাঠক সদস্যবৃন্দ।
২ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ন
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
image
বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় পাঠাগার প্রাঙ্গণে অর্ধশতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
২৮ অক্টোবর, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
চিত্রাঙ্কনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
image image image image
বর্ষায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান ও পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের সদস্য মোঃ শাকিল আহমেদ, অনিক হাসান, শাকিল হোসেন, মোঃ হেলাল শরীফ, সিয়াম ও অন্যান্য পাঠক-সদস্যবৃন্দ। গত ১১ জুলাই সম্মিলিত পাঠাগার আন্দোলন কেন্দ্রীয় পরিষদের সহযোগিতায় বাতিঘর আদর্শ পাঠাগার আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় অর্ধশত শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম হয়েছে ৫ম শ্রেণীর শিক্ষার্থী ফাওজিয়াহ হক জিনাত, দ্বিতীয় স্থান অর্জন করেছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সজিব সিকদার এবং তৃতীয় হয়েছে প্রথম শ্রেণীর শিক্ষার্থী মুজাম্মেল হোসেন। আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। এই বছর মৌসুমী বায়ু আগে চলে আসায় আষাঢ় এর আগেই দেশজুড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। গ্রীষ্মের খর তাপে প্রকৃতি যখন শুষ্ক রুক্ষ প্রাণহীন, তখন বৃষ্টি নিয়ে আসে নতুন প্রাণ, সজীবতা ও উর্বরতা। শহর কিংবা গ্রাম, হাওর অথবা সাগর, সমতল কিংবা পাহাড় সকল জায়গাতে এই পরিবর্তন লক্ষ করা যায়। শিশুদের বাংলার ঋতুভিত্তিক সৌন্দর্যের ধারণা দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান।
২৮ অক্টোবর, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
image image image
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টাঙ্গাইল সদর উপজেলায় বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রাঘবকররা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরে মাঝে গাছের চারা বিতরণ করা হয়। প্রতিবছরের ন্যায় বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি ফলদ-বনজ-ঔষধি গাছের শতাধিক চারা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সদস্য মোঃ হাবিবুর রহমান, রাকিব হোসেন, লিখন আহমেদ, রিফাত আমেদ, হিমেল, তাহের, আপন প্রমুখ। উল্লেখ্য, “এসো বই পড়ি নিজেকে আলোকিত করি” স্লোগানকে ধারণ করে ২১ শে ফেব্রুয়ারি ২০১০ সালে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে গড়ে ওঠে ‘বাতিঘর আদর্শ পাঠাগার’। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরির পাশাপাশি বিভিন্ন মানবিক, সমাজ ও পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
২৮ অক্টোবর, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
বাতিঘর আদর্শ পাঠাগারে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
image image image
বর্ষায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে টাঙ্গাইলে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকালে সদর উপজেলার চৌরাকররা গ্রামে 'বাতিঘর আদর্শ পাঠাগার' প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সম্মিলিত পাঠাগার আন্দোলন কেন্দ্রীয় পরিষদের সহযোগিতায় বাতিঘর আদর্শ পাঠাগার আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় অর্ধশত শিশু অংশগ্রহণ করে। এসময় বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো. শাহজাহান, পাঠাগারের সহকারী গ্রন্থাগারিক মো. হাবিবুর রহমান, শাকিল আহমেদ ও অন্যান্য সদস্য সহ প্রতিযোগিদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। এই বছর মৌসুমী বায়ু আগে চলে আসায় আষাঢ় এর আগেই দেশজুড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। গ্রীষ্মের খর তাপে প্রকৃতি যখন শুষ্ক রুক্ষ প্রাণহীন, তখন বৃষ্টি নিয়ে আসে নতুন প্রাণ, সজীবতা ও উর্বরতা। শহর কিংবা গ্রাম, হাওর অথবা সাগর, সমতল কিংবা পাহাড় সকল জায়গাতে এই পরিবর্তন লক্ষ করা যায়। শিশুদের বাংলার ঋতুভিত্তিক সৌন্দর্যের ধারণা দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান। আগামী ১৫ শ্রাবণ ১৪৩২ (৩০ জুলাই ২০২৫) এর মধ্যে সম্মিলিত পাঠাগার আন্দোলন এর ফেসবুক পেজ এ অংশগ্রহনকারী প্রতি পাঠাগার থেকে ৩ জন প্রতিযোগীকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঘোষণা করা হবে। এছাড়াও সারাদেশের পাঠাগারগুলোর প্রতিযোগিদের মধ্য থেকে জাতীয়ভাবে তিন জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করা হবে। বিজয়ীদের পুরস্কার এবং সার্টিফিকেট পাঠাগারে পৌঁছে দেওয়া হবে।
২৮ অক্টোবর, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ
image image
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে টাঙ্গাইলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল পাঁচটায় সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে ধলেশ্বরী একাদশ বনাম লৌহজং একাদশ। ধলেশ্বরী একাদশ ৪-২ গোলে লৌহজং একাদশকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হোন বিজয়ী দলের অধিনায়ক মোঃ রাকিবুল ইসলাম। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা দর্শক উপভোগ করে খেলাটি। খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি, বিজিত দলের হাতে রানার্স আপ ট্রফি এবং ম্যান অফ দ্যা ম্যাচ ট্রফি তুলে দেন বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান, পাঠাগারের সদস্য অনিক হাসান, জাহিদ হাসান, রাকিব হাসান, রিপন মিয়া, সাজ্জাদ হোসেন, হামিদ হাসান, স্বপন মিয়া, সুমন চৌধুরী, মেহেদি মাহিম প্রমুখ। বিজয়ী দলের অধিনায়ক ও পাঠাগারের পাঠক মোঃ রাকিবুল ইসলাম বলেন, আমরা কোথাও ঘুরতে যেতে পারি, ঈদে তেমন আনন্দ করতে পারি না। বাতিঘর আদর্শ পাঠাগার এবার ফুটবল খেলার আয়োজন করছে আমরা খুবই আনন্দিত হয়েছি। উল্লেখ্য, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
২৮ অক্টোবর, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ
সেরা পাঠকদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ
image image image
জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আয়োজিত জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী সেরা পাঠকদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ জুন) সকালে বাতিঘর আদর্শ পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গজারিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আলীম আল রাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো. শাহজাহান ও পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান, সদস্য রিপন মিয়া, মো. আল-আমিন প্রমুখ। পাঠাগারের গ্রন্থাগারিক মো. জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাঠাগারের সদস্য মনসুর হেলাল এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ফাওজিয়াহ হক জিনাত। জাতীয় গ্রন্থকেন্দ্রের এই গ্রন্থপাঠ কার্যক্রমে দেশের ৪০টি বেসরকারি গ্রন্থাগার থেকে প্রতিটি থেকে ১০ জন করে মোট ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে বাতিঘর আদর্শ পাঠাগারের স্কুল পর্যায়ের পাঠক ফাওজিয়াহ হক জিনাত সেরা দশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে। সে পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা নগদ অর্থ, ৫ হাজার টাকার সমমূল্যের বই এবং সনদপত্র লাভ করেছে। এ ছাড়াও গ্রন্থাগার থেকে অংশ নেওয়া ৯ জন শিক্ষার্থী সনদপত্র পেয়েছেন। ‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকাণ্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
২৯ মার্চ, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ
বই বিনিময় উৎসব
image image
টেবিলে থরে থরে সাজানো বই। কেউ জমা দিচ্ছেন, কেউ নিচ্ছেন। পড়া শেষে বাসার সেলফে পড়ে থাকা বই দিয়েও নিচ্ছেন আরেকটি পছন্দের বই। সংগ্রহ করা যাচ্ছে প্রিয় লেখকের প্রিয় বইটি, সঙ্গে আছে একাডেমিক ও ম্যাগাজিন সেকশন থেকে অফুরন্ত বই বিনিময়ের সুযোগ। কেবল বই দিয়েই বই বিনিময়, পুরো দিনটিই ছিল বই বিনিময়ের। আয়োজকেরা বলছেন, বইকে পাঠকের কাছে সহজলভ্য করতে এ উদ্যোগ, যা থেকে নতুন প্রজন্মের পাঠক তৈরি হবে। এতে তরুণ ও কিশোরেরা স্মার্টফোন বিমুখ হয়ে বই পড়ার দিকে ধাবিত হবে। অর্থ ব্যয় করে নতুন বই কেনার চেয়ে পুরোনো বই বিনিময়ের এই উৎসব পাঠের অভ্যাস বাড়াবে।টাঙ্গাইলে প্রথমবারের মতো ‘বই বিনিময়’ উৎসবের আয়োজন করে ‘বাতিঘর আদর্শ পাঠাগার’ নামের একটি সংগঠন। টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। উৎসব শুরুর পর থেকেই ব্যতিক্রমী এ বই বিনিময়ে বইপ্রেমী তরুণ–তরুণী ও কিশোর–কিশোরীদের ব্যাপক সমাগম লক্ষ করা যায়। অনুষ্ঠান উদ্বোধনের শুরুতেই কোরআন তিলাওয়াত এবং গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন লেখক ও গবেষক অধ্যাপক বাদল মাহমুদ, লেখক ও গবেষক আলী রেজা, অধ্যাপক আলীম আল রাজী, প্রাবন্ধিক জহুরুল হক বুলবুল প্রমুখ। ‘বই হোক বিনিময়, বই জীবনের কথা কয়’ স্লোগানে বইকে মানুষের কাছে আরও সহজলভ্য করে তোলা ও বই পড়ার অভ্যাস বাড়াতে অনুষ্ঠিত হয়েছে বই বিনিময় উৎসবটি। উৎসবে বইয়ের ছয়টি স্টল ও দুটি রেজিস্ট্রেশন বুথ ছিল। ছয়টি স্টলে বিভিন্ন ক্যাটাগরির বই বিনা মূল্যে বিনিময় করা হয়েছে। জানা যায়, উৎসবের পক্ষ থেকে সংগ্রহ করে রাখা হয় এক হাজারের বেশি বই। সারা দিন প্রায় তিন হাজার বই বিনিময় হয়।
Back