বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা

জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০
ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১
E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd
গ্রন্থাগারের বিস্তারিত তথ্য
গ্রন্থাগারের নাম: কামাল স্মৃতি পাঠাগার
ইমেইল: kspathagar@gmail.com
প্রতিষ্ঠার সাল ও তারিখ: ০৫-০৩-১৯৯০
পূর্ণ ঠিকানা: ১৫, দীননাথ সেন রোড, গেণ্ডারিয়া ,ঢাকা-১২০৪
উপজেলা: ঢাকা , জেলা: ঢাকা, বিভাগ: ঢাকা
তালিকাভুক্তি নম্বর, প্রদানকারী প্রতিষ্ঠান ও তারিখ জাগ্রকে/০৫৮৮, ০৫-০৯-২০২৩
তালিকাভুক্তি ডকুমেন্ট
গ্রন্থাগারের কার্যক্রম পরিচালনার স্থান ১৫, দিননাথ সেন রোড, গেণ্ডারিয়া ,ঢাকা-১২০৪
দৈনিক পত্রিকা ও সাময়িকীর সংখ্যা ও নাম তিনটি -দৈনিক ইত্তেফাক, মাসিক বেগম, মাসিক কচি-কাঁচার মেলা, মাসিক সরগম
মোট সংগ্রহ/পাঠোপরকরণ সংখ্যা ৭০১২ সংখ্যা প্রতিদিন উপস্থিত গড় পাঠকের সংখ্যা ২০ জন
গত ১ বছর গ্রন্থাগারের কার্যক্রম ১.৩০ জুন ২০২৪, জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কামাল স্মৃতি পাঠাগারের পাঠক শিল্পীদের দলীয় সঙ্গীত পরিবেশনা। ২.৩০ জুন ২০২৪, মুক্তিযুদ্ধ জাদুঘর "আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ" পাঠকার্যক্রম আয়োজনে স্কুল ও কলেজ পর্যায়ে সেরা দশে স্থান করে নিয়েছে কামাল স্মৃতি পাঠাগারের পাঠক রিহাম নুসাইবা বর্ণ, শেখ ফাইজা ও প্রযুক্তা রায়। ৩.৪ জুলাই ২০২৪, কামাল স্মৃতি পাঠাগারের প্রধান উপদেষ্টা ভাষাবিদ, প্রাবন্ধিক, লেখক, গবেষক, অধ্যাপক ড. হায়াৎ মামুদের জন্মদিনে কামাল স্মৃতি পাঠাগারের নিবেদন। ৪.১২ জুলাই ২০২৪, গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কামাল স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে আয়োজন করা হয় গল্পবলা ও পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতা। ৫. ১৩ জুলাই ২০২৪, গেণ্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলার ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কামাল স্মৃতি পাঠাগারের গল্প বলা ও পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্ব। ৬. নিয়মিত কার্যক্রম, কামাল স্মৃতি পাঠাগারে প্রতি সপ্তাহে হয় ৩টি পাঠচক্র। অংশগ্রহণ কিশলয় অবৈতনিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃদ্ধ। এছাড়াও সাধারণ পাঠকদের নিয়ে বন্ধের দিন হয় মাসিক পাঠচক্র। ৭. ৩ নভেম্বর ২০২৪ জাতীয় গ্রন্থকেন্দ্রে আসন্ন কবি সুকান্তের আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন নিয়ে পাঠাগার প্রতিনিধীদের সাথে একটি সভা অনুষ্ঠিত হয় যেখানে কামাল স্মৃতি পাঠাগার থেকে কামাল স্মৃতি পাঠাগারের পক্ষে সাধারণ সম্পাদক এহেতেশাম খান সিদ্দিকী হিমেল অংশগ্রণ করেন। ৮. ১১ নভেম্বর ২০২৪, জাতীয় গ্রন্থকেন্দ্রে কবি সুকান্ত ভট্টাচার্য এর কবিতা পাঠ ও আবৃত্তি হয় যেখানে মাধ্যমিক পর্যায়ে রিহাম নুসাইবা বর্ণ এবং উচ্চ মাধ্যমিক/স্নাতক পর্যায় থেকে সাদিয়া হোসেন অংশগ্রহণ করে। ৯. ৯ ডিসেম্বর ২০২৫, মুক্তিযুদ্ধ জাদুঘরে সুলতানার স্বপ্ন বইটির গ্রন্থপাঠ উদযাপন। পাঠাগারের পাঠকদের আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা। ১০. শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে শহীদদের প্রতি কামাল স্মৃতি পাঠাগারের শ্রদ্ধাঞ্জলি। ১১. ২৭ ডিসেম্বর ২০২৪, জয়নুল আবেদীনের কনিষ্ঠ পুত্র ময়নুল আবেদীন মিতু ও তাঁর স্ত্রী কোহিনূর আবেদীন কামাল স্মৃতি পাঠাগারকে দুইটি বই উপহার দেন। ১২. ২৫ জানুয়ারি ২০২৫, সীমান্ত গ্রন্থাগার আয়োজিত 'সুলতানার স্বপ্ন -গ্রন্থপাঠ উদযাপন' অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কামাল স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক এহেতেশাম খান সিদ্দিকী হিমেল। ১৩. ৩০ জানুয়ারি ২০২৫, ইউনেস্কো মেমোরি অব দা ওয়ার্ল্ড নির্বাচিত হওয়ায় মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত রোকেয়া সাখাওয়াৎ হোসেন এর 'সুলতানার স্বপ্ন' গ্রন্থপাঠ উৎসবে অংশগ্রহণকারী হিসেবে কামাল স্মৃতি পাঠাগারকে ইউনেস্কোর পক্ষ থেকে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠান সহযোগিতায় ছিলো বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতি, যেখানে আহবায়ক কমিটিতেও রয়েছে কামাল স্মৃতি পাঠাগারের প্রতিনিধি। ১৪. ৩০ জানুয়ারি ২০২৫, সুলতানার স্বপ্ন গ্রন্থপাঠ প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে সেরা দশ বিজয়ী হয়েছে কামাল স্মৃতি পাঠাগার এর সদস্য নন্দিতা কর্মকার ও প্রযুক্তা রায়। ১৫. ৩ ফেব্রুয়ারী ২০২৫, ক্ষুদে লেখক পুরস্কার পেলেন কামাল স্মৃতি পাঠাগারের নিয়মিত পাঠক রিহাম নুসাইবা বর্ণ। ১৬. ৬ ফেব্রুয়ারী ২০২৫, জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার গুরুত্ব উপস্থাপন। দিবসটি উপলক্ষে শিশুর কণ্ঠে গল্প শুনি কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু। ১৭. ৬ ফেব্রুয়ারি ২০২৫, জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্রে কামাল স্মৃতি পাঠাগারের সভাপতি আবু তাহের বকুলের কথা ও পাঠক আশীষ কুমার শীলের সুরারোপিত গানে কণ্ঠ দেন পাঠক শিল্পীরা। পাশাপাশি পাঠক শিল্পীরা ছড়া আবৃত্তি করে। পাঠাগারের সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য প্রদান করে বই পাঠের ও গ্রন্থাগারের গুরুত্ব আলোচনা করেন দিবসটি উপলক্ষে গ্রন্থকেন্দ্র প্রতিটি উপস্থিত পাঠাগারকে নাসরিন জাহান ও পিয়াস মজিদের অটোগ্রাফযুক্ত বই উপহার দেন। ১৮. ৬ ফেব্রুয়ারী ২০২৫, জাতীয় গ্রন্থাগার দিবসে কামাল স্মৃতি পাঠাগারের পাঠকদের বইমেলায় ঘুরাঘুরি। ১৯. ১৪ ফেব্রুয়ারী ২০২৫, বরেণ্য চিত্রশিল্পী তাজউদ্দীন আহমেদ তার স্বরচিত গ্রন্থ কামাল স্মৃতি পাঠাগারকে অটোগ্রাফ সহ উপহার দেন। ২০.১৬ ফেব্রুয়ারি ২০২৫, গেণ্ডারিয়ার শিশুদের নিয়ে শিশুর কন্ঠে গল্প শুনি আয়োজনে মুখরিত কামাল স্মৃতি পাঠাগার প্রাঙ্গণ। ২১. ২০ ফেব্রুয়ারি ২০২৫, শিশুর কণ্ঠে গল্প শুনি আয়োজনের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান। ২২. ১৫ এপ্রিল ২০২৫, জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বর্ষবরণ ১৪৩২ অনুষ্ঠানে কামাল স্মৃতি পাঠাগারের অংশগ্রহণ ২৩. ২৩ এপ্রিল ২০২৫, বিস্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ত্ব দিবস উপলক্ষে পাঠকের পড়া সেরা বই শীর্ষক আয়োজনে চুড়ান্ত পর্বে বিজয়ী হয়ে সেরা পাঁচ স্থান অধিকার করেছে কামাল স্মৃতি পাঠাগারের পাঠক নিহারা চক্রবর্তী। ২৪. বিভিন্ন জাতীয় দিবস উদযাপন ও কবি-সাহত্যিকদের জন্মদিন উপলক্ষ্যে হয় তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলী
ক্যাটাগরি No Category. অনুদানের সাল ও তারিখ
অনুদান সম্পর্কিত তথ্য
গ্রন্থাগারের সভাপতি/সাধারণ সম্পাদক/পরিচালকের নাম মোঃ আবু তাহের হোসেন
মোবাইল নম্বর ০১৭১২৬৭৯৭৮৯ , ০১৭১২৬৭৯৭৮৯ হোয়াটস্যাপ নম্বর ০১৬৭০৭৩০৪৩৫
আপলোড ডকুমেন্ট
অনুদান সম্পর্কিত তথ্য
ক্রমিক অর্থবছর ক্যাটাগরি তারিখ টাকার পরিমান তথ্য
১৯৭০-০১-০১
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ
গ্রন্থাগারের কার্যক্রম
৬ ফেব্রুয়ারী, ২০২৬ ২:২৭ পূর্বাহ্ন
জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন
image image image image
📖জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬📚 ৫ফেব্রুয়ারি, ২০২৬ দিবসটি উপলক্ষে কামাল স্মৃতি পাঠাগার আজ বিশেষ আয়োজন করে। পাঠাগারের পাঠকবৃন্দ ছাড়াও কিশলয় অবৈতনিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশে মুখরিত ছিল প্রাঙ্গণ। এছাড়াও মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের একদল পাঠক-শিক্ষার্থী উপস্থিত ছিল। পাঠাগারের সভাপতি আবু তাহের হোসেন বকুলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পাঠাগারের সন্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এ এম শফিউর রহমান দুলু। বক্তব্য রাখেন নির্বাহী সদস্য নাহিদ সুলতানা, ও শিক্ষক সৈয়দা শাহনুর। ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক এহেতেশাম খান সিদ্দিকী। গ্রন্থাগার দিবসের প্রবন্ধ পাঠ করেন পাঠক প্রযুক্তা রায়, পাঠ প্রতিক্রিয়া বলেন আসমা জাহান আভা, নিজের পড়া প্রিয় কিছু বই নিয়ে অনুভূতি ব্যাক্ত করেন পাঠক আফরিন, কবিতা আবৃত্তি করেন পাঠক নিহারা চক্রবর্তী, দৈত আবৃত্তি করে আন-নূর আক্তার ও সামিয়া। বিভিন্ন শিশু পাঠকরা তাদের প্রিয় বই নিয়ে অনুভূতি ব্যাক্ত করে। এছাড়াও কিশলয় অবৈতনিক বিদ্যালয়ের পাঠক-শিক্ষার্থীদের পরিবেশনায় হয় সমবেত সঙ্গীত। সদ্য সমাপ্ত সুলতানার স্বপ্ন গ্রন্থপাঠ কার্যক্রমে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ হয়। জাক জমকপূর্ণ এই আয়োজনে বই ও গ্রন্থাগারের গুরুত্ব উপস্থাপন করা হয় সকল পরিবেশনার মধ্য দিয়ে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শুকরিয়া ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পাঠাগারের সাধারণ সম্পাদক এহেতেশাম খান সিদ্দিকী এবং সহযোগিতায় বি এম মুস্তাকিম।
২ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ
জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে সুফিয়া কামাল গণগ্রন্থাগার আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ
image image image image
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে সুফিয়া কামাল গণগ্রন্থাগার আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কামাল স্মৃতি পাঠাগার থেকে একঝাঁক শিশু অংশগ্রহণ করে। এই আয়োজনে ক-বিভাগ থেকে প্রথম স্থান হিসেবে বিজয়ী হওয়ায় কামাল স্মৃতি পাঠাগারের পাঠক যায়নাব নূর।
১ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:১১ পূর্বাহ্ন
সুলতানার স্বপ্ন গ্রন্থপাঠ কার্যক্রম
image image image image
৩১ডিসেম্বর ২০২৬ সম্পন্ন হলো মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত সুলতানার স্বপ্ন গ্রন্থপাঠ কর্মসূচির চূড়ান্ত অনুষ্ঠান। দিনব্যপী সাংস্কৃতিক অনুষ্ঠান, ছবি আঁকা, খাবারের অন্যান্য আয়োজন ছাএয়াও পিঠা উৎসব ইত্যাদি জমজমাট ও অসাধারণ আয়োজন দিয়ে সর্বশেষ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় এই কার্যক্রম। কামাল স্মৃতি পাঠাগার থেকে এই আয়োজনে দুজন পাঠক সেরা পাঠক হিসেবে পুরস্কৃত হয়। স্কুল পর্যায়ে রুবাইয়া পারভেজ রুপন্তী এবং কলেজ/বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রযুক্তা রায় বিজয়ী হন। কামাল স্মৃতি পাঠাগার থেকে ২৫ জনের অধিক পাঠক এই কার্যক্রমে অংশগ্রহণ করে। এছাড়াও সাংস্কৃতিক পর্বে বিজয়ী পাঠক রুপন্তী একক নৃত্য, দলীয় আবৃত্তি ও দলীয় নৃত্য পরিবেশন করে পাঠাগারের পাঠক শিল্পীবৃন্দ। পাঠাগারের মাধ্যমে মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করে।
১৯ জানুয়ারী, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ
সূর্য উৎসব উদযাপন ও জ্যোতির্বিজ্ঞান কর্মশালা
image image image image
বছরের প্রথমদিন বাংলাদেশ এস্ট্রোনোমিকাল এসোসিয়েশনের আয়োজনে ও কামাল স্মৃতি পাঠাগারের ব্যবস্থাপনায় হয়ে গেলো চমৎকার একটি শিক্ষামূলক কর্মশালা। সাথে আরও সহযোগিতায় ছিলেন গেণ্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলা ও ফেসবুক গ্রুপ গেণ্ডারিয়া, দ্য গ্র‍্যান্ড এরিয়া। এই উৎসবে শিশুরা সূর্য সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান আহরণ করে। শিখতে পারে রকেট এর ওয়ার্কফাংশন। মহাকাশ সম্পর্কে খেলাচ্ছলে শিক্ষা। ইত্যাদি। শিশুরা আনন্দের সাথে সময়গুলো অতিবাহিত করে। কাগজের মডেল দিয়ে হাতে কলমে খেলাচ্ছলে শেখানো হয় মহাকাশ বিজ্ঞান। আয়োজকেরা অনুষ্ঠান শেষে জুস সহ স্ন্যাকস পরিবেশন করে শিশুদের। আয়োজক তুষার ভাই, মিলন ভাইদের সাথে সহযোগিতায় ছিলেন কামাল স্মৃতি পাঠাগারের পাঠক ও গেণ্ডারিয়া, দি গ্র‍্যান্ড এরিয়া গ্রুপের এডমিন মোহাম্মদ ওয়াসিম, ওয়াহাব চঞ্চল ও কামাল স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক এহেতেশাম খান সিদ্দিকী । অল্প নোটিশে আয়োজিত অনুষ্ঠানটি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তুষার ভাই ও মিলন ভাই। একই প্রত্যয় ব্যক্ত করে যে আজকের শিশুদের সুস্থ বিকাশে সহযোগিতায় থাকা সংগঠনগুলো সবসময় কাজ করে যাবে। পাঠাগার প্রতিনিধি বলেন এটাকে সামাজিক দ্বায়িত্ববোধ থেকে করি। কামাল স্মৃতি পাঠাগার জ্ঞানান্বেষণে তার সরব উপস্থিতির কথা জানান। গেণ্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলার সভাপতি ও কামাল স্মৃতি পাঠাগারের সন্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এ এম শফিউর রহমান দুলু আয়োজনের প্রশংসা করেন। তিনি এমন আয়োজনের প্রয়োজনীয়তা উপস্থাপন করেন এবং এমন আয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অংশগ্রহণকারী সকল শিশুকে সার্টিফিকেট প্রদান করা হয় সপ্তাখানেক পর।
১০ ডিসেম্বর, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
হুমায়ূন উৎসব - আগুনের পরশমণি
image image image image image image image image image image image image image image image image image image image
১৫ নভেম্বর, ২০২৫ ১৩ নভেম্বর, ঢাকা — বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন। দিনটি উপলক্ষে ১৫ নভেম্বর উদযাপিত হলো হুমায়ূন আহমেদের জন্মোৎসব “আগুনের পরশমণি” শিরোনামে। হুমায়ূন আহমেদের সৃষ্টিশীল কাজগুলো, অর্থাৎ তার লেখা, গান, কবিতা, নাটক ইত্যাদি পরিবেশনার মধ্য দিয়ে মনমুগ্ধকর এক আয়োজন হয়। প্রধান অতিথি, বিশেষ সহ সকলে শেষ পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাজহারুল ইসলাম, প্রধান নির্বাহী, অন্যপ্রকাশ। বিশেষ অতিথি ছিলেন আকরামুল হাসান, এডিসি, ওয়ারি ডিভিশন, ডিএমপি; এবং আব্দুল্লাহ নাসের, নির্বাহী সম্পাদক—অন্যদিন ও পরিচালক—অন্যপ্রকাশ। সভাপতিত্ব করেন মোর্শেদ আহমেদ চৌধুরী-উপদেষ্টা , কামাল স্মৃতি পাঠাগার। এছাড়াও উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা প্রশান্ত কুমার দাস, কামাল স্মৃতি পাঠাগারের সভাপতি আবু তাহের বকুল, আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সভাপতি মানস বোস বাবুরাম, সহ-সভাপতি নিয়াজ আহমেদ ও শওকত হাসান। অনুষ্ঠানে বেশ ক'জন বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করে আয়োজনে বিশেষ মর্যাদা যোগ করেন। বহুমুখী সাংস্কৃতিক আয়োজনে নাচ, গান, আবৃত্তি ও পাঠ প্রতিক্রিয়া ছিল বিশেষ আকর্ষণ। পাঠাগারের সদস্যরা পরিবেশন করেন হুমায়ূন আহমেদের সৃষ্টি জনপ্রিয় চরিত্র—হিমু, মিসির আলী, বাকের ভাই–মুনা, আনিস ভাই–কংকা–তিতলী ও তারা তিনজন—নিয়ে স্বল্পদৈর্ঘ্য নাটক, যা অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের গ্রন্থনা ও পরিকল্পনা করেন কামাল স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি নুসরাত ইয়াসমিন রুম্পা এবং সাধারণ সম্পাদক এহেতেশাম খান সিদ্দিকী। যৌথভাবে গেণ্ডারিয়া কিশলয় কচি-কাচাঁর মেলা ও কামাল স্মৃতি পাঠাগারের সদস্য দের এই হৃদ্যতাপূর্ণ আয়োজন হুমায়ুন আহমেদ প্রেমী দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন পাঠাগারের নির্বাহী পরিষদ ও বিভিন্ন্ পাঠক সদস্য।
১০ ডিসেম্বর, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ
অক্টোবরের লেখকদের জন্মদিন উদযাপন এবং শরৎ উৎসব ও আন্তর্জাতিক শিশু দিবস উদযাপন
image image image image image image image image
২৫অক্টোবর, ২০২৫ জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনের উপলক্ষ থাকে বহুবিধ। 🔸কামাল স্মৃতি পাঠাগার এর মাসিক আয়োজন চলতিমাসের লেখকদের জন্মোৎসব উদযাপন যেখানে লেখকদের জীবনী আলোচনা করেন পাঠকরা এবং তাদের রচিত রচনা নিয়ে পাঠকদের আয়োজন। সেই ধারাবাহিকতায় এমাদের জন্মদিন কবি শামসুর রাহমানের , রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ, কামিনী রায় এর কবিতা আবৃত্তি। অতুল প্রসাদ সেনের সমবেত সঙ্গীত পরিবেশিত হয়। 🔸বিশ্ব শিশু দিবস। সকল আয়োজন ছিলো শিশুদের জন্য নিবেদিত। শিশুদের আবৃত্তি , গান ও নৃত্যের মাধ্যমে আয়োজন সম্পন্ন হয়। 🔸শরৎ উৎসব। মেলার শিশুদের পরিবেশনায় ও পাঠাগারের গ্রন্থাগার সম্পাদক নুসরাত জারিফা আলিশার নির্দেশনায় শরৎ আমার স্নিগ্ধতা দলীয় নাচ দর্শকদের মুগ্ধ করে। মোট ২টি দলীয় নাচ ও দুটি একক নৃত্য দর্ডকদের মাতিয়ে রাখেন। সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা, গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন কামাল স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি নুসরাত ইয়াসমিন রুম্পা। মঞ্চ ও অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন শিফা, জিসান মাহমুদ, নাফিজা পারভীন হিয়া, শুকরিয়া ইসলাম ও পাঠাগারের সাংস্কৃতিক সম্পাদক অরুনিমা আলম নিপা। পাঠাগারের বিভিন্ন সদস্য অনুষ্ঠান বাস্তবায়নে নেপথ্যের কাজ গুলো সমাধা করেছে। মুস্তাকীম, স্বচ্ছ, ঐশী, অংকুর, মৃদুল, শুকরিয়া, সাবা, জারিফা, অষ্টমীদের অক্লান্ত পরিশ্রম অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মুক্তাদিরু রহমান খান শিফা ও পাঠাগারের সাধারণ সম্পাদক এহেতেশাম খান সিদ্দিকী।
১০ ডিসেম্বর, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
সেপ্টেম্বর মাস জন্ম নেয়া লেখকদের জন্মদিন উদযাপন
image image image image image image image image image image image image image image image
*কামাল স্মৃতি পাঠাগার আয়োজিত সেপ্টেম্বরে জন্ম কবি-সাহিত্যিকদের জন্মোৎসব* আজ কামাল স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে সেপ্টেম্বর মাসে জন্ম নেয়া বরেণ্য কবি ও সাহিত্যিকদের জন্মোৎসব পালিত। তাদের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা এবং তাদের রচনা পাঠ ও কবিতা আবৃত্তি দিয়ে তাদের শ্রদ্ধা জানানো হয়। কামাল স্মৃতি পাঠাগারের সন্মানিত সভাপতি আবু তাহের বকুল সুরচিত এবং পাঠক ও শিল্পী আশীষ কুমার দে সুরারোপিত জন্মদিনের শুভেচ্ছা গান অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা দেয়। পাঠাগারের গবেষণায় এমাসে যেসব লেখকদের জন্মদিন তারা হলেন, মৈত্রেয়ী দেবী আশুতোষ মুখোপাধ্যায় আবুল মনসুর আহমেদ  শেখ ওয়াজেদ আলি  প্রেমেন্দ্র মিত্র রাজনারায়ণ বসু  সুনীল গঙ্গোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিমল কর মুহম্মদ এনামুল হক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর     রফিকুর রশীদ লিও টলস্টয় সৈয়দ মুজতবা আলী ইমদাদুল হক মিলন আবুল হায়াত উপরোক্ত লেখকদের অনেকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন, আভা- আবুল মনসুর আহমদ নিহারা- বিভূতি ভূষণ বন্দোপাধ্যায় ফাউরুজ- বিমল কর অনন্যা- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাবা-লিও টলস্টয় দিহান -সৈয়দ মুজতবা আলী শুকরিয়া - সুনীল গঙ্গোপাধ্যায় নুসরাত - ইমদাদুল হক মিলন তাসফিয়া- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এছাড়াও কবিতা আবৃত্তি করে মুগ্ধ করেন পেন্নাম (সুনীল গঙ্গোপাধ্যায়)- নিহারা চক্রবর্তী নুপুর (বুদ্ধদেব বসু) - নুসরাত জাহান আফরিন নদী স্বপ্ন (বুদ্ধদেব বসু)- বর্ণ ও জোয়া ঝড় (মৈত্রেয়ী দেবী) - খুদে লেখক অনন্যা মহিয়সী কামাল স্মৃতি পাঠাগারের সন্মানিত সহ-সভাপতি নুসরাত ইয়াসমিন রুম্পার গ্রন্থনা ও সঞ্চালনায় দর্শকনন্দিত অনুষ্ঠানের সমাপনী বক্তৃতায় জনাব আবু তাহের বকুল এধরণের অনুষ্ঠান দিয়ে লেখকদের নিয়ে চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অভিভাবকদের আহ্বান জানান তাদের সন্তানদের এধরণের আয়োজনে সম্পৃক্ত করতে উৎসাহ দিতে। অনুষ্ঠান ছাড়াও সারাদিন ধিরে উপরে উল্লেখিত লেখকদের পাঠাগার প্রাঙ্গণে বই প্রদর্শনী যা ছোট-বড় বিভিন্ন বয়সী বইপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন শিফা, আকাশ, শান্ত, সিয়াম, অন্য, অঙ্কুর, মৃদুল, হিয়া, জারিফা, তানজিলা, সানজিদা, মারিয়া সহ কামাল স্মৃতি পাঠাগারের বিভিন্ন পাঠকবৃন্দ।
৩ সেপ্টেম্বর, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ
কবি সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষে পদার্পণ উপলক্ষে কামাল স্মৃতি পাঠাগারের বিশেষ আলোচনা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক আয়োজন
image image image image image image image image
গত ১৫আগষ্ট ছিল কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৯তম জন্মদিন অর্থাৎ শতবর্ষে পদার্পণ করলেন কবি। এই উপলক্ষে তার কবিতা আবৃত্তি ও কবিতা থেকে গান নিয়ে কামাল স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে একটি ক্ষুদ্র সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় ৩০আগষ্ট শনিবার। স্বল্প সময়ের পরিকল্পনার এই অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন পাঠাগারের সন্মানিত সহ-সভাপতি নুসরাত ইয়াসমিন রুম্পা। তিনি কবি সুকান্তের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত ও কর্ম উল্লেখ করে অনুষ্ঠান শুরু করেন। প্রথমেই ছিল সুকান্তের রচনা "হিমালয় থেকে সুন্দরবন" থেকে সমবেত সঙ্গীত। সঙ্গীত ও আবৃত্তি দিয়ে দর্শকদের মুগ্ধ করেন কামাল স্মৃতি পাঠাগারের পাঠক হুমা, দিশা, জারিফা, ইলমা, শুকরিয়া, নিহারা, নাজীবা, রুফাইদ্‌ সানভি সহ আরও কয়েকজন পাঠক শিল্পী। দুটি দলীয় কবিতা (উদ্যোগ, সুচিকিৎসা), একটা দ্বৈত কবিতা (ছাড়পত্র), একক কবিতা তিনটি(দেশলাই কাঠি, আগামী, একটি মোরগের কাহিনি) অনুষ্ঠান সাজানো হয়। এছাড়াও সন্মানিত সহ-সভাপতি নুসরাত ইয়াসমিন রুম্পা "দেশলাই কাঠি" আবৃত্তি করেন এবং সন্মানিত সভাপতি আবু তাহের বকুল সুকান্ত নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন। পাঠাগারের সাধারণ সম্পাদক এহেতেশাম খান সিদ্দিকী ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তৃতা দেন। তিনি উল্লেখ করেন বিভিন্ন কবি ও সাহিত্যিকদের জন্মদিন উপলক্ষে পাঠাগার বই থেকে আবৃত্তি ও পাঠ কামাল স্মৃতি পাঠাগারের নিয়মিত একটি আয়োজন। পাঠাগারের পেজ ও ইউটিউব চ্যানেলে এগুলো নিয়মিত প্রচার করা হয়। এই ধারাবাহিকতায় আজকের আয়োজন এবং ছোট বা বড় পরিসরে তা অব্যাহত থাকবে। অভিভাবকদেরকে তাদের সন্তানদের এই আয়োজনগুলোতে অংশগ্রহণ করাতে আহ্বান জানান।
৩ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ
জাতীয় গ্রন্হকেন্দ্র আয়োজিত জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থান স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
image image image image image image image image image image image image image image image image image image image image
জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থান স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা্য কামাল স্মৃতি পাঠাগার থেকে ১১৯ জন স্কুল পর্যায়ের পাঠক-শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং সেরা মান হিসেবে দুই বিভাগ থেকে দুজন ও ৮জন উত্তম মান হিসেবে পুরস্কৃত হয়। এছাড়াও সকল অংশগ্রহণকারীকে জাতীয় গ্রন্থকেন্দ্রের সৌজন্য একটি করে বৈ উপহার দেয়া হয়। জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে চিত্রাঙ্কন কার্যক্রম বিজয়ীদের নাম ক-বিভাগ নাম শ্রেণী সেরা মান মার্জিয়া সিদ্দিক নিঝুম (৫ম), উত্তম মান মেহের নিগার মহুয়া (৫ম), উত্তম মান রেহনুমা হোসেন রামিন (৪র্থ) , উত্তম মান আরিফ-উল-হক (৫ম), উত্তম মান অরিন মন্ডল (৫ম), উত্তম মান যেবান সারওয়ার (৩য়) , খ-বিভাগ নাম শ্রেণী সেরা মান শ্রীতমা সরকার (৯ম) উত্তম মান শিভান বর্মণ (৭ম) উত্তম মান আসফিক হোসাইন আলভী (১০ম) উত্তম মান ইসরাতুল জান্নাত অরিন (৬ষ্ঠ)
৩ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ
শহীদ তাজউদ্দীন আহমদের শততম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক রচনা/নিবন্ধ লেখা কর্মসূচী
image image image image image image image
শহীদ তাজউদ্দীন আহমদের শততম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক রচনা/নিবন্ধ লেখা কর্মসূচির চুড়ান্ত পর্ব ছিল ২৮জুলাই২০২৫। উক্ত আয়োজনে কামাল স্মৃতি পাঠাগারের দু'জন পাঠক, স্কুল পর্যায়ে চৈতি ঋতি মজুমদার এবং কলেজ/বিশ্ববিদ্যালয়ে আসমা জাহান আভা যথাক্রমে ১ম ও ২য় স্থান নিয়ে সেরা মান নির্বাচিত হয়েছে। এছাড়াও সানিয়া হোসেন রুপনা অংশগ্রহন সার্টিফিকেট পেয়েছে। উপরোক্ত তিনজন ছাড়া আরও যারা অংশগ্রহণ করেছিল তারা হলো ক-বিভাগ(স্কুল) থেকে জান্নাতুল ফেরদৌস লামিয়া, খ-বিভাগ(কলেজ/তদূর্ধ্ব) আসমা জাহান আভা, সানজিদা আক্তার ও প্রযুক্তা যায় ।
৩ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে কামাল স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে বিশেষ পাঠচক্র
image image
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আজ কামাল স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে হয় এক বিশেষ পাঠচক্র যেখানে পাঠাগারের আমন্ত্রণে অংশগ্রহণ করে কিশলয় অবৈতনিক স্কুলের প্রাথমিক শ্রেণীতে পড়া একদল শিক্ষার্থী। কবিগুরুকে নিয়ে আলোচনা করেন পাঠাগারের সাধারণ সম্পাদক এহেতেশাম খান সিদ্দিকী এবং নির্বাহী সদস্য নাহিদ সুলতানা। রবি ঠাকুরের শিশুতোষ গল্প তোতাকাহিনী পাঠ ও বিষয়বস্তু আলোচনা হয়। পাশাপাশি পাঠাগারের রবীন্দ্র কর্ণার থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বই প্রদর্শন ও পরিচিতি করানো হয়। বড় হয়ে তারা রবীন্দ্র সাহিত্য নিয়ে আগ্রহী হয় সেই বিষয়ে উৎসাহিত করা হয়।
৩ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ন
বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ত্ব দিবস ২০২৫ উপলক্ষে পাঠকের পড়া সেরা বই কার্যক্রম
image image image image image image image image image image image image
বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ত্ব দিবস ২০২৫ উপলক্ষে পাঠকের পড়া সেরা বই কার্যক্রমে প্রাথমিক বাছাইয়ের পর ১০জন পাঠকের লেখা জাতিয় গ্রন্থকেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় তাসফিয়া জান্নাত , নিহারা চক্রবর্তী ও ফারহা ফাওজিয়া অতসী। চূড়ান্ত পর্বে পছন্দের বইয়ের উপর বক্তব্য রেখে সেরা পাঁচ পাঠকে নির্ঠাবাচনে ঠাই পায় নিহারা চক্রবর্তী ও পুরস্কৃত হয়। এছাড়া সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ পুরস্কার পায় তাসফিয়া জান্নাত। নিহারার বক্তৃতা https://youtu.be/j0PSoD0MK3Y অতসীর বক্তৃতা https://youtu.be/3GbBqW1WN28 তাসফিয়ার বক্তৃতা https://youtu.be/qD7E-p4hGcg
২৯ মে, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ
জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম-২০২৫ এর সমাপনি অনুষ্ঠানে কামাল স্মৃতি পাঠাগারের পাঠক শিল্পীদের আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা
image image image
২৯মে,২০২৫ আজ জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম-২০২৫ এর সমাপনি অনুষ্ঠানে কামাল স্মৃতি পাঠাগারের পাঠক ও প্রতিনিধি অংশগ্রহণ করে। সারাদেশের ৪০টি পাঠাগারের পাঠকদের নিয়ে বইপাঠ এই কর্মসূচিতে দুই বিভাগের সেরা দশজন করে বিশজন পুরস্কৃত হয়। অনুষ্ঠান সংগঠিত হয় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়নে। অনুষ্ঠানের উদ্বোধনে সমবেত সঙ্গীত(মোরা ঝর্নার মত উদ্দাম) ও আবৃত্তি(নির্ঝরের স্বপ্নভঙ্গ) পরিবেশন করে কামাল স্মৃতি পাঠাগারের পাঠক হুমায়রা হামিদ হুমা, জারিফা, ইলমা ও নিহারা। অনুষ্ঠানের অতিথি কথা সাহিত্যিক আহমেদ মোস্তফা কামাল , কথাসাহিত্যিক শাহনাজ মুন্নি ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কথাসাহিত্যিক আফসানা বেগমের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন পাঠগারের পাঠকরা চমৎকার এই আয়োজন শেষে বিভিন্ন পাঠাগার প্রতিনিধীদের সাথে সৌজন্য বিনিময় হয়।
২৩ এপ্রিল, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন
image image image image image image image image image image image image image image
জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ও সীমান্ত গ্রন্থাগারের ব্যবস্থাপনায় পুরনো ঢাকার গেণ্ডারিয়ার ঐতিহ্যবাহী সীমান্ত গ্রন্থাগার প্রাঙ্গণে (১৫ফেব্রুয়ারি) হয়ে গেলো জমজমাট একটি বৈশাখী অনুষ্ঠান। এই আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় বিকেল ৪.৩০মিনিটে। সহযোগিতায় ছিল ঢাকাস্থ বেসরকারি গ্রন্থাগারসমূহ। ১৩এপ্রিল একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এই আয়োজন শুরু হয় যার পুরস্কার বিতরণ হয় এই অনুষ্ঠানে। প্রায় অর্ধশতাধিক শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেখানে সেরা দশ ছাড়াও সকল শিশুকে পুরস্কৃত করা হয়। যেখানে কামাল স্মৃতি পাঠাগারেরে শিশু পাঠকরাও অংশগ্রণ করে এবং সেরা দশে যায়নাব নূর, মধুবন্তী মাধবী গোপ, তাসফিরা নারোজ ও আরিক-উল-হক বিজয়ী হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক লেখক ও অনুবাদক আফসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বরেণ্য চিত্রশিল্পী জনাব রফি হক, আলোচক সাংবাদিক ও গ্রন্থাগার বিষয়ক গবেষক আলিম-উজ-জামান বক্তব্য পেশ করেন। স্বাগত বক্তব্য রাখেন সীমান্ত গ্রন্থাগারের সভাপতি কে এম মোরশেদ আহমেদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন গ্রন্থকেন্দ্রের উপপরিচালক জনাব এনামুল হক, কামাল স্মৃতি পাঠাগারের খুদে পাঠক নিহারা চক্রবর্তী, সীমান্ত গ্রন্থাগারের পাঠক জাহানারা আক্তার। ধন্যবাদ জ্ঞাপন করেন গ্রন্থকেন্দ্রের ফিল্ড অফিসার জনাব আফসানা আক্তার নওরিন। প্রায় দেড় ঘন্টা ব্যাপি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে কামাল স্মৃতি পাঠাগার, দনিয়া পাঠাগারের পাঠক-শিল্পীরা যা আগত দর্শকদের মাঝে প্রশংসিত হয়। পুরস্কার বিতরণী পর্ব পরিচালনা করেন কামাল স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক এহেতেশাম খান সিদ্দিকী।
৬ মার্চ, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ
শিশুর কণ্ঠে গল্প শুনি
image image image image image image image image image image image image image image image image image image image image
প্রাথমিক পর্যায়ের শিশুদের নিয়ে কামাল স্মৃতি পাঠাগার একটি গল্প বলার প্রতিযোগিতার আয়জন করে। ১৭টি বিভিন্ন স্কুলের ০-৫ম শ্রেণির দেড় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রণে অনুষ্ঠিত হলো "শিশুর কণ্ঠে গল্প শুনি" শীর্ষক শিশুদের গল্প বলার প্রতিযোগিতা। গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার প্রাঙ্গণে বিকেল ৩টায় শুরু হওয়া প্রতিযোগিতাটি বিকেল ৫:৩০-এ শেষ হয়। ক বিভাগে (০-২য় শ্রেণি) প্রতিযোগীরা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর "টুনটুনি ও বিড়ালের কথা" এবং "কুঁজো বুড়ির কথা" গল্প দুটি থেকে নিজেদের মতো করে গল্প বলার সুযোগ পায়। অন্যদিকে, খ বিভাগের (৩য়-৫ম) প্রতিযোগীরা "টুনটুনি ও রাজার গল্প" এবং "শিয়াল পন্ডিত" গল্পের মধ্যে থেকে একটি বেছে নিয়ে পরিবেশন করে। বিচারক প্যানেলে ছিলেন: মোহাম্মদ বকুল ইমাম - সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ফজলুল হক মহিলা কলেজ লায়লা হামিদ - জ্যেষ্ঠ শিক্ষক, গেণ্ডারিয়া হাই স্কুল ইকবাল হাফিজ - সহ-সভাপতি, দনিয়া সবুজ কুড়ি কচি-কাঁচার মেলা আবীর শ্রেষ্ঠ - আবৃত্তি শিল্পী ও সাংবাদিক ইয়াসমিন আখতার খান - অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, পগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ (প্রভাতী শাখা) নাদিরা আশরাফ - সংবাদ উপস্থাপক, বাংলা ভিশন মোঃ আবু তাহের হোসেন - সভাপতি, কামাল স্মৃতি পাঠাগার নুসরাত ইয়াসমিন রুম্পা - আবৃত্তি প্রশিক্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং গল্প বলার দক্ষতা বিচারক ও দর্শকদের মুগ্ধ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিশুরা যাতে বইপড়ার প্রতি আরও আগ্রহী হয় এবং নিজেদের ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা গড়ে তোলে, ও গল্প বলা অনুশীলনের সময় পরিবারের সদস্যদের সাথে একটি আনন্দঘন সময় উদযাপন করতে পারে সে লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত ২০ ফেব্রুয়ারিতে হয়ে গেল শিশুর কণ্ঠে গল্প শুনি আয়োজনের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান। ক ও খ শাখায় সেরা ১০ জন করে বিজয়ী হয়েছে। পাশাপাশি সকল অংশগ্রহণকারী শিশুদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সন্মানিত পরিচালক লেখক ও অনুবাদক আফসানা বেগম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির সন্মানিত সদস্য সচিব মো: জমিরউদ্দীন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বিজয়ী দু'জন শিশু গল্প শুনিয়ে সবাইকে মুগ্ধ করেন। পাশাপাশি বিজয়ী অন্য দু'জন শিশু তাদের অনুভূতি ব্যক্ত করে। প্রধান অতিথি মহোদয় শিশুদের প্রতিটি আয়োজন মনোযোগ দিয়ে দেখেন ও উৎসাহ দেন। বিজয়ী সবাইকে দেয়া হয় মহামুল্যবান বই ও সনদ। অংশগ্রহণকারী সকল শিশুকেও বই উপহার দিয়ে উৎসাহিত করা হয়। শিশুদের অবিভাবকরা এমন আয়োজন নিয়মিত করার পরামর্শ দেন।
গ্রন্থাগারের ছবিসমূহ

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ কামাল স্মৃতি পাঠাগারে বিশেষ পাঠচক্র অনুষ্ঠিত হয় যেখানে কিশলয় অবৈতনিক বিদ্যালয়ের প্রাথিমিক শাখার বেশ কয়েকজন শিশু এবং রবীন্দ্র কর্ণাড় থেকে তাঁদের বিভিন্ন বই পরিচিত করানো হয়।

Library Image

আজ(২৭এপ্রিল,২০২৫) জাতীয় গ্রন্থকেন্দ্রের মিলনায়তনে তাঁদের নিয়মিত প্রকাশনা "বই" পত্রিকার নবপর্যায়ের প্রকাশনা উৎসবে মূল্যবান বক্তব্য রাখেন কামাল স্মৃতি পাঠাগারের সভাপতি জনাব আবুতাহের হোসেন বকুল।

Library Image

ক্ষুদে লেখিকা অনন্যা মহীয়সীর পাঠাগারকে বই উপহার ও সাথে পাঠক-লেখক আড্ডা

Library Image

জাতীয় গ্রন্থকেন্দ্র আয়জিত নববর্ষ-১৪৩২ উদযাপন

Library Image

কামাল স্মৃতি পাঠাগার কক্ষ (বাইরের থেকে)

Library Image
Back