|
জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০ ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১ E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd গ্রন্থাগারের বিস্তারিত তথ্য |
||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
গ্রন্থাগারের নাম: পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ
ইমেইল: poriborton801@gmail.com প্রতিষ্ঠার সাল ও তারিখ: ১৬-০৬-২০১৮
পূর্ণ ঠিকানা:
নিউ ব্রীজ রোড, গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০।
উপজেলা: গাইবান্ধা সদর , জেলা: গাইবান্ধা, বিভাগ: রংপুর
|
||||||||||||||||||||||||||||||||||||||||
অনুদান সম্পর্কিত তথ্য |
|
|||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ |
||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের কার্যক্রম |
||||||||||||||||||||||||||||||||||||||||
| ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:১৬ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| '৫ ফেব্রুয়ারি, জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ 'উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| 📚 “জ্ঞানই সত্যিই আগামীর ভিত্তি” — এই স্লোগানকে ধারণ করে 📅 ৫ ফেব্রুয়ারি, জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এ সময় পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ কর্তৃক বিভিন্ন বছরের বর্ষসেরা সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। 🏆🌿 🌟 সম্মাননা প্রাপ্ত বর্ষসেরা সদস্যবৃন্দ 🌟 🏅 মোসাম্মৎ শাম্মী আক্তার কার্যকরী সদস্য ✨ বর্ষসেরা সদস্য — ২০২১ 🏅 মোহাম্মদ জাহিদুর রহমান (জিহাদ) কোষাধ্যক্ষ ✨ বর্ষসেরা সদস্য — ২০২২ 🏅 মোহাম্মদ হৃদয় মিয়া দপ্তর সম্পাদক ✨ বর্ষসেরা সদস্য — ২০২৩ 🏅 মোঃ এনামুল হাদী মামুন প্রচার ও প্রকাশনা সম্পাদক ✨ বর্ষসেরা সদস্য — ২০২৪ 🏅 মোছাঃ মুনতাকা তাসিন সংস্কৃতি বিষয়ক সম্পাদক ✨ বর্ষসেরা সদস্য — ২০২৫ 🏅 মোছাঃ মনজিলা খাতুন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ✨ বর্ষসেরা সদস্য — ২০২৬ 🏅 শারমিন আক্তার গ্রন্থাগারিক ✨ বর্ষসেরা সদস্য — ২০২৬ 🤝 এই সম্মাননা তাঁদের নিষ্ঠা, দায়িত্ববোধ ও সাংগঠনিক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। আপনাদের অবদানেই সংগঠন এগিয়ে চলে—অভিনন্দন ও শুভেচ্ছা 💐📖 📸 Picture Credit: 👉 Our Member Shariful Islam 👏✨ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় গ্রন্থাগার দিবস- ২০২৬ এর প্রচারণা ও আয়োজন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| 📚 জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ প্রচারণা ও আয়োজন উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার প্রচারণার অংশ হিসেবে প্রস্তুতকৃত ব্যানারটি প্রকাশ করা হলো। বই ও গ্রন্থাগারভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে এই উদ্যোগ আমাদের চলমান পাঠাগার আন্দোলনেরই এক দৃশ্যমান প্রতিচ্ছবি ✨ সবাইকে আমন্ত্রণ—উপস্থিত থেকে এই আয়োজনকে সার্থক করুন 📖🤍 📅 তারিখ: ৫ ফেব্রুয়ারি ২০২৬ 📍 স্থান: পাঠাগারের নিজস্ব কার্যালয় (পাঠ কক্ষ) 🎯 আয়োজনে: পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১১ জানুয়ারী, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ✨📚 **নত্নন সদস্য যুক্ত করণ** 📚✨ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| অভিনন্দন ও স্বাগত নতুন সদস্য যুক্ত হওয়ায় **পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ**–এর পরিবার আরও সমৃদ্ধ হলো। নবাগত সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। 🌿 জ্ঞানচর্চা, সাহিত্যসাধনা ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী এই সংগঠনের পথচলায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের কাজকে আরও প্রাণবন্ত ও গতিশীল করবে—এই প্রত্যাশা রইলো। **পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ** *“এসো জ্ঞান অর্জনের উল্লাসে, জ্ঞান পরশে মানব বাঁচে”* | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১০ জানুয়ারী, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ✨📚 কবি সমাবেশ ও সাহিত্য সম্মেলন ২০২৬ 📚✨ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদের সৃজনশীল অংশগ্রহণ ও পারফরম্যান্স 🌿 কবি ও সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় অনুষ্ঠিত কবি সমাবেশ ও সাহিত্য সম্মেলন ২০২৬-এ প্রাণবন্ত অংশগ্রহণ করে পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ। 🎙️ সম্মেলনের উপস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান নাবিল আহমেদ। 🎤 আবৃত্তি পরিবেশন করেন মুনতাকা তাসিন (সংস্কৃতি বিষয়ক সম্পাদক) ও এনামুল হক (প্রচার সম্পাদক)। 🌸 অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলা একাডেমির আজীবন সদস্য সাবেদ আল সাদ, সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট কাসেম ইয়াসবীর ও উপাধাক্ষ নাসরিন রেখাসহ আরও বিশিষ্ট সাহিত্যপ্রেমীরা। 📖🌿 এসময় ময়নুল হক ও তরুণ লিখিয়ে প্রিয়ন্তী তাঁদের লেখা বই পাঠাগারের জন্য উপহার প্রদান করেন। সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদের এই অংশগ্রহণ নিঃসন্দেহে এক অনন্য দৃষ্টান্ত। ✨ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২ জানুয়ারী, ২০২৬ ৫:০৪ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| 📚পাঠচক্রের📚 | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| 📚✨ নিয়মিত পাঠচক্রের এক অনন্য মুহূর্ত.... পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদের নিয়মিত পাঠচক্র চলাকালে ধারণ করা আজকের কিছু মনোমুগ্ধকর স্থিরচিত্র এখানে তুলে ধরা হলো। এই সময়টিতে শিশুদের চোখেমুখে ছিল শেখার আগ্রহ ও জানার আনন্দ। কেউ কুইজের লিখিত উত্তরে গভীর মনোযোগে নিমগ্ন, কেউ আবার বই হাতে হারিয়ে গেছে কল্পনার রঙিন জগতে। জ্ঞান অন্বেষণের এই নীরব অথচ প্রাণবন্ত পরিবেশই আমাদের পাঠাগারের প্রকৃত শক্তি। জ্ঞান, স্বপ্ন ও কৌতূহলের ডানায় ভর করে আপন মনে এগিয়ে চলা এই শিশুরাই আমাদের আগামীর আলো। তাদের মধ্য দিয়েই গড়ে উঠবে একটি আলোকিত, মানবিক ও সচেতন আগামী। 📖 আজকের পাঠ—আগামী দিনের পরিবর্তন। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৭ ডিসেম্বর, ২০২৫ ৪:৫৬ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, বই পাঠ ও বই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের সক্রিয় অংশগ্রহণে মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও মূল্যবোধ নিয়ে গভীর আলোচনা অনুষ্ঠিত হয়। বই পাঠ ও আলোচনায় বিশেষভাবে মনোযোগী ও সক্রিয় অংশগ্রহণকারী সদস্যদের উৎসাহিত করতে পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদের পক্ষ থেকে মহামূল্যবান বই উপহার প্রদান করা হয়। এই আয়োজনের মাধ্যমে পাঠাভ্যাস গড়ে তোলা, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও মননশীলতা জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৫ ডিসেম্বর, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ‘জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতা ২০২৫‘-এর প্রাথমিক মূল্যায়ন অনুষ্ঠান | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতা ২০২৫-এর প্রাথমিক মূল্যায়ন অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত মূল্যায়ণকারি হিসেবে উপস্থিত ছিলেন— মূল্যায়ণকারিবৃন্দ: 🔹 অঞ্জলী রাণী দেবী সহকারী শিক্ষক, রেবেকা হাবিব উচ্চ বিদ্যালয়, তুলসীঘাট, গাইবান্ধা। 🔹 মোঃ আব্দুর রউফ সরকার সহকারী অধ্যাপক, ভাতগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ, সাদুলাপুর, গাইবান্ধা। 🔹 নাবিল আহমেদ প্রতিষ্ঠাতা ও পরিচালক, পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ, গাইবান্ধা। সভাপতি: 🔸 মোঃ মিরাজুল ইসলাম উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, গাইবান্ধা। 📚✨ প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের পাঠাগারের পক্ষ থেকে মহামূল্যবান বই উপহার প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের বইপাঠে আরও উৎসাহিত করে এবং জ্ঞানচর্চায় অনুপ্রেরণা জোগায়। 🌱📖 এই আয়োজন পাঠাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ। 💫 | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৪ ডিসেম্বর, ২০২৫ ৮:০৯ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| 📚 স্কুল ভিত্তিক আলোচনা অনুষ্ঠান 🎤 | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| শিক্ষার্থীদের বইপাঠে উৎসাহিত করতে আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর স্কুল ভিত্তিক আলোচনা অনুষ্ঠান। ✨ অনুষ্ঠান চলাকালীন তাৎক্ষণিক প্রশ্নের সঠিক উত্তরে শিক্ষার্থীদের হাতে মূল্যবান বই তুলে দেন প্রতিষ্ঠান প্রধান নাবিল আহমেদ, সদস্যবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী। 🎁📖 | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৪ ডিসেম্বর, ২০২৫ ৬:৪৩ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| রংপুর বিভাগীয় বইমেলা-২০২৫ ও মত-বিনিময় সভা | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| 📚 জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে রংপুর বিভাগীয় বইমেলা-২০২৫ ও মত-বিনিময় সভা পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ-এর পক্ষে গাইবান্ধা জেলার প্রতিনিধিত্বকালে তোলা এক অনন্য স্থির চিত্র। ✨📸 👥 উপস্থিত ছিলেন: • জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক – আফসানা বেগম (কথাসাহিত্যিক) ✒️ • সহকারি পরিচালক – জনাব এনামুল হক 📗 • গ্রন্থগারিক – জনাব রাসেল আহমেদ 📘 • গাইবান্ধা জেলার বিভিন্ন পাঠাগারের সম্মানিত প্রতিনিধিগণ 🤝 📍 স্থান: রংপুর বিভাগীয় সরকারি গণ গ্রন্থাগার, রংপুর 🏛️ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৪ ডিসেম্বর, ২০২৫ ৬:১৮ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| রংপুর বইমেলা ২০২৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| রংপুর বই মেলা ২০১২৫ এর প্রচার কার্যক্রমে পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ এর স্থিরচিত্র.. | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৯ অক্টোবর, ২০২৫ ৬:৪৩ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| 📚 জাতীয় গ্রন্থপাঠ কার্যক্রম ২০২৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| 📚 জাতীয় গ্রন্থপাঠ কার্যক্রম ২০২৫ অংশগ্রহণের সুযোগ ও বই প্রাপ্তির সংবাদ জাতীয় গ্রন্থপাঠ কার্যক্রম ২০২৫-এ অংশগ্রহণের সুযোগ পেয়ে আমরা আনন্দিত। বই প্রাপ্তির প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগ্রহী পাঠক ও শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগে অংশগ্রহণের জন্য পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ এর পক্ষ থেকে আন্তরিক ভাবে আহ্বান জানানো হচ্ছে স্খানীয় পাঠক/ শিক্ষার্থীদের ... | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৯ অক্টোবর, ২০২৫ ৬:১০ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| 📖 পাঠচক্র | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পাঠের আলোয় মননচর্চার আসর পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ-এর নিয়মিত আয়োজন “পাঠচক্র”— এটি এক মননশীল জ্ঞানের আসর, যেখানে পাঠের মাধ্যমে গড়ে ওঠে চিন্তার জগৎ, আলোচনায় প্রসারিত হয় ভাবনার দিগন্ত, এবং মিলেমিশে যায় পাঠ, চিন্তা ও সৃজনের আনন্দ। নিয়োমিত উপস্থিত ক্ষুদে পাঠকদের মাঝে পাঠচক্র শেষে খাদ্য অফিসের সৌজন্যে নিরাপদ খাদ্য এর ক্যালেন্ডার প্রদান করা হয় । | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৭ অক্টোবর, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ‘‘পাঠচক্র’’ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পাঠচক্র একটি মননশীল জ্ঞানের আসর, যেখানে পাঠের মাধ্যমে গড়ে ওঠে চিন্তার জগৎ। এটি সাহিত্যচর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধির এক অনন্য উদ্যোগ, যা আলোকিত করে মনের দ্বার। প্রতি সপ্তাহে পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ-এর আয়োজনে নিয়মিত পাঠচক্র অনুষ্ঠিত হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৬ অক্টোবর, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| 🌿সমন্বয় সভা🌿 | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| 🌿পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদের সমন্বয় সভা আজকের দিনটি ছিল সম্প্রীতি, পরিকল্পনা ও আনন্দে ভরপুর! ☔ পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ-এর সদস্যরা একসাথে বসে আগাম কার্যক্রম নিয়ে করল সমন্বয় সভা, আর মনোরম আবহাওয়ার সাথে মানিয়ে আয়োজন করা হলো খিচুড়ি পার্টি! 🍛✨আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অ্যাডভোকেট কাসেম ইয়াসবীর, জেলা জজ কোর্ট, গাইবান্ধা ও উপদেষ্টা, পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ; উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা, লেখক ও সংগঠক, উপদেষ্টা, পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ; এবং আলহাজ্ব সলিম উদ্দিন, উপদেষ্টা, অত্র প্রতিষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাবিল আহমেদ, প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান, অত্র প্রতিষ্ঠান। এছাড়াও উপস্থিত ছিলেন— উত্তর পাঠাগারের সম্মানিত সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক নয়ন আহমেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মঞ্জিলা খাতুন, কোষাধ্যক্ষ সঞ্জয় কুমার সরকার, প্রচার সম্পাদক এনামুল হাসান হাদি, দপ্তর সম্পাদক হৃদয় সরকার, সাংগঠনিক সম্পাদক নাসরিন আখতার, সদস্য নাজমুল হাসান ও হীরক চন্দ্র প্রামাণিকসহ ক্ষুদে পাঠকবৃন্দ। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৬ অক্টোবর, ২০২৫ ৬:০১ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| 📚 বই বিতরণ কার্যক্রম 📚 | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ-এর সুন্দর মুহূর্ত বাসায় বই নিয়ে যাচ্ছেন আমাদের পাঠক সদস্য — জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আর নিজের ভুবনে নতুন চিন্তার দ্বার খুলতে। 🌿 রেজিস্টারে তথ্য তুলে নিচ্ছেন সভাপতি নাবিল আহমেদ, পাঠাগারের নিয়মিত কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও সুন্দর রাখতে। ✨ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৪২ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| পাঠচক্রে পাঠকদের পাঠ বিশ্লেষণ করছেন সভাপতি নাবিল আহমেদ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| আজকের পাঠচক্রে পাঠকদের পাঠের বিষয়বস্তু সহজভাবে ব্যাখ্যা ও বিশ্লেষণ করেন পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতি নাবিল আহমেদ। তাঁর প্রাণবন্ত উপস্থাপনায় পাঠকেরা পাঠের অন্তর্নিহিত তাৎপর্য গভীরভাবে উপলব্ধি করতে সক্ষম হন। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| গ্রামে গ্রামে বইয়ের আলো ছড়াই | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ এর আয়োজনে গ্রামে গ্রামে বইয়ের আলো ছড়াই এই শিরনামে বিশেষ উদ্যেগ গ্রহণ.. পড়িলে বই আলোকিত হই ,নাহ পড়িলে বই অন্ধকারে রই। বই পড়ার অনুপ্রেরণা দিতে তৃণমূলে আমাদের ছুটে চলা ! | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ‘‘পাঠচক্র’’ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পাঠচক্র কালে আমাদের ছোট্ট বন্ধু!😊✌️ পাঠাগারের নীরবতায় পাঠক খুঁজে নিচ্ছে তার প্রিয় বই, হয়তো এই বইয়ের পাতাতেই লুকিয়ে আছে তার নতুন স্বপ্ন! 🌸 আসুন আমরা এই শিশুদের জন্য সুন্দর আগামী গড়ি! আপনারাও আমন্ত্রিত আমাদের জ্ঞানগৃহে!.. ✨📚 | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ‘‘পাঠচক্র’’ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পাঠচক্র কালে আমাদের ছোট্ট বন্ধু!😊✌️ পাঠাগারের নীরবতায় পাঠক খুঁজে নিচ্ছে তার প্রিয় বই, হয়তো এই বইয়ের পাতাতেই লুকিয়ে আছে তার নতুন স্বপ্ন! 🌸 আসুন আমরা এই শিশুদের জন্য সুন্দর আগামী গড়ি! আপনারাও আমন্ত্রিত আমাদের জ্ঞানগৃহে!.. ✨📚 | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| **বই পোকা** | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পাঠচক্র চলাকালে আমাদের ছোট্ট বন্ধুরা বই পড়ার অভিজ্ঞতা শেয়ার করে আনন্দে মেতে উঠেছে। পাঠের আনন্দকে উৎসাহিত করতে ক্ষুদে পাঠকদের হাতে তুলে দেওয়া হয়েছে কলম পুরস্কার। বই পড়ার মধ্য দিয়েই শিশুরা গড়ে তুলবে সুন্দর আগামী।” | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| "পাঠচক্র " | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পাঠচক্র কালে আমাদের ছোট্ট বন্ধুরা!😊✌️ আসুন আমরা এই শিশুদের জন্য সুন্দর আগামী গড়ি! আপনারাও আমন্ত্রিত আমাদের জ্ঞানগৃহে!.. | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| 🌿✨ বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ ✨🌿 | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদের উদ্যোগে আজ পাঠকদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে। সবুজ প্রকৃতি গড়ে তোলার এই কার্যক্রমে পাঠাগারের খুদে পাঠকরাও অংশগ্রহণ করে আনন্দে মুখরিত করেছে পরিবেশ। 🌱 এ সময় উপস্থিত ছিলেন পাঠাগারের সম্মানিত প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান নাবিল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক হৃদয় সরকার, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুনতাকা তাসিন, সহ-সাধারণ সম্পাদক (সাবেক) আরিফা হক এবং অত্র পাঠাগারের নিবেদিতপ্রাণ আমাদের বইপোকা পাঠকবৃন্দ। 🌳 সবুজ প্রকৃতির স্বপ্ন ছড়িয়ে যাক প্রতিটি হৃদয়ে। 🌳 | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ‘‘গ্রামে গ্রামে বইয়ের আলো ছড়াই’’ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ এর আয়োজনে গ্রামে গ্রামে বইয়ের আলো ছড়াই এই শিরনামে বিশেষ উদ্যেগ গ্রহণ.. পড়িলে বই আলোকিত হই ,নাহ পড়িলে বই অন্ধকারে রই। বই পড়ার অনুপ্রেরণা দিতে তৃণমূলে আমাদের ছুটে চলা ! | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৫ সেপ্টেম্বর, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ‘‘পাঠচক্র’’ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পাঠচক্র কালে আমাদের ছোট্ট বন্ধুরা!😊✌️ আসুন আমরা এই শিশুদের জন্য সুন্দর আগামী গড়ি! আপনারাও আমন্ত্রিত আমাদের জ্ঞানগৃহে!.. | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৫ সেপ্টেম্বর, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১২ রবিউল আউয়াল উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদের উদ্যোগে ১২ রবিউল আউয়াল উপলক্ষে একটি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান নাবিল আহমেদ, এবং ধর্ম বিষয়ক সম্পাদক মাহফুজ হাসান আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুনতাকা তাসিন সহ অন্যান্য পাঠকবৃন্দ। দোয়া শেষে তবারক বিতরণ করা হয় এবং সকলকে নিরাপদ খাদ্য ক্যালেন্ডার ও প্রকৃতি বন্ধু গাছ উপহার হিসেবে প্রদান করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৮ আগস্ট, ২০২৫ ৪:৩২ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| **বই পোকা** | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পাঠচক্র কালে আমাদের ছোট্ট বন্ধুরা!😊✌️ বই পড়ার মধ্য দিয়ে আমরা শিশুরা সুন্দর আগামী গড়বে! | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৮ আগস্ট, ২০২৫ ৪:২৫ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| **সংস্কার ও মেরামত** | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| "বৈরী আবহাওয়ার কারণে পাঠাগারের ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়ে পাঠকার্য ব্যাহত হচ্ছিল। আলহামদুলিল্লাহ, অনুদানের অর্থে মেরামত ও সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। ফলে আবারো আমরা পাঠকমুখর এক পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছি।" | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৮ জুন, ২০২৫ ৮:১০ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| পাঠচক্র | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পাঠচক্র কালে আমাদের ছোট্ট বন্ধুরা!😊✌️ বই পড়ার মধ্য দিয়ে আমরা শিশুদের জন্য সুন্দর আগামী গড়ি! | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৫ জুন, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| গ্রামে গ্রামে বইয়ের আলো ছড়াই - 03 | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ এর আয়োজনে গ্রামে গ্রামে বইয়ের আলো ছড়াই এই শিরনামে বিশেষ উদ্যেগ গ্রহণ.. পড়িলে বই আলোকিত হই ,নাহ পড়িলে বই অন্ধকারে রই। বই পড়ার অনুপ্রেরণা দিতে তৃণমূলে আমাদের ছুটে চলা ! | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৫ জুন, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| পুরষ্কার গ্রহণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| অদ্যকাল, আমাদের ছোট্ট বন্ধু মুনতাকা তাসিন এর পক্ষে প্রতিযোগিতার পুরষ্কার গ্রহণ করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান নাবিল আহমেদ। এ সময় মহামূল্যবান বই, সার্টিফিকেট ও কলম পুরস্কার তুলে দেন জেলা সরকারি গনগ্রন্থাগার গাইবান্ধা এর সম্মানিত লাইব্রেরিয়ান জনাব সাইফুল ইসলাম স্যার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও বই পাঠ প্রতিযোগিতায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৫ জুন, ২০২৫ ৮:৫৫ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ‘‘পাঠচক্র‘‘ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পাঠচক্র একটি মননশীল জ্ঞানের আসর, যেখানে পাঠের মাধ্যমে গড়ে ওঠে চিন্তার জগৎ। এটি সাহিত্যচর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধির এক অনন্য উদ্যোগ, যা আলোকিত করে মনের দ্বার। প্রতি সপ্তাহে পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ-এর আয়োজনে নিয়মিত পাঠচক্র অনুষিঠত হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৫ জুন, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| "জ্ঞান সভা" | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| 📚✨ শিশুদের নিয়ে প্রাণবন্ত জ্ঞান সভা অনুষ্ঠিত! ✨📚 পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হলো একটি চমৎকার "জ্ঞান সভা"। স্থানীয় শিশুদের নিয়ে গ্রামের প্রান্তরে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল— 📖 গল্প পাঠ 🎤 কবিতা আবৃত্তি 🧠 সাধারণ জ্ঞান প্রশ্ন 🎁 ও শেষে শিক্ষা সামগ্রী উপহার! আমাদের লক্ষ্য শুধু পাঠাভ্যাস নয়, শিশুদের মনে দেশপ্রেম, নৈতিকতা ও ভালো মানুষ হওয়ার বীজ বপন করা। এই শিশুদের চোখে আমরা দেখতে পাই আগামী দিনের আলোর ঝলকানি। 🌟 এ সময় পাঠাগার ও সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান নাবিল আহমেদ শিশুদের পাঠাগার মূখী করতে নানাবিধ দিক নির্দেশনা দেন । 📍স্থান: পশ্চিম কোমর নই দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫ নং ওয়াড, ৯নং খোলাহাটি,গাইবান্ধা সদর, গাইবান্ধা - ৫৭০০। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৩ মে, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ‘পাঠচক্র’ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ‘আলোকিত মানুষ হতে বেশি বই পড়ুন ও সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত থাকুন। ’ পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ এ পাঠচক্র কালে আমাদের ছোট্ট বন্ধুরা!😊✌️ আসুন আমরা এই শিশুদের জন্য সুন্দর আগামী গড়ি! আপনারাও আমন্ত্রিত আমাদের জ্ঞানগৃহে!.. | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২০ মে, ২০২৫ ৯:৩২ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| গ্রামে গ্রামে বইয়ের আলো ছড়াই-02 | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ এর আয়োজনে গ্রামে গ্রামে বইয়ের আলো ছড়াই এই শিরনামে বিশেষ উদ্যেগ গ্রহণ.. পড়িলে বই আলোকিত হই ,নাহ পড়িলে বই অন্ধকারে রই। বই পড়ার অনুপ্রেরণা দিতে তৃণমূলে আমাদের ছুটে চলা ! | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৮ মে, ২০২৫ ৮:০৬ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ক্ষুদে পাঠক | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ‘আলোকিত মানুষ হতে বেশি বই পড়ুন ও সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত থাকুন। ’ পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ এ পাঠচক্র কালে বিভিন্ন সময়ে আমাদের ছোট্ট বন্ধুরা!😊✌️ আসুন আমরা এই শিশুদের জন্য সুন্দর আগামী গড়ি! আপনারাও আমন্ত্রিত আমাদের জ্ঞানগৃহে!.. | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৬ মে, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উঠান বৈঠক | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ এর আয়োজনে গ্রামে গ্রামে বইয়ের আলো ছড়াই এই শিরনামে বিশেষ উদ্যেগ গ্রহণ.. পড়িলে বই আলোকিত হই ,নাহ পড়িলে বই অন্ধকারে রই। বই পড়ার অনুপ্রেরণা দিতে তৃণমূলে আমাদের ছুটে চলা ! | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৬ মে, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| পাঠচক্র | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ‘আলোকিত মানুষ হতে বেশি বই পড়ুন ও সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত থাকুন। ’ পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ এ পাঠচক্র কালে আমাদের ছোট্ট বন্ধুরা!😊✌️ আসুন আমরা এই শিশুদের জন্য সুন্দর আগামী গড়ি! আপনারাও আমন্ত্রিত আমাদের জ্ঞানগৃহে!.. | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৯ মে, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| গ্রামে গ্রামে বইয়ের আলো ছড়াই | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ এর আয়োজনে গ্রামে গ্রামে বইয়ের আলো ছড়াই এই শিরনামে বিশেষ উদ্যেগ গ্রহণ.. পড়িলে বই আলোকিত হই ,নাহ পড়িলে বই অন্ধকারে রই। বই পড়ার অনুপ্রেরণা দিতে তৃণমূলে আমাদের ছুটে চলা ! | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৯ মে, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| পাঠচক্র | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ‘আলোকিত মানুষ হতে বেশি বই পড়ুন ও সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত থাকুন। ’ পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ এ পাঠচক্র কালে আমাদের ছোট্ট বন্ধুরা!😊✌️ বই: ছোটদের মহানবি। বিষয়: মহানবীর জীবনী. আসুন আমরা এই শিশুদের জন্য সুন্দর আগামী গড়ি! আপনারাও আমন্ত্রিত আমাদের জ্ঞানগৃহে!.. | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৬ এপ্রিল, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উপস্থাপনা বিষয়ক কর্মশালা | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদের চারজন সদস্য সফলভাবে দুইদিন ব্যাপী অনুষ্ঠান উপস্থাপনা বিষয়ক কর্মশালা সম্পন্ন করেন। অংশগ্রহণকারী সদস্য নাবিল আহমেদ মুন তাকা তাসিন মুনজিলা মুন আসমাউল হুসনা চমৎকার অনুষ্ঠানটির আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি গাইবান্ধা। সেই সাথে আগামীতে আরো উন্নত প্রশিক্ষণের জন্য সিলেকশন হয় এই গুণী সদস্যরা! আমরা পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ পরিবার আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৪ এপ্রিল, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ‘‘পহেলা বৈশাখ-১৪৩২’’ উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| বাংলা বছরের শুরু আজকের এই দিনের মধ্য দিয়ে, বাঙালির চিরাচরিত সংস্কৃতির ও ঐতিহ্যের মধ্য দিয়ে সরকারি ও বেসরকারি ভাবে এদিন উদযাপিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ নিজ পাঠকক্ষে অদ্যকাল পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে নববর্ষের তাৎপর্য নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচকরা বাংলা সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে সাহিত্য ও পাঠাগারের ভূমিকা নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে পাঠাগারের সদস্যবৃন্দের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা পরিবেশিত হয়। যা অনুষ্ঠানের পরিবেশকে আরও জীবন্ত করে তোলে। দিনটি ছিল আনন্দঘন এবং প্রাণবন্ত পরিবেশে ভরপুর। নববর্ষের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য স্থানীয় সংস্কৃতিপ্রেমী মানুষরা এই আয়োজনে অংশগ্রহণ করেন। আয়োজনে আরও ছিল বাঙালিয়ানা খাবার (পান্তা, পাটশাক, মাছ ভাজি ও বাহারি ভার্তা) এর পসরা ও অন্যান্য ঐতিহ্যবাহী খাবারের বিশেষ ব্যবস্থা, যা উপস্থিত সকলের মন জয় করে। এই ধরনের আয়োজন সমাজে সংস্কৃতি ও সাহিত্য চর্চাকে উৎসাহিত করে এবং নতুন প্রজন্মের মাঝে বাঙালিয়ানার চেতনাকে জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৯ মার্চ, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ পরিদর্শন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ্এ মাসের গত মঙ্গলবার ১৮/০৩/২০২৫ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয় এর জাতীয় গ্রন্থাকেন্দ্রের উপগ্রন্থাগারিক মোঃ রাসেল রানা পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র পাঠাগারের সভাপতি নাবিল আহমেদ, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, সহ সাধারণ সম্পাদক রাকিব আল হাসান রিফাত, সদস্য মুনতাকা তাসিন, মায়মুনা বুশরা, জেরিনসহ বেসরকারি পাঠাগারে প্রতিনিধি শামীম ও জুয়েল রানা প্রমূখ পরিদর্শন শেষে পাঠাগার প্রযোজনীয় পরামর্শ ও অভিজ্ঞতা শেয়ার করেন। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৯ মার্চ, ২০২৫ ৮:৪৭ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ইফতার ও আলোচনা সভা -২০২৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ পরিবার এর পক্ষ থেকে ইফতার ও আলোচনা সভা আয়োজন। আয়োজনের সভাপতিত্ব করেন পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান নাবিল আহমেদ, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উপদেষ্টা নাসরিন সুলতানা রেখা, প্রতিষ্ঠাতা লেখিকা নাসরিন রেখা গ্রন্থাগার । উপদেষ্টা এ্যাড. কাসেম ইয়াসবীর, প্রতিষ্ঠাতা ও সভাপতি, প্রতিবিম্ব সাহিত্য পরিষদ, গাইবান্ধা। পাঠাগারের শুভাকাঙ্ক্ষী আলম মিয়া, সভাপতি বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ গাইবান্ধা জেলা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি ডি.এম মমিনুল হক, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, সহ সাধারণ সম্পাদক রাগীব আল হাসান, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, দপ্তর সম্পাদক হৃদয় সরকার,সাংগঠনিক সম্পাদক নাসরিন আখতার, ধর্ম বিষয়ক সম্পাদক মাহফুজ হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক আলি আহমেদ নয়ন, মহিলা বিষয়ক সম্পাদক মুনাফা খাতুন, ক্রিয়া বিষয়ক সম্পাদক সবুজ মিয়া, সদস্য মুনতাকা তাসিন, শারমিন, মাইমুনা বুশরা, মারুফ, মুহিদ প্রমূখ! কমন ব্যনারে আয়োজন পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে শুরু করা হয়। এ সময় পাঠাগারের সার্বিক উন্নয়ন ও ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় দিক নিদের্শনা নিয়ে বক্তারা অনুভূতি প্রকাশ করেন। আলোচনা ও বক্তব্য শেষে, দোয়া করেন মাওলানা এনামুল হক সাহেব, খতিব, পশ্চিম কোমর নই মধ্যপাড়া জামে মসজিদ, গাইবান্ধা সদর ,গাইবান্ধা। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৬ মার্চ, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস - ২০২৫ উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুরি দিল পিতা-মাতার লাশের উপর। -এই স্লোগানকে সামনে রেখে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস - ২০২৫ উদযাপন উপলক্ষ্যে পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে। নাবিল আহমেদ, প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান অত্র প্রতিষ্ঠান। বক্তব্য রাখেন সহ-সভাপতি ডি.এম মমিনুল হক, সদস্য মঞ্জিলা মুন, ইভা, মুনত্তাকা তাসিন। আলোচনার উপর তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করে উক্ত প্রতিষ্ঠান সদস্যবৃন্দ। সঠিক উত্তরকারী সদস্যদের কলম উপহান দেয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিল সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নাসরিন,সদস্য আখতার,রবিউল সানি, জেরিন, জাফরিন, জনতা, শুভ, রাহিম, নাঈমপ্রমূখ। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৫ মার্চ, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| অমর একুশে বইমেলা ২০২৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ৩দিন ব্যাপি বই মেলায় আমরা পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদিএর অংশগ্রহণকালে স্থিরচিত্র। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| **পাঠচক্র** | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ‘আলোকিত মানুষ হতে বেশি বই পড়ুন ও সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত থাকুন। ’ পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ এ পাঠকদের সাথে জ্ঞানগৃহে পাঠচক্রকালে এবং পাঠকদের বইপাঠের উপর মুক্ত আলোচনাকালে স্থিরচিত্র। শিশুদের নিদিষ্ট টপিকের উপর বুঝিয়ে দিচ্ছেন অত্র পাঠাগারের সভাপতি নাবিল আহমেদ। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:০৭ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ** চিত্রাংকন ** | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ‘আলোকিত মানুষ হতে বেশি বই পড়ুন ও সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত থাকুন। ’ পাঠকদের সৃজনশীল কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে চিত্রাংকন শিখন এর ব্যবস্থা করে পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ এ সময় পাঠক শিক্ষার্থীদের শিখনকালে স্থিরচিত্র। শিশুদের অংকন সম্পর্কে ধারণা দিচ্ছেন অত্র পাঠাগারের সদস্য হিরণ চন্দ্র। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৬ ফেব্রুয়ারী, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার 'এই স্লোগানকে ধারণ করে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বইপাঠ কার্যক্রমের আয়োজন করে পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ, গাইবান্ধা। এ সময় পাঠকদের বই উপহার দেয়া হয়। এবং জেলা সরকারি গণগ্রন্থাগার, গাইবান্ধা এর আয়োজনে অংশগ্রহন ও অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন নাবিল আহমেদ, প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান, পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ, গাইবান্ধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের পক্ষে জনাব আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাইবান্ধা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুল ইসলাম, লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, গাইবান্ধা। | ||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের ছবিসমূহ |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||