|
জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০ ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১ E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd গ্রন্থাগারের বিস্তারিত তথ্য |
||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
গ্রন্থাগারের নাম: আলোর ফেরী পাঠাগার
ইমেইল: info@alorferipathagar.com প্রতিষ্ঠার সাল ও তারিখ: ১০-০৩-২০১৫
পূর্ণ ঠিকানা:
গ্রামঃ + পোঃ সিংহেরাকাঠি, থানা: বাউফল, জেলা: পটুয়াখালী
উপজেলা: বাউফল , জেলা: পটুয়াখালী, বিভাগ: বরিশাল
|
||||||||||||||||||||||||||||||||||||||||
অনুদান সম্পর্কিত তথ্য |
|
|||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ |
||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের কার্যক্রম |
||||||||||||||||||||||||||||||||||||||||
| ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:২০ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোর ফেরী পাঠাগারে পাঠকদের নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৯ এপ্রিল, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| আলোর ফেরী পাঠাগারের সপ্তম বর্ষপূর্তি উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ২১ মে ২০২৩, শনিবার বেলা ১২টায় হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদযাপিত হয় প্রযুক্তিভিত্তিক পাঠাগার 'আলোর ফেরী’র সপ্তম বর্ষপূর্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিদ হাওলাদার এবং প্রধান বক্তা ছিলেন তৎকালীন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন। এছাড়াও কালিশুরী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গুণীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর ফেরীর চেয়ারম্যান আব্দুল বারেক মৃধা। স্বাগত বক্তব্যে আলোর ফেরী পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ বাবুল মৃধা পাঠাগারের প্রতিষ্ঠার পেছনের উদ্দেশ্য, এর অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বই পড়ার গুরুত্ব ও পাঠাগারভিত্তিক শিক্ষার উপকারিতা ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে নিয়মিত বই পড়া ও মাসিক পাঠক আড্ডায় অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচিত পাঠকদের ‘শ্রেষ্ঠ পাঠক’ সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত পাঠকরা পাঠাগার থেকে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন। সুজিদ হাওলাদার তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “একসময় ধারণা ছিল Knowledge is Power, পরে হয়েছে Knowledge is Power with imagination।” তিনি বই পড়া ও চিন্তাশক্তি বিকাশের গুরুত্ব তুলে ধরেন। মোঃ আল-আমিন তার বক্তব্যে বলেন, “প্রযুক্তিনির্ভর পাঠসেবার বিষয়টি প্রথম শুনে আমি বিস্মিত হয়েছিলাম। এমন একটি উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, আমি এর সর্বাত্মক সফলতা কামনা করি এবং সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।” অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় গান পরিবেশন করেন পাঠাগারের পাঠক মনি দাস ও সুদিপা হালদার, যা দর্শকদের মন জয় করে নেয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৯ এপ্রিল, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার আলোর ফেরী পাঠাগার পরিদর্শন। | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ২১ মে ২০২৩, শনিবার বিকেলে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন ‘আলোর ফেরী পাঠাগার’ পরিদর্শন করেন। পাঠাগারের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি পাঠাগারের কার্যক্রম ঘুরে দেখেন এবং এর অনলাইন ভিত্তিক অ্যাপ ও বই পাঠ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পরিদর্শন বইতে তিনি পাঠাগারের ইতিবাচক প্রভাব তুলে ধরেন। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৯ এপ্রিল, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বরিশাল বিভাগীয় উদ্ভাবনী মেলা ২০২৩ এ “আলোর ফেরী পাঠাগার” এর অংশগ্রহণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ৭ ও ৮ জুন ২০২৩ তারিখে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হয় ‘বরিশাল বিভাগীয় উদ্ভাবনী মেলা ২০২৩’। বরিশাল বিভাগের ছয়টি জেলা থেকে মোট ১১টি প্রকল্প বিভাগীয় পর্যায়ে আমন্ত্রণ পায়। পটুয়াখালী জেলার মনোনীত ৪টি প্রকল্পের মধ্যে ‘আলোর ফেরী পাঠাগার’ অন্যতম, যা প্রযুক্তিভিত্তিক পাঠাগার গঠনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অবদান রাখছে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৯ এপ্রিল, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| প্রযুক্তিভিত্তিক পাঠাগার গড়ে বই পাঠের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য "প্রথম আলো-বন্ধুসভা"র পক্ষ থেকে সম্মাননা। | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| প্রযুক্তিভিত্তিক পাঠাগার গড়ে বই পাঠের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য আলোর ফেরী পাঠাগারের প্রতিষ্ঠাতা জনাব বাবুল মৃধাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে "প্রথম আলো-বন্ধুসভা"র পক্ষ থেকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৯ এপ্রিল, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| “আলোর ফেরী পাঠাগার” পটুয়াখালী জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২-এ উন্মুক্ত বিভাগে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| জেলা প্রশাসন পটুয়াখালীর আয়োজনে ২০২২ সালের ২১ ও ২২ ডিসেম্বর দুই দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২’ অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৮০টি উদ্ভাবনী প্রকল্প এই মেলায় অংশগ্রহণ করে। এর মধ্যে অন্যতম আকর্ষণ ছিল ডিজিটাল উদ্ভাবনী অলিম্পিয়াডের প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা, যেখানে উন্মুক্ত বিভাগে প্রথম স্থান অর্জন করে ‘আলোর ফেরী পাঠাগার’। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৪ এপ্রিল, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| মাসিক আড্ডা ও বইপাঠ কার্যক্রম | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| আলোর ফেরী পাঠাগারে প্রতি মাসে নিয়মিতভাবে আড্ডা ও বইপাঠ কার্যক্রম আয়োজন করা হয়। এই আড্ডায় বিভিন্ন বয়সের পাঠক, বিশেষ করে শিশু-কিশোর ও তরুণরা অংশগ্রহণ করে। উক্ত আড্ডায় বক্তৃতা, গান, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বইপাঠ কার্যক্রমের অংশ হিসেবে প্রতি মাসে একটি নির্দিষ্ট বই নির্বাচন করা হয়। অংশগ্রহণকারীরা বইটি পড়ে আসেন এবং নিজেদের ভাবনা ও অভিজ্ঞতা তুলে ধরেন। এতে পাঠাভ্যাস গড়ে ওঠে এবং চিন্তাশক্তির বিকাশ ঘটে। এই মাসিক আড্ডা ও বইপাঠ কার্যক্রম পাঠাগারকে একটি সক্রিয় সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলছে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৪ এপ্রিল, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| শিশু-কিশোরদের সাঁতার শিখন ও সচেতনতা কার্যক্রম | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| পানিতে ডুবে মৃত্যু বাংলাদেশে একটি নীরব ঘাতক। বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৫ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়। এটি মোট শিশু মৃত্যুর ৪৩ শতাংশ। প্রতিদিন গড়ে ৪০টি শিশু পানিতে ডুবে মারা যায়, অর্থাৎ প্রতি আধা ঘণ্টায় একটি শিশু মারা যায়। এই মৃত্যুর মিছিল থেকে অন্ততপক্ষে হলেও যেন কিছু জীবন বাঁচাতে পারি সেই লক্ষ্যে আলোর ফেরী পাঠাগারে লাইফজ্যাকেট রাখা হয়েছে। এলাকার শিশু-কিশোররা এই লাইফজ্যাকেট নিয়ে সাঁতার শিখে। এখন পর্যন্ত ২০ জনের বেশি শিশু-কিশোর লাইফজ্যাকেট নিয়ে সাঁতার শিখেছে। এই কার্যক্রম আরও ব্যাপক পরিসরে বৃদ্ধি করা হবে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৪ এপ্রিল, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বিভিন্ন দিবস উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় ও আন্তর্জাতিক সহ বিভিন্ন দিবসে আলোচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা সহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৪ এপ্রিল, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১০ দিনব্যাপী ইংরেজি শিক্ষা কার্যক্রম | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| "Learn English with Alor Feri" শিরোনামে শিশু-কিশোরদের ইংরাজি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আলোর ফেরী পাঠাগারে ১০ দিনব্যাপী ইংরেজি শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। আলোর ফেরী পাঠাগারের শিক্ষা বিষয়ক সম্পাদক “পূজা কর্মকার” উক্ত ক্লাস পরিচালনা করেন। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৪ এপ্রিল, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে আলোর ফেরী পাঠাগারের শিশু-কিশোরদের নিয়ে কবিতা, গান, বক্তৃতা, আলোচনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৪ এপ্রিল, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| সেলুন পাঠাগার সেবা | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| সেলুনে অপেক্ষমান কাস্টমার অলস বসে না থেকে বই পড়ে সময় কাটাতে পারে। বর্তমানে বাহেরচর বাজারের ৩টি সেলুনে এই সেবা চালু রয়েছে। সেলুন পাঠাগারগুলোতে প্রতিমাসে পূর্বের বইগুলো পাল্টে নতুন বই রাখা হয় যাতে কাস্টমার নতুন নতুন বই পড়তে পারে। কোন সেলুন পাঠাগারে কি বই রয়েছে তা আলোর ফেরী অ্যাপের মাধ্যমে জানা যাবে। ধাপে ধাপে অন্যান্য বাজারেও সেলুন পাঠাগার কার্যক্রম প্রসারিত করা হবে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের ছবিসমূহ |
||||||||||||||||||||||||||||||||||||||||
আলোর ফেরী পাঠাগারে আজকের উপস্থিত পাঠকবৃন্দ
আলোর ফেরী পাঠাগারে আজকের উপস্থিত পাঠকবৃন্দ।
আলোর ফেরী পাঠাগারে পাঠকদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরুস্কার বিতারন করা হয়েছে |
আলোর ফেরী পাঠাগারে পাঠকদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরুস্কার বিতারন করা হয়েছে
আলোর ফেরী পাঠাগার কক্ষে পাঠকদের নিয়ে একটি চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
dffu
আলোর ফেরী পাঠাগারে আজকের উপস্থিত পাঠকবৃন্দ।
আলোর ফেরী পাঠাগারে আজকের উপস্থিত পাঠকবৃন্দ।
পাঠাগারের আলমারি থেকে বই খুঁজছে পাঠক।
আলোর ফেরী পাঠাগারে আজকের উপস্থিত পাঠকবৃন্দ।
আলোর ফেরী পাঠাগারে আজকের উপস্থিত পাঠকবৃন্দ।
আলোর ফেরী পাঠাগারে আজকের উপস্থিত পাঠকবৃন্দ।
“আলোর ফেরী পাঠাগার” পটুয়াখালী জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২-এ উন্মুক্ত বিভাগে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়।
প্রযুক্তিভিত্তিক পাঠাগার গড়ে বই পড়িয়ে শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য প্রথম আলোর পক্ষ ২০২১ সালে থেকে আলোর ফেরী পাঠাগারের প্রতিষ্ঠাতা জনাব বাবুল মৃধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোর ফেরী পাঠাগারের সম্মুখের ছবি
বই পড়ার গুরুত্ব নিয়ে পাঠকদের সাথে আলোচনা সভার ছবি।
|
||||||||||||||||||||||||||||||||||||||||