|
জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০ ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১ E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd গ্রন্থাগারের বিস্তারিত তথ্য |
||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
গ্রন্থাগারের নাম: রাজাখালী উন্মুক্ত পাঠাগার
ইমেইল: rajakhaliunmuktapathagar@gmail.com প্রতিষ্ঠার সাল ও তারিখ: ০১-০১-২০২১
পূর্ণ ঠিকানা:
কৃঞ্চচূড়ার মোড়, আমিলা পাড়া, রাজাখালী, পেকুয়া, কক্সবাজার।
উপজেলা: পেকুয়া , জেলা: কক্সবাজার, বিভাগ: চট্টগ্রাম
|
||||||||||||||||||||||||||||||||||||||||
অনুদান সম্পর্কিত তথ্য |
|
|||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ |
||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের কার্যক্রম |
||||||||||||||||||||||||||||||||||||||||
| ৯ ডিসেম্বর, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম-২০২৫। | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় এবং রাজাখালী উন্মুক্ত পাঠাগারের আয়োজনে রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয় ও রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের মোট ৩০৯ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের বই বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের সহকারী পরিচালক জনাব ইনামুল হক। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৬ নভেম্বর, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| গ্লোবাল ক্লাইমেট স্টার্ক -2025 | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সদস্যদের উদ্যোগে রাজাখালী বকশিয়াঘোনা বেড়িবাঁধ সংলগ্ন কুতুবদিয়া চ্যানেলে বঙ্গোপসাগরের মোহনায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে গ্লোবাল ক্লাইমেট স্টার্ক করা হয়। এতে পাঠাগারের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৮ নভেম্বর, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ক্যারিয়ার অলিম্পিয়াড ও ক্যারিয়ার গাইডলাইন ২০২৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ২ নভেম্বর ২০২৫ তারিখে ''স্বপ্ন দেখো, জীবন গড়ো'' এই প্রতিপাদ্যে রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হলো ক্যারিয়ার গাইডলাইন ও ক্যারিয়ার অলিম্পিয়াড প্রোগ্রাম ২০২৫। ক্যারিয়ার অলিম্পিয়াড ও ক্যারিয়ার গাইডলাইন'' শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যারা উপস্থিত আলোচক হিসেবে ছিলেন জনাব মীর আবু সালেহ শামসুদ্দিন মো: শিশির অধ্যাপক, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজ এবং একই কলেজের সহযোগী অধ্যাপক জনাব মুহাম্মদ আব্দুর রহিম। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৩১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অলিম্পিয়াড ১৫ জনকে পুরস্কার ও সনদ এবং দুই জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৮ নভেম্বর, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| সৈয়দ ফররুখ আহমদ জীবনী সম্পর্কে পাঠচক্র -২০২৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ০২ অক্টোবর ২০২৫ ইংরেজি তারিখে মুসলিম রেনাসার কবি সৈয়দ ফররুখ আহমদ এর জীবনী সম্পর্কে পাঠচক্রের আয়োজন করা হয়। আয়োজনে তাঁর এই কবিতাটি ও আবৃত্তি করা হয় "আজকে তোমার পাল ওঠাতেই হবে, ছেঁড়া পালে আজ জুড়তেই হবে তালি, ভাঙা মাস্তুল দেখে দিক করতালি, তবুও জাহাজ আজ ছোটাতেই হবে।" | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৮ নভেম্বর, ২০২৫ ৯:৪৮ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| উপকূলীয় অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে সেলাই মেশিন বিতরণ। | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| এলজি বাংলাদেশের সহযোগিতায় এবং রাজাখালী উন্মুক্ত পাঠাগার এর আয়োজনে দারিদ্র্য দূরীকরণ ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে পেকুয়া উপজেলার রাজাখালী ও মগনামা ইউনিয়নের ৪০টি দরিদ্র পরিবারে ৪০টি সেলাই মেশিন ও তার সাথে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। ২৭ অগাস্ট ২০২৫ ইংরেজি তারিখে রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এই প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৮ নভেম্বর, ২০২৫ ৯:৪০ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন রেজিস্ট্রেশন -২০২৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| জনস্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে রাজাখালী উন্মুক্ত পাঠাগার উদ্যোগে স্থানীয় জনগোষ্ঠীদের বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন রেজিস্ট্রেশন করে দেওয়া হয় ১০৩ জনকে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৮ নভেম্বর, ২০২৫ ৯:৩৬ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বৃক্ষ পরিচর্যা কর্মসূচি -২০২৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| “গাছ লাগাই, গাছ বাঁচাই” বৃক্ষ পরিচর্যা কর্মসূচি -২০২৫। পাঠাগারের উদ্যোগে ২৬ জুলাই ২০২৫ তারিখে স্থানীয় উচ্চ বিদ্যালয়ে রোপণকৃত ১০০ দেবদারু গাছের আগাছা পরিষ্কার, সার প্রয়োগ এবং নতুন বৃক্ষ রোপণ করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৮ নভেম্বর, ২০২৫ ৯:৩১ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| চেতনা ও জাগরণে, নজরুল জয়ন্তী -২০২৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ০৮ জুন ২০২৫ তারিখে রাজাখালী উন্মুক্ত পাঠাগার কক্ষে চেতনা ও জাগরণে, নজরুল জয়ন্তী -২০২৫ উদযাপন করা হয়। আনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিলো চব্বিশের গণঅভ্যুত্থান এবং কাজী নজরুলের উওরাধিকার।অনুষ্ঠানে রাজাখালী ইউনিয়ন থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৮ নভেম্বর, ২০২৫ ৯:২৬ পূর্বাহ্ন | ||||||||||||||||||||||||||||||||||||||||
| বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ১০ জুন ২০২৫ ইংরেজি তারিখে রাজাখালী উন্মুক্ত পাঠাগারের উদ্যোগে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় এবং ৩ টি মাদ্রাসায় ৩০০ দেবদারু এবং বাদামের চারা রোপণ করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ৬ জুন, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় পরিবেশ দিবস -২০২৫ উদযাপন | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ActionAid Bangladesh এবং রাজাখালী উন্মুক্ত পাঠাগার এর যৌথ উদ্যোগ এবং অর্থায়নে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে পরিবেশ দিবস-২০২৫ উদযাপন করা হয়। Ending plastic pollution শিরোনামে পাঠাগারের ৫০ জন সদস্য নিয়ে পরিবেশ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সদস্যদের নিয়ে স্থানীয় বাজার থেকে ১০০ কেজি প্লাস্টিক ফেলনা অফসারণ করা হয়। তাছাড়া প্লাস্টিক সচেতনতা সৃষ্টিতে সদস্যদের নিয়ে র্যালী অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যদের সবার মাঝে টিশার্ট বিতরণ করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ১০ এপ্রিল, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| কবি আল মাহমুদের জীবনী সম্পর্কে পাঠচক্র। | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| সোনালী কাবিনের কবি আল মাহমুদের জীবনী সম্পর্কে পাঠচক্র ও দোয়া মাহাফিল গত ৪-০৪-২০২৫ ইংরেজি তারিখে পাঠাগার কক্ষে অনুষ্ঠিত হয়৷ জীবনী সম্পর্কে আলোচনা করেন পাঠাগারের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সেক্রেটারি মিনহাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক জাসেদুল ইসলাম এবং অর্থ সম্পাদক মিসবাহ উদ্দিন এবং উপদেষ্টা এডভোকেট আসাদ উল্লাহ। সর্বশেষে কবির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন উপদেষ্টা মওলানা আলী জাফর সাদেক। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৫ মার্চ, ২০২৫ ২:২০ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ফেনী বন্যায় ত্রাণ ও নগদ অর্থ বিতরণ -২০২৪ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| ফেনীতে ভয়াবহ বন্যায় ১২০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ এবং ৫৮ পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৫ মার্চ, ২০২৫ ২:১২ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্বরণে কুইজ প্রতিযোগিতা। | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| স্থানীয় উপকূলীয় সাহিত্য ফোরামের আয়োজনে এবং রাজাখালী উন্মুক্ত পাঠাগার সৌজন্যে কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্বরণে কুইজ প্রতিযোগিতার আয়োজন ও পুরষ্কার বিতরণ। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৫ মার্চ, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে হেফজ ও এতিমখানার শিক্ষার্থীদের সাথে সহমর্মিতার ইদ উদযাপন -২০২৫ | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| রাজাখালী লালজান পাড়া হেফজ ও এতিমখানার ৭৫ শিক্ষার্থীকে ইদের জামা উপহারের মাধ্যমে সহমর্মিতার ইদ উদযাপন এবং এলাকার ২০০ ব্যাক্তির সমন্বয়ে ইফতার প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়। | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ২৫ মার্চ, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় গ্রন্থাগার দিবস -২০২৫ উদযাপন। | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে পাঠাগারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়, এতে ৭০ জন সদস্য অংশগ্রহণ করে। | ||||||||||||||||||||||||||||||||||||||||
গ্রন্থাগারের ছবিসমূহ |
||||||||||||||||||||||||||||||||||||||||
রাজাখালী উন্মুক্ত পাঠাগার পরিদর্শন করেন Bangladesh Army International University of Science and Technology (BAIUST) এর সহকারী অধ্যাপক জনাব আলমগীর স্যার।
রাজাখালী উন্মুক্ত পাঠাগার পরিদর্শনে চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক মীর আবু সালেহ শামসুদ্দিন শিশির স্যার, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দু রহিম স্যার এবং চট্টগ্রাম মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মওলানা আলী জাফর সাদেক স্যার৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক জনাব রেজাউল আজিমের পাঠাগার পরিদর্শন।জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক জনাব, ইনামুল হক এবং গ্রন্থাগারিক জনাব রাসেল রানার পাঠাগার পরিদর্শন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বই।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব সাব্বির ইকবাল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব রাসেলুল কাদের এর পাঠাগার পরিদর্শন।
|
||||||||||||||||||||||||||||||||||||||||