বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা

জাতীয় গ্রন্থকেন্দ্র
National Book Centre
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, ঢাকা-১০০০
ফোন: ২২৩৩৮৫৭৪৩, ২২৩৩৫০৫৮; ফ্যাক্স: ২২৩৩৫২২১১
E-mail: office@jgk.gov.bd; web: www.jgk.gov.bd
গ্রন্থাগারের বিস্তারিত তথ্য
গ্রন্থাগারের নাম: মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার
ইমেইল: mrmlibrary20@gmail.com
প্রতিষ্ঠার সাল ও তারিখ: ১৫-০৩-২০২০
পূর্ণ ঠিকানা: গ্রাম ও ইউনিয়ন: আগ্রাদ্বিগুন , উপজেলা: ধামইরহাট, জেলা: নওগাঁ
উপজেলা: ধামুরহাট , জেলা: নওগাঁ, বিভাগ: রাজশাহী
তালিকাভুক্তি নম্বর, প্রদানকারী প্রতিষ্ঠান ও তারিখ নও-১৮, ০৬-১১-২০২৪
তালিকাভুক্তি ডকুমেন্ট
গ্রন্থাগারের কার্যক্রম পরিচালনার স্থান আগ্রাদ্বিগুন বাজার মজিবুর রহমান চেয়ারম্যান মার্কেট ২য় তলা
দৈনিক পত্রিকা ও সাময়িকীর সংখ্যা ও নাম বাংলাদেশ প্রতিদিন, দৈনিক করতোয়া, কারেন্ট অ্যাফেয়ার্স, তথ্য সাময়িকী, কিশোর কন্ঠ, YouthWave, ছাত্র সংবাদ, বিজ্ঞানচিন্তা
মোট সংগ্রহ/পাঠোপরকরণ সংখ্যা ৫০০০ সংখ্যা প্রতিদিন উপস্থিত গড় পাঠকের সংখ্যা ১২০ জন
গত ১ বছর গ্রন্থাগারের কার্যক্রম চিত্রাঙ্কন প্রদর্শনী ও প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, মাসিক সভা ও সেমিনার আয়োজন
ক্যাটাগরি No Category. অনুদানের সাল ও তারিখ
অনুদান সম্পর্কিত তথ্য
গ্রন্থাগারের সভাপতি/সাধারণ সম্পাদক/পরিচালকের নাম এস এম খেলাল-ই-রব্বানী
মোবাইল নম্বর ০১৭২২৬৮৪৬৮৫ , ০১৭১৯৭৮০৮৬১ হোয়াটস্যাপ নম্বর ০১৭২২৬৮৪৬৮৫
অনুদান সম্পর্কিত তথ্য
ক্রমিক অর্থবছর ক্যাটাগরি তারিখ টাকার পরিমান তথ্য
গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহের বিবরণ
গ্রন্থাগারের ছবিসমূহ

গ্রন্থাগারের সম্মুখভাগের ব্যানার সহ ছবি

Library Image

অভ্যন্তরীণ অংশের ছবি

Library Image
গ্রন্থাগারের কার্যক্রম
৪ জুন, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ন
মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে ‘আরেক ফাল্গুন’ নিয়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত আলোচনা
image
মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে প্রখ্যাত সাহিত্যিক জহির রায়হান রচিত বিখ্যাত উপন্যাস আরেক ফাল্গুন-এর ওপর একটি বই রিভিউ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপন্যাসটির কাহিনি, চরিত্র, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট এবং এর ঐতিহাসিক গুরুত্ব নিয়ে নিজেদের মতামত ও বিশ্লেষণ উপস্থাপন করে। তাদের আলোচনায় ভাষা আন্দোলনের চেতনা, মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং জাতীয় ইতিহাস সম্পর্কে সচেতনতার বিষয়গুলো বিশেষভাবে উঠে আসে। বই রিভিউ কর্মসূচিতে বক্তারা বলেন, ‘আরেক ফাল্গুন’ শুধু একটি উপন্যাস নয়, বরং ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। এ ধরনের পাঠ ও আলোচনা শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি করে এবং তাদের চিন্তাশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বিকাশে সহায়তা করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানানো হয় এবং নিয়মিত বই পড়া ও সাহিত্যচর্চায় সম্পৃক্ত থাকার আহ্বান জানানো হয়। মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার ভবিষ্যতেও বইপাঠ, বই পর্যালোচনা এবং জ্ঞানভিত্তিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পাঠাভ্যাস গড়ে তোলা ও আলোকিত সমাজ বিনির্মাণে কাজ করে যাবে।
৪ জুন, ২০২৬ ৪:২১ পূর্বাহ্ন
ত্রৈমাসিক পত্রিকা “উত্তরণ” – লেখা আহ্বান
image
✍️✍️✍️ত্রৈমাসিক পত্রিকা “উত্তরণ” – লেখা আহ্বান ✍️✍️✍️ প্রিয় লেখকবৃন্দ,আপনাদের চিন্তা, স্বপ্ন আর অনুভূতির আলো ছড়িয়ে দিতে আসছে “উত্তরণ”—একটি নান্দনিক, শিক্ষামূলক ও সাহিত্যভিত্তিক ত্রৈমাসিক পত্রিকা। ✍️ আপনি কি লিখতে ভালোবাসেন?তাহলে এটাই আপনার সুযোগ নিজেকে তুলে ধরার! 📚 যেসব বিভাগে লেখা পাঠাতে পারবেন— 🔹 ছড়া 🔹 কবিতা 🔹 প্রবন্ধ 🔹 গল্প (ছোটগল্প/রূপকথা) 🔹 ভ্রমণকাহিনী 🔹 সমসাময়িক বিষয় 🔹 মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম 🔹 চিত্রাঙ্কন 🔹 শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক লেখা 🔹 রম্যরচনা ও অন্যান্য 📝 লেখা জমা দেওয়ার নিয়ম— ✔️ লেখকের নাম, প্রতিষ্ঠান, শ্রেণি/পরিচয়, মোবাইল নম্বর ও ঠিকানা উল্লেখ করতে হবে ✔️ লেখা অবশ্যই মৌলিক (নিজস্ব) হতে হবে ✔️ নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে 🌟 আপনার সৃজনশীলতার বিকাশই আমাদের লক্ষ্য সুতরাং দেরি না করে আজই আপনার লেখা পাঠিয়ে দিন! 📩 Email: uttaranbd2026@gmail.com 📞 যোগাযোগ: ০১৭২২-৬৮৪৮৬৫ 📚 আহ্বানে: সাহিত্য পরিষদ মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার আগ্রাদ্বিগুন, ধামইরহাট, নওগাঁ।
৪ জুন, ২০২৬ ৪:১৪ পূর্বাহ্ন
মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার পরিচালিত“বই যাচ্ছে বাড়ি বাড়ি” — ৬টি গ্রামে নিয়মিত বইপড়া কর্মসূচি
image
জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার পরিচালনা করছে ব্যতিক্রমধর্মী উদ্যোগ “বই যাচ্ছে বাড়ি বাড়ি”। এই কর্মসূচির আওতায় গ্রন্থাগারের নির্বাচিত বই নিয়মিতভাবে ছয়টি গ্রামের পাঠকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। বর্তমানে এই কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোর, শিক্ষার্থী, যুবসমাজ এবং প্রবীণ পাঠকদের কাছে গল্প, উপন্যাস, কবিতা, জীবনী, মুক্তিযুদ্ধভিত্তিক ও তথ্যসমৃদ্ধ বিভিন্ন ধরনের বই পৌঁছে দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময় পরপর বই পরিবর্তনের মাধ্যমে পাঠকদের নতুন নতুন বই পড়ার সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো— গ্রামাঞ্চলে বইপড়ার অভ্যাস গড়ে তোলা। শিশু-কিশোরদের মোবাইলনির্ভরতা কমিয়ে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করা। পরিবারভিত্তিক পাঠচর্চার পরিবেশ গড়ে তোলা। জ্ঞান, মূল্যবোধ ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানো। “বই যাচ্ছে বাড়ি বাড়ি” কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে ছয়টি গ্রামের অসংখ্য পাঠক নিয়মিত বই পড়ার সুযোগ পাচ্ছেন। পাঠকদের উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণ কর্মসূচিটিকে আরও প্রাণবন্ত ও সফল করে তুলেছে। মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার বিশ্বাস করে, একটি বই একজন মানুষের চিন্তাকে বদলে দিতে পারে, আর একজন পাঠক একটি সমাজকে আলোকিত করতে পারে। তাই গ্রন্থাগারের এই বইপড়া কর্মসূচি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে পরিচালিত হবে।
২ জুন, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ
সভ্যতার মুখোশ আবৃত্তি প্রতিযোগীতা-১
image
মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে সাহিত্যচর্চা, ভাষার সৌন্দর্য এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে এক মনোজ্ঞ আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়হান পারভেজ ও মাছুমা মুহি। প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিচারকমণ্ডলী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক জনাব ড. মোহাম্মদ আইয়ুব আলী, অধ্যক্ষ, ফয়েজউদ্দীন মেমোরিয়াল ডিগ্রি কলেজ, নওগাঁ; প্রকাশক, বরেন্দ্র অনুশীলন কেন্দ্র এবং সভাপতি, সাহিত্য পরিষদ, নওগাঁ। সভাপতিত্ব করেন জনাব মোজাফফর হোসেন, অধ্যক্ষ, আগ্রাদ্বিগুন কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আশরাফুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক (ইংরেজি), মাহমুদপুর আজিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা; জনাব মর্তুজা রাসেল বাদশা, সহকারী শিক্ষক, কাশিপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা এবং জনাব ফাহাদ ফরহাদ, সম্পাদক, প্রবাহ সাহিত্যের ছোট কাগজ।
Back